04/01/2023
১০ আশ্বিন, ১৪২৭
এক চিলতে আলো
মরুভূমির দগ্ধ বালুর ন্যায় যার জীবন,
তাকেই কেন অনলে পোড়াচ্ছ।
শীলা বৃষ্টি হয়ে নেমেছ পৃথিবীর বুকে,
কেন শীতের তীব্রতা নিয়ে
তাকেই করছ জড়সড়,
কেন তীব্র রোদে তাকে নিয়ে
করছ সূর্য স্নান,
তোমার অই অসহ্য চাহনিতে
এসিডের তীব্রতা ছাড়া
আর আছে কি বলতো,
তুমি কি শুধুই দরিদ্রতা,
নাকি তোমার আরেক নাম ক্ষুধা।
নাকি অজানা মহামারী
নাম তার করোনা,
তুমি কে বলো,,
রক্তচোষা হয়ে হিমোগ্লোবিন বিহীন
অসার ভাষাহীন কে
কেন তোমার এত পছন্দ,
কেন এতটা নির্দয় তুমি,
কেড়ে নাও সবটুকু, ঐ তার হাসি
তুমি পাষান, তুমি প্রান হীন সাম্প্রদায়িকতা
আর বেকার ছেলের অভিশাপ,
তুমি নিঃস্ব করেছো কত হাজারো স্বপ্নবিলাস।
অপূর্ণ করে তাকে নিয়ে যাও গভীর সমুদ্রতলে,
তুমি চলে যাও তবে
পৃথিবী হবে ক্ষুধা মুক্ত।
সমানে সমান হবে এ সভ্যতা,
টিকে থাকবে
আশার এক চিলতে আলো।।
04/01/2023
মৃত্যুপুরী
১৪ আশ্বিন, ১৪২৭
সমাজের শ্মশানঘাটে
জ্বলছে বসুন্ধরা অতি গোপনে ,
জ্বেগে উঠেছে সর্বাঙ্গের ব্যথা,
মস্তিষ্কের রক্তখরন আর ফুসফুসের জ্বালা,
কিডনিতে আজ পচন ধরেছে
লিবারে সংক্রমন।
করছে নেশা ভীষণ ঝোঁকে,
মরছে তারা ভীষণ রোগে,
হচ্ছে বুড়ো অকাল দিনে।
সব নেশারই এক নিশানা,
মৃত্যু হল শেষ ঠিকানা।
ইয়াবার নেশার স্রোতে
ব্যস্ত সমাজ রঙ্গিন সাজে
স্বপ্ন আকেঁ কল্পনাতে
কাব্য লেখে চন্দ্রলোকে।
মিছে মোহ,মিছে আশা,
সবই যেন তার ইশারা
উদ্দীপনা চূড়ায় যখন,
ধর্ষনের কারন তখন
শিকারের খোঁজে ব্যস্ত যখন,
চাঁদাবাজি,ছিনতাই সবই যেন তার ফলন।
ব্যবসা এখন রমরমা,
ইয়াবা নামের নেশার বোমা।
নারী-পুরুষ সমান তালে,
ভিন্ন পেশার ভিন্ন লোকে,
নিচ্ছে সেবা সযতনে।
প্রশাসনের নাকের ডগায়,
হচ্ছে বুথ নেশার খেলায়,
বিজ্ঞানের আশীর্বাদ,
করছি মোরা তিরস্কার।
ব্যথানাশক মরফিনে আজ,
করছে নেশা যুবসমাজ,
হিটলারের ওই পাগলা দাওয়া,
নাম হয়েছে ইহা বাবা।
মুক্তি নামের বিহঙ্গ আজ
পালিয়ে বেড়াচ্ছে ওই দূর গগনে,
মরিচিকা হয়ে আশার বানী
দিচ্ছে ওপারের হাতছানি,
ধোঁয়ার রাজ্যে নিয়ন বাতিতে
ছুটছে যুবক মৃত্যুর মিছিলে,
সত্যিই আমি বাঁধন হারা
মৃত্যুই হলো শেষ ঠিকানা।
04/01/2023
১২ আশ্বিন
শুক্লপক্ষ,দ্বাদশী
নরপিশাচ
আজ আত্মার অপমৃত্যু ঘটেছে,
আজ সভ্যতার দেয়াল ভেঙে গেছে,
আজ সারাদিন হিংস্রতা গুলো বারান্দায় উঁকিঝুঁকি দিচ্ছে।
ঘৃণার শহর বিক্রি হচ্ছে বাজারে কেজি দরে,
বিবেক নামের হার্ডডিক্স আজ অকেজো,
অনুশোচনা গুলো আজ লুকিয়ে বেড়াচ্ছে দিক দিগম্বরে।
তাই আজ মনুষ্যত্বের নিলাম উঠেছে,
আজ কিনতে হবে মনুষত্ব,
জাগাতে হবে বিবেক।
নরপিশাচ গুলোর অট্টহাসি
নোংরা মুখের হুঁশিয়ারি,
সাবধান সাবধান
স্বাধীন দেশের হায়েনারা সব
খুঁজছে যৌন স্বাদ।
অপরাধী নয়কো তারা
এটাই যেন সমাজধারা,
নারীর চলন
নারীর ধরন
এটাই কি ছিল শুধুই কারণ ,
নাকি বলব সবে মানবো কেন
ওই নরপশুর শাসন।
04/01/2023
আজ আমার বয়স হয়েছে
২০ আশ্বিন, ১৪২৭
বিষুবীয় রেখা হয়ে,
উত্তর থেকে দক্ষিনে,
আজ আমার স্থান
শূন্যের কেন্দ্রবিন্দুতে।
চাতক পাখির
ন্যায় চলছে জীবন,
আত্মগ্লানিতে আজ
বিস্ফোরিত মন,
ভর্ৎসনা আর ইতস্তত করিনা,
অনুতাপের আস্ফালন।
বেদুইনের মত জীবন নাকো
সেটাই যেন, বেশ উত্তম,
আজ আমার বয়স হয়েছে।
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
লোক দেখানো সভ্য সমাজে,
বয়সের ভারে বিদ্রুপ হাসিতে
চলছে সময় নিজ গতিতে।
শুকনো পাতার ঝরে পড়া
এটাই যেন শেষ ঠিকানা।
আজ আমার বয়স হয়েছে।
দুষ্টামিতে যাচ্ছে বেলা
নাতনি নিয়ে আমি একা
সামনে কপটে ঝুলছে তালা,
বৃদ্ধাশ্রমে হয়নি যাওয়া,
এটাই তো ভীষণ পাওয়া,
ঘরের ছোট আস্তাকুঁড়ে
বীরের বেশে আমি সেজে।
বাস্তবতার ভীষণ চাপে
হচ্ছি বোকা ব্যর্থ প্রয়াসে,
আজ আমার বয়স হয়েছে।
ইচ্ছে হলেও যায়না বলা
দৃষ্টিতে অবহেলা,
সম্পর্কে জং ধরেছে
বন্ধ হয়েছে খাতা,
আজ আমার বয়স হয়েছে।
হচ্ছে বন্টন আমার এখন,
কে যে নেবে আমায় কখন,
সম্প্রদানে চতুর্থী আর অনাদৃত আবদার,
দিব্যি আছি এখন আমি
জানে শুধু অন্তর্যামী,
আজ আমার বয়স হয়েছে।
দিগম্বর হয়ে অবসন্ন মনে
চিন্তায় বিশারদ
পরিব্রজ্যায় যাব
নিথরতা খুঁজিতে
নিয়ে শেষ সম্বল।
আজ আমার বয়স হয়েছে।।