Bright knowledge coaching center-BKCC

Bright knowledge coaching center-BKCC আপনার সন্তানকে সুশিক্ষা প্রদান করান।

যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।

26/11/2023
25/12/2022

আসসালামু আলাইকুম।
সফলতার শীর্ষে,✌️✌️✌️✌️✌️
ব্রাইট নলেজ কোচিং সেন্টার ৩য় তম বছরে পদার্পণ করতে যাচ্ছে।
👩‍🎓👩‍🎓👩‍🎓👩‍🎓২০২৩ শিক্ষাবর্ষে আমাদের নতুন শিক্ষা
কার্যক্রম (প্লে-দ্বাদশ) শ্রেণী পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আপনার সন্তানের মেধা বিকাশের জন্যে আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। তাই ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন।
☎️০১৮২৯০২৯০৫৯(সানোয়ার স্যার)

20/09/2022

মানসিক ভাবে সুখী থাকার উপায় -

১। সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেয়া যাবে না। কিছু বিষয় হালকা ভাবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে।

২। নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে, নিজের আবেগের ব্যাপারে অন্য কারও উপর নির্ভরশীল হওয়া যাবে না।

৩। অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে।

৪। আপনাকে সব সময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে।

৫। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই ই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে।

৬। মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে। অহংকার, ইর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে।

৭। পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে। যে আপনার ভাল চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালর জন্য বলে, আপনাকে ভাল কাজে উৎসাহিত করে; এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সব সময় ঠিক থাকে।

শুভকামনা৷ ❤

03/09/2022

"আরে তুই না খুব মোটা হয়ে গেছিস! একটু কম খা।

"এত রোগা হয়ে যাচ্ছিস কেন দিনদিন? ডায়েট করছিস নাকি?"

"দেখ একটু হিল পরা প্র্যাকটিস কর দেখবি বরের পাশে ভালো মানাবে।"

"বাবা এ তো পুরো তালগাছ! এত লম্বা হলে মানায় না বাপু! সবকিছুর একটা মানানসই ব্যাপার থাকা উচিত।"

আপনার সামনের মানুষটা মোটা, রোগা, লম্বা, বেটে যাই হোক না কেন তার শারীরিক গঠন নিয়ে কথা বলার আগে এটা ভাবুন আপনাকে যদি কেউ এমনভাবে বলে সহ্য করতে পারবেন তো? কারোর আত্মবিশ্বাসে আঘাত করে তাকে ছোট দেখানোর থেকে মানুষের গুণের প্রশংসা করে তাকে খুশি করতে শিখুন। মানুষের মতো মানুষ হতে শিখুন।

সুস্মিতা বোস

#13947

25/08/2022

প্রত্যেক অভিভাবকদের
তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন।
৮. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন, যদি কোন তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।

Address

Noibari, Pubail
Gazipur
1721

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801643491268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bright knowledge coaching center-BKCC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bright knowledge coaching center-BKCC:

Shortcuts

Share

Category