National University - জাতীয় বিশ্ববিদ্যালয়

National University - জাতীয় বিশ্ববিদ্যালয় The world's second largest University. Official page of the National University, Bangladesh
(5)

26/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Master of Public Health (MPH) প্রোগ্রামে ভর্তি চলছে!

জনস্বাস্থ্যে দক্ষতা অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে ভর্তি হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের Master of Public Health (MPH) প্রোগ্রামে।

কেন এই প্রোগ্রামটি বেছে নেবেন?

☑️ ১ বছরের মাস্টার্স প্রোগ্রাম (৫৪ ক্রেডিট, ২ সেমিস্টার)
☑️আন্তর্জাতিক মানের আধুনিক কারিকুলাম
☑️ অভিজ্ঞ শিক্ষক, গবেষক ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের কাছ থেকে শেখার সুযোগ
☑️দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশ গ্রহণ
☑️ দেশ ও বিদেশে ইন্টার্নশিপের সুযোগ

টিউশন ফিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ওয়েভার!

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬

ক্লাস অনুষ্ঠিত হবে: প্রতি শুক্রবার ও শনিবার

স্থান: ধানমন্ডি ক্যাম্পাস
ইমেইল: [email protected]
🌐 ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions

জনস্বাস্থ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজই আবেদন করুন।

#জাতীয়_বিশ্ববিদ্যালয়

২৫ আগস্ট ২০২৬জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘Career GPS’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতজাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডি...
25/08/2026

২৫ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘Career GPS’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ‘Career GPS: Navigating Sectors, SWOT Analysis, and Your 21st Century Skillset’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অন-ক্যাম্পাস বিবিএ প্রোগ্রাম এবং বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকসহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা অর্জন কঠিন। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বিভিন্ন ধরনের দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান বলেন, “হার্ড স্কিল ও সফট স্কিলের মধ্যে ভারসাম্য রেখে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তাঁরা চাকরির বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারবেন।” এ ধরনের কর্মশালার মাধ্যমে বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন বলেন, “বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় সফট স্কিলের পাশাপাশি হার্ড স্কিল প্রয়োজন। তাই শিক্ষার্থীদের হার্ড ও সফট—উভয় ধরনের দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে।”

ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া। ক্যারিয়ার পরিকল্পনা, বিভিন্ন কর্মক্ষেত্রের সম্ভাবনা, SWOT Analysis এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে তিনি প্রেজেন্টেশন প্রদান করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তথ্য:
জনসংযোগ দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়

#জাতীয়বিশ্ববিদ্যালয়

জরুরি নোটিশ | জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ২৭/০৮/২০২৬ তারিখের ২২১১০৯ (Int...
25/08/2026

জরুরি নোটিশ | জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ২৭/০৮/২০২৬ তারিখের ২২১১০৯ (Introduction to Social Work) [নতুন সিলেবাস] পরীক্ষাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

অন্যান্য সকল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

#জাতীয়বিশ্ববিদ্যালয় #অনার্স১মবর্ষ #পরীক্ষাস্থগিত

২৪ আগস্ট ২০২৬জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতামানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থসহ ব...
24/08/2026

২৪ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। সভায় বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসব বই মুদ্রণ, প্রকাশ ও বিপণনের ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলেও সিদ্ধান্ত গৃহিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করার ফলে আমরা শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী আরও মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশ করতে পারব। একইসঙ্গে বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি হবে। এই সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে বলে আমরা আশা করছি।”

ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং এই উদ্যোগ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ডক্টর ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য:
জনসংযোগ দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়

#জাতীয়বিশ্ববিদ্যালয় #বাংলাএকাডেমি #শিক্ষা #গবেষণা #প্রকাশনা #পাঠ্যপুস্তক

23/08/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিতজাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাং...
23/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে রবিবার (২৩ আগস্ট) একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে গবেষক হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন। সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রের শিরোনাম ছিল “Corrections in Microcredit Programs for Productive Outcomes: An Empirical Study on Osmaninagar Upazila of Sylhet District.”

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‘গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত এবং গতিশীল করতে হবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি তাদের গবেষণালব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের গবেষণা সেমিনার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ ও একাডেমিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।’

প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ‘আজকের সেমিনারে যে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল এবং এর কার্যকারিতা নিয়ে পরিচালিত এ গবেষণা দেশের আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভবিষ্যতেও দেশ ও সমাজের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হবেন।’

সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণাপত্রটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। গবেষণার বিষয়বস্তু, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং উপস্থাপনার ক্ষেত্রে গবেষক প্রশংসনীয় কাজ করেছেন। এ ধরনের গবেষণা একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ যে গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে, তা মানের দিক থেকে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপস্থাপিত গবেষণাপত্রের তুলনায় কোনো অংশে কম নয়; বরং এটি প্রশংসনীয় উদ্যোগ।"

গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্বে করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

তথ্য:
জনসংযোগ দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়।

২২ আগস্ট ২০২৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্সজাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম...
22/08/2026

২২ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে আবারও রোভার স্কাউটিং কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে কোর্সটি আধুনিক ও বিশ্বমানের করার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মরাল এডুকেশনের সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুনভাবে সাজানো হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোরাল এডুকেশন ও স্কাউটিংকে একীভূত করে কোর্সটির কাঠামো তৈরি করা যায় কি না এবং এর ক্রেডিট কত হবে, তা নিয়েও কাজ করার কথা বলা হয়।

স্কাউটিংকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন ভাইস-চ্যান্সেলর। তিনি বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে’ স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হবে। একইসঙ্গে স্কাউটিংয়ের কার্যক্রম আরও দৃশ্যমান করতে ‘ভিজিবল স্কাউটিং’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

আগামী ডিসেম্বরে স্কাউটের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন উল্লেখ করে প্রফেসর আমানুল্লাহ বলেন, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। মুট, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রমও নিয়মিত ও পরিকল্পিতভাবে আয়োজনের পরামর্শ দেন তিনি।

স্কাউটিংয়ের সঙ্গে ভাষা শিক্ষার সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান ভাইস-চ্যান্সেলর। তিনি বলেন, থার্ড ল্যাংগুয়েজ শিক্ষার সঙ্গে স্কাউটিংকে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমেও একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেন তিনি। আনন্দময়, সৃজনশীল ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে স্কাউটিংকে আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে প্রতিবছর ‘Happy Learning Day’ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে প্রফেসর আমানুল্লাহ বলেন, ‘আমরা ২ কোটি গাছ লাগাবো। এই কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই। শুধু গাছ লাগালেই হবে না; গাছগুলো যেন টিকে থাকে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’ বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর। তিনি বলেন, সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না; সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। অনেকেই ভালো কাজে সহযোগিতা করতে চান, কিন্তু উপযুক্ত ক্ষেত্র পান না। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাঁদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর মোহা. শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ জেড এম রেজাউল করিম খানসহ নির্বাহী কমিটির ৩৪ জন সদস্য।

তথ্য:
জনসংযোগ দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়

#জাতীয়বিশ্ববিদ্যালয় #রোভারস্কাউটিং #স্কাউটিং

পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচ...
22/08/2026

পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. আমানুল্লাহ


‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরামর্শক পুলে ( বিশেষজ্ঞ প্যানেল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গত ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এই পরামর্শক পুল গঠন করা হয়েছে।

​গঠিত ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের পরামর্শক পুলে সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুন পারভেজ। দেশ-বিদেশের খ্যাতনামা উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে অন্যতম সিনিয়র সদস্য করা হয়।

​এই কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি, কৌশল, নির্দেশিকা প্রণয়ন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তির (যেমন: জিআইএস, রিমোট সেন্সিং, ডেটা সায়েন্স) প্রয়োগ, জলবায়ু তহবিল সংগ্রহ এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ প্রদান করবে। শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অংশীদারিত্ব এক অনন্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন ।

তথ্য:
জনসংযোগ দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়

#জাতীয়বিশ্ববিদ্যালয় ানুল্লাহ #বৃক্ষরোপণ #২৫কোটিবৃক্ষ #পরিবেশসুরক্ষা #টেকসইউন্নয়ন

Address

Boardbazar
Gazipur
1704

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Sunday 08:30 - 16:30

Alerts

Be the first to know and let us send you an email when National University - জাতীয় বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category