Voice of dawah

Voice of dawah আসসালামুয়ালাইকুম.....
*Voice of dawah*
এর পক্ষ ? Islamic
(1)

08/02/2024

জীবনে পরিশ্রমের বিকল্প নাই🔥

যার বয়ানে হাজারো দিলের পরিবর্তন ঘটে তিনিই আমাদের গর্ব শায়খ মুস্তাকুন্নবী হাফিঃ💜
17/11/2022

যার বয়ানে হাজারো দিলের পরিবর্তন ঘটে তিনিই আমাদের গর্ব শায়খ মুস্তাকুন্নবী হাফিঃ💜

 #আলহামদুলিল্লাহ, ইতিহাস সৃষ্টি! গভীর রাতে হাজার হাজার কুরআন প্রেমীদের দেখুন এয়ারপোর্টে! বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরী...
22/09/2022

#আলহামদুলিল্লাহ, ইতিহাস সৃষ্টি!
গভীর রাতে হাজার হাজার কুরআন প্রেমীদের দেখুন এয়ারপোর্টে! বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমকে সংবর্ধনা দিতে।

19/09/2022

অভিযাত্রা আইটি তে
আকর্ষণীয় সুযোগে ভর্তি চলছে!!!

আসন সংখ্যা খুবই সীমিত✅
কোর্স শেষে ১০০% ইনকাম এর নিশ্চয়তা রয়েছে 💯 ।
আমাদের নতুন ব্যাচ ক্লাস শুরু হবে: ০১-১০-২২ তারিখ থেকে । ✅
আজই আপনার আসন নিশ্চিত করুন।




17/09/2022

Voice of dawah এর পক্ষ থেকে সকল
এস.এস.সি পরীক্ষার্থী ভাই/বোনদের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা 🥰

12/09/2022

হারাম থেকে বেঁচে থাকতে কলিজা লাগে কলিজা। এটা সবাই পারে না। সমাজের সবাই নষ্টামির দিকে ছুটছে আর আপনি একা স্রোতের বিপরীতে।
এরই নাম মুসলমান ।

~শায়েখ আহমাদুল্লাহ (হাফিঃ)

08/08/2022

প্রশ্নঃ কিভাবে আজানের জবাব দিব?
উত্তরঃ
মুওয়াযযিন যখন
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
“আল্লাহু আকবার, আল্লা-হু আকবার"
বলে তখন আপনি ও আন্তরিকতার সাথে তার জবাবে বলবেনঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার"।
যখন মুওয়াযযিন বলে
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনিও বলবেনঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ"
এর জবাবে বলবেনঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ”।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟﺼَّﻼَﺓِ
"হাইয়্যা আলাস সলা-হ"
এর জবাবে বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা-হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা বিল্লা-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟْﻔَﻼَﺡِ
"হাইয়্যা 'আলাল ফালা-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা- বিল্লা-হ”।
অতঃপর মুওয়াৰ্যযিন বলেঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লা-হু আকবার, আল্লাহু আকবার"
এর জবাবে আপনি বলবেনঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লাহু আকবার, আল্লাহু আকবার"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা-ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা- ইলা-হা ইল্লাল্ল-হ"

আসসালাতু খাইরুম মিনান নাউমের জবাব
ইসলামী ফিকহের বিভিন্ন কিতাবের বর্ণনামতে, ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’-এর জবাবে ‘সাদাকতা ও বারারতা’ পড়বে। কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বিশুদ্ধ মতানুসারে এর জবাবেও মুয়াজ্জিনের অনুরূপ ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বলাই উত্তম। কেননা হাদিস শরিফে এসেছে, আজানের জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে।
তাকরিরাতে রাফেয়ি : ১/৪৭ আহসানুল ফাতাওয়া : ১০/২০৬)
অতঃপর দুরুদ শরীফ ও আযানের দোয়া পড়বেন।।
যে ব্যক্তি আন্তরিকতার সাথে আযানের জবাব দেয় সে বেহেশতে যাবে।
মুসলিম হাঃ ৩৮৫
আবু দাঊদ হাঃ ৫২৭
সহীহ আল জামি‘ হাঃ ৭১৪
মিশকাতুল মাসাবীহ হাঃ ৬৫৮

আপনি কি ভালো মানুষ?  ভালো মানুষের একটা চেকলিস্ট নিম্নে দেওয়া হলো। ইন্টারনেটে ঘুরতে গিয়ে ভালো মানুষের অন্তত বারোটি  আলামত...
03/08/2022

আপনি কি ভালো মানুষ?
ভালো মানুষের একটা চেকলিস্ট নিম্নে দেওয়া হলো।

ইন্টারনেটে ঘুরতে গিয়ে ভালো মানুষের অন্তত বারোটি আলামত সম্বলিত একটা লেখা পেলাম। লেখকের পরিচয় জানিনা। আল্লাহ উত্তম জাযা দান করুন।

আসুন নিজেই নিজেকে চেক করি সেই তালিকায় আমরা আছি? নাকি নেই?

নবী করিম সা,বলেছেন ১২ জন মানুষ সবচেয়ে সর্বোত্তম !

এক.

ﺧَﻴْﺮُﻛُﻢْ ﻣَﻦْ ﺗَﻌَﻠَّﻢَ ﺍﻟْﻘُﺮْﺁﻥَ ﻭَﻋَﻠَّﻤَﻪُ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’(বুখারি, ৫০২৭)

দুই.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣَﺎﺳِﻨُﻜُﻢْ ﺃَﺧْﻼَﻗًﺎ

‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ (বুখারি, ৬০৩৫)

তিন.

ﺇِﻥَّ ﺧِﻴَﺎﺭَﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﻗَﻀَﺎﺀً

‘তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের বেলায় ভালো।’(বুখারি, ২৩০৫)

চার.

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ (তিরমিজি, ২২৬৩/২৪৩২)

পাঁচ.

‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তার পরিবারের কাছে ভালো।’ (সহিহ ইবনে হিব্বান, ৪১৭৭)

ছয়.

ﺧِﻴَﺎﺭُﻛُﻢْ ﺃَﻃْﻮَﻟُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﺭًﺍ ﻭَﺃَﺣْﺴَﻨُﻜُﻢْ ﺃَﻋْﻤَﺎﻟًﺎ

তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।(আহমাদ ৭২১২)

সাত.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺃﻧْﻔَﻌُﻬُﻢْ ﻟِﻠﻨَّﺎﺱِ

সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। (সহীহুল জামে’ হা/ ৩২৮৯)

আট.

ﻣَـﺨْﻤُﻮْﻡِ ﺍﻟْﻘَﻠْﺐِ ﺻَﺪُﻭْﻕِ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻗَﺎﻟُﻮﺍ ﺻَﺪُﻭْﻕُ ﺍﻟﻠِّﺴَﺎﻥِ ﻧَﻌْﺮِﻓُﻪُ ﻓَﻤَﺎ ﻣَـﺨْﻤُﻮﻡُ ﺍﻟْﻘَﻠْﺐِ

‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।

সাহাবিরা রা, জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?

রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।(ইবনে মাজাহ ৪২১৬)

নয়.

ﺧَﻴْﺮُ ﺍﻷَﺻْﺤَﺎﺏِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺼَﺎﺣِﺒِﻪِ ﻭَﺧَﻴْﺮُ ﺍﻟْﺠِﻴﺮَﺍﻥِ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺧَﻴْﺮُﻫُﻢْ ﻟِﺠَﺎﺭِﻩِ

‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ (তিরমিজি,১৯৪৪)

দশ.

ﺇِﻥَّ ﻣِﻦْ ﺧِﻴَﺎﺭِﻛُﻢْ ﺃَﺣْﺴَﻨَﻜُﻢْ ﺃَﺧْﻠَﺎﻗًﺎ

‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর।’ (বুখারি, ৩৫৫৯)

এগারো.

ﺧَﻴْﺮُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻣَﻨْﺰِﻟَﺔً ﺭَﺟُﻞٌ ﻋَﻠَﻰ ﻣَﺘْﻦِ ﻓَﺮَﺳِﻪِ ﻳُﺨِﻴﻒُ ﺍﻟْﻌَﺪُﻭَّ ﻭَﻳُﺨِﻴﻔُﻮﻧَﻪُ

মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে। (বাইহাক্বীর শুআবুল ঈমান ৪২৯১)

বারো.

ﻟَﻤُﺆْﻣِﻦٌ ﻣُﺠَﺎﻫِﺪٌ ﺑِﻨَﻔْﺴِﻪِ ﻭَﻣَﺎﻟِﻪِ ﻓﻲ ﺳَﺒﻴﻞِ ﺍﻟﻠﻪِ

ঐ মু’মিন (সর্বশ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে। (বুখারী ২৭৮৬, ৬৪৯৪)


আল্লাহ আমাদের সবাইকে সর্বোত্তম মানুষ হিসেবে গড়ে উঠার তৌফিক দান করুন।
Collected
আল্লাহ তায়ালা আমাদের ভালো হওয়ার
তাওফিক দিন আমিন💓

সময় আছে ফ্রিজ, ফ্যান, এসি, পানির মোটর, সার, গ্যাসের চোলাই রান্না, জালানি এবং ইলেক্ট্রনিক গাড়ি,  অটো গাড়িতে হালচাষের বিকল...
22/07/2022

সময় আছে ফ্রিজ,
ফ্যান, এসি, পানির মোটর, সার,
গ্যাসের চোলাই রান্না, জালানি এবং ইলেক্ট্রনিক গাড়ি, অটো গাড়িতে হালচাষের বিকল্প খুজে নেওয়া.! পাশাপাশি সাশ্রয়ী হওয়া✅

আমাদের আমদানি জিনিসপত্রের
উপর নির্বশীল কমাতে হবে,
ফিরে যেতে হবে নিজস্ব গবেষণা আর আগের জামানায়..!
তা হলে আমাদের আন্তর্জাতিক
বাজারের খপ্পরে পরতে হবে না..👍

শহর কেন্দ্রিক জীবন যাপন গুছিয়ে নেন এবং
গ্রামে নিজের তৈরি জিনিসপত্রের দিকে নজর দেন,
তা থেকে সচ্ছ খাবার খান,
সুস্থ জীবন জাপান করেন,
আন্তর্জাতিক বাজার স্থির হওয়ার সম্ভবনা খুব কম,
গতকাল দেখলাম রাশিয়া তুরস্ক আর ইরানের সাথে বৈঠক করছে, রাশিয়া চাইছে ইরানের অত্যাধুনিক অস্ত্র বন্দর, তুরস্কের তৈরি অত্যাধুনিক অস্ত্র ড্রোন বন্দর যেন পশ্চিমাদের সাপোর্টে না যায়..!

সাধারণ রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে পৃথিবী
কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে.!
রাশিয়া মনে হয়না থামবে
রাশিয়া পশ্চিমা সাম্রাজ্যবাদ ভেঙে
নিজে সেই স্থান দখল দিবে,
রাশিয়া এই দখলদারি দিকে আগালে আমাদের প্রদান দুই খাতে ( পোশাক এবং রেমিট্যান্স)
আগাত হানবে. 😥

সামনে এই দুই খাত হারালে সরকারের
কিছু করার থাকবে না.!
যার কারনে আন্তর্জাতিক প্রভাব
আমাদের দেশের বাজারে পরবে,
তখন শহরে মানুষ টিকে থাকতে কষ্ট হবে. 😭

জিলহজের আমল(‘খুলুকিন আযীম’’ থেকে)-১ঃ কুরবানিতে চুল-নখ না কাটা১. আল্লাহর জন্য জান ও মাল কুরবানি করতে পারা অনেক বড় পুণ্যের...
28/06/2022

জিলহজের আমল
(‘খুলুকিন আযীম’’ থেকে)
-
১ঃ কুরবানিতে চুল-নখ না কাটা
১. আল্লাহর জন্য জান ও মাল কুরবানি করতে পারা অনেক বড় পুণ্যের কাজ। ঈদুল আযহায় আল্লাহর উদ্দেশ্যে প্রাণী কুরবানি করতে পারা নেসাবের অধিকারী মুমিনের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কুরবানি করার পাশাপাশি আরো বাড়তি কিছু সুন্নাহ পালনের অপূর্ব সুযোগও প্রতিটি মুমিনের সামনে এসে ধরা দেয়।
২. সুন্নতটি হলো, যিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে চুল-নখ কাটা বন্ধ রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا رَأَيْتُمْ هِلاَلَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ.
‘যিলহজের চাঁদ দেখার পর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করলে চুল-নখ কাটা থেকে বিরত থাকবে।’
৩. ইবাদত মানে আল্লাহর জন্য, আল্লাহ ও রাসূলের দেখানো-শেখানো পদ্ধতিতে কিছু করা। আমরা চেষ্টা করব নবীজির শিক্ষার আলোকে ইসলাম পালন করতে। নবীজি আরো বলেছেন,
إِذَا دَخَلَ الْعَشْرُ وَعِنْدَهُ أُضْحِيَّةٌ يُرِيدُ أَنْ يُضَحِّيَ، فَلاَ يَأْخُذَنَّ شَعْرًا، وَلاَ يَقْلِمَنَّ ظُفُرًا.
‘যিলহজের প্রথম দশকে কুরবানির জন্তু প্রস্তুত থাকলে চুল ও নখ কর্তন না করা উচিত।’
৪. সুন্নতটি কুরবানির জন্য। এটা অনেকটা ইহরাম বাঁধা হাজীর কর্মাচরণের মতো। হাজী সাহেবরা ইহরাম বাঁধার পর থেকে চুল-নখ কাটা বন্ধ রাখেন। কুরবানিকারীও বাড়িঘরে থেকে হাজীদের আমলের সাথে মিলিয়ে চুল-নখ কাটা থেকে বিরত থাকেন। যিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানির জন্তু জবাই করা পর্যন্ত।
৫. যারা কুরবানি করবেন না, তারাও নবীজির মহব্বতে চুল-নখ কাটা থেকে বিরত থাকলে রব্বে কারীম আশা করি ফযিলত থেকে বঞ্চিত করবেন না। হাদীসে কোনো কথা না থাকার মানে এই নয় যে বিষয়টি নিষিদ্ধ। যাদের কুরবানি করার তাওফিক নেই, যিলহজের প্রথম দশকে তাদের নখ না কাটা সরাসরি হাদীস দ্বারা প্রমাণিত সুন্নত নয়, কিন্তু তাশাবুহান মানে কুরবানিকারীর সাথে সাদৃশ্য রেখে গরিব বা ছোট কেউ যদি নখ না কাটে, সেটাকে নিরুৎসাহিত করা উচিত নয়। বিদআত বলার তো প্রশ্নই আসে না। কারণ, এই দশকে নখ না কাটার সুন্নত প্রমাণিত। এই দশকে নখ না কেটে সুন্নত পালনের অস্তিত্ব শরিয়তে বিদ্যমান আছে।
সম্পদশালীরা কুরবানির সওয়াব পাবেন, চুল-নখ না কেটে বাড়তি প্রতিদান পাবেন। এখন গরিব-দুঃখী মানুষ কুরবানিকারীদের সাথে তাশাবুহ-সাদৃশ্য বা মিল রেখে নখ না কাটলে রব্বে কারীম চাইলে

Address

Imam Abuhanifa Road, College Get, Tongi, Gazipur
Gazipur
1702

Alerts

Be the first to know and let us send you an email when Voice of dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Voice of dawah:

Shortcuts

Share