Engineers Empire

Engineers Empire

Share

"BUILD YOUR DREAM SMARTLY WITH US"

02/05/2026

বজ্রপাত থেকে জীবন ও গৃহের সুরক্ষা: আপনার যা জানা জরুরি! ⚡🏠

​আসসালামু আলাইকুম,
বাংলাদেশে বজ্রপাত এখন একটি ভয়াবহ জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে এর তীব্রতা বাড়ছে। আপনি কি জানেন, একটি গড়পড়তা বজ্রপাতে প্রায় ৩০,০০০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ এবং ১০০ মিলিয়ন ভোল্ট শক্তি থাকতে পারে?প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হাত নেই, কিন্তু প্রস্তুতি ও সঠিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। সাম্প্রতিক সময়ে বজ্রপাতে ক্রমবর্ধমান প্রাণহানি ও জান-মালের ক্ষয়ক্ষতি রোধে Engineers Empire-এর পক্ষ থেকে কিছু অত্যন্ত জরুরি পরামর্শ প্রদান করা হলো।

​১. বজ্রপাতের সময় তাৎক্ষণিক (অস্থায়ী) সুরক্ষা: ⛈️

✔​lndoors -এ থাকুন: বজ্রপাত শুরু হলে দ্রুত দালান বা পাকা ঘরের নিচে আশ্রয় নিন। খোলা জায়গা, বারান্দা বা টিনের চালের নিচে থাকা ঝুঁকিপূর্ণ।
✔​ইলেকট্রনিক্স থেকে দূরে: বজ্রপাতের সময় টিভি, ফ্রিজ, কম্পিউটার বা এসি-র প্লাগ খুলে রাখুন। ✔ল্যান্ডফোন বা ইলেকট্রিক লাইনের সাথে যুক্ত ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন।
✔​জলাশয় এড়িয়ে চলুন: পুকুর, নদী বা খোলা মাঠে থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসুন। উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না।

​২. দীর্ঘমেয়াদী (স্থায়ী) সুরক্ষা: যা আপনার গৃহকে করবে নিরাপদ 🏗️

​একটি স্থায়ী সমাধানই পারে আপনার কয়েক প্রজন্মের সঞ্চয় দিয়ে গড়া বাড়িটিকে নিরাপদ রাখতে:
✔​লাইটেনিং অ্যারেস্টার (Lightning Arrester): আপনার ছাদের ওপর একটি আধুনিক বজ্রনিরোধক দণ্ড স্থাপন করুন। এটি বজ্রপাতকে সরাসরি মাটিতে পৌঁছে দিয়ে ভবনকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
✔​প্রফেশনাল আর্থিং (Earthing System): সাধারণ লোহার রডের বদলে সলিড কপার বা কেমিক্যাল আর্থিং ব্যবহার করুন। এটি বিদ্যুৎকে দ্রুত এবং নিরাপদে ডিসচার্জ করতে সক্ষম।
✔​সার্জ প্রোটেকশন (SPD): আপনার মেইন সুইচবোর্ডে সার্জ প্রোটেকশন ডিভাইস যুক্ত করলে বজ্রপাতের উচ্চ ভোল্টেজ থেকে ঘরের মূল্যবান সব ইলেকট্রনিক্স রক্ষা পাবে।

Engineers Empire বিশ্বাস করে, শুধুমাত্র সচেতনতা নয়, সঠিক প্রকৌশল নকশাই পারে এই দানবীয় শক্তি থেকে আপনার ভবন ও পরিবারকে রক্ষা করতে।
নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি অধিকার। দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে আপনার ভবনের উচ্চতা, লোকেশন এবং মাটি পরীক্ষা করে এমন একটি সুরক্ষা ব্যবস্থা ডিজাইন করুন যা আন্তর্জাতিক মানসম্মত।

/ Civil Engineer's Empire

01/05/2026

শ্রমের গৌরবে গড়ি আগামীর স্বপ্ন
​আসসালামু আলাইকুম,
​আজ ঐতিহাসিক মহান মে দিবস। সভ্যতার কারিগর, মেহনতি মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। 🏗️🛠️
​Engineers Empire বিশ্বাস করে, প্রতিটি মজবুত কাঠামোর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য শ্রমিকের ঘাম আর নিরলস পরিশ্রম। একজন ইঞ্জিনিয়ার যেমন নকশা আঁকেন, তেমনি সেই নকশাকে বাস্তবে রূপ দিতে শ্রমিকের অবদান অপরিসীম। প্রকৌশলী থেকে নির্মাণ শ্রমিক—আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তোলে একেকটি নিরাপদ আশ্রয়, একেকটি আধুনিক সাম্রাজ্য।
​আজকের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই সেই সকল মানুষদের, যাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ ও বিশ্ব। আপনাদের নিবেদন আর সততাই আমাদের প্রেরণা।
​সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ও সংহতি।
​শুভ মে দিবস! 👷‍♂️👷‍♀️🇧🇩

Photos from Engineer's Empire's post 02/12/2023

✔সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)

✔ক্লাস্টার ফ্যাসিলিটেটর (টেকনিক্যাল) পদের লিখিত পরীক্ষা

✔সময়: ১ ঘন্টা, মোট নম্বর: ৭৫

✔তারিখ: ০২-১২-২০৩

Photos from Engineer's Empire's post 30/11/2023


✔Date- 26-11-2023
✔পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের অধিনে
✔উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

29/11/2023

দেশের বৃহৎ সার কারখানাঃ

৬ সেপ্টেম্বর, ২০২৩ নরসিংদীর পলাশে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার কমিশনিং কার্যক্রম উদ্বোধন করা হয়। ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ বাস্তবায়ন হলে দেশের সর্ববৃহৎ সার কারখানা হবে এটি। ১৯৭০ সালে নরসিংদীর ঘোড়াশালে ও ১৯৮৫ সালে পলাশে দুটি সার কারখানা প্রতিষ্ঠিত হয়। এরপর সার কারখানা দুটির সক্ষমতা কমে যাওয়ায় ২৪ আগস্ট ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত জায়গায় একটি নতুন, আধুনিক প্রযুক্তি ও জ্বালানি সাশ্রয়ী সার কারখানা নির্মাণ করার নির্দেশনা প্রদান করেন। এরপর ৯ অক্টোবর, ২০১৮ একনেকে অনুমোদন দেওয়া হয়। ১০ মার্চ ২০২০ সরকার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ শুরু করে। যার দায়িত্ব পায় জাপানি ও চায়নার দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১১০ একর জমির ওপর নির্মাণাধীন কারখানাটি দৈনিক ২,৮০০ টন হিসাবে বার্ষিক ৯ লাখ ২৪ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদন করবে।

Photos from Engineer's Empire's post 29/11/2023

#৩৬ পদে পল্লী উন্নয়ন একাডেমি (rda) তে নিয়োগ বিজ্ঞপ্তি - ২৮/১২
#উপসহকারী প্রকৌশলী (সিভিল):- ১টি
Apply: http://rda.teletalk.com.bd/

#আবেদন শুরুঃ ২৯ নভেম্বের ২০২৩
#আবেদনের শেষ তারিখ :-২৮ ডিসেম্বর ২০২৩

29/11/2023

নতুন শিক্ষা কারিকুলামে।
এর চেয়ে হাজার গুণে মাদরাসা শিক্ষা ব্যবস্থা সুন্দর।

® সাপ্তাহিক ছুটি ২ দিন।
® ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
® ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
® এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
® সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

® হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি

২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি

® ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

06/05/2023

২৪-০৯-২০২২ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড -এর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের সমাধান।

04/01/2023

আপনি চাকরির পরীক্ষায় টিকতে পারছেন না। দায়ী আপনি নিজেই!!
কারণসমূহঃ-
১) সারাদিন ফোন নিয়ে বসে থাকেন।
২) চাকুরীর সার্কুলার আসলে এত খুশি হন যে পড়ার টেবিলে বসার সময় পান না!
৩) বিপরীত লিঙ্গের প্রতি অতিরিক্ত আর্কষণ!
৪) কোন বই শেষ না করেই আরেকটা বই কিনে ফেলেন!
৫) অন্যদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন!
৬) অতিরিক্ত ঘুমান আপনি!
৭) সব চাকুরীতেই পরীক্ষা দেন আপনি। ব্যাংক, বিসিএস, নন ক্যাডার, ইত্যাদি। কোনটাই হয় না শেষ পর্যন্ত।
৮) বন্ধুদের সময় দেন বেশি আপনি।
৯) আরামদায়ক জীবন যাপন পছন্দ করেন।
১০) নেতিবাচক চিন্তা বেশি করেন আপনি।
-COLLECTED

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
Gazipur