Excellent Engineering Coaching Home-EECH.

Excellent Engineering Coaching Home-EECH. Job Coaching and Exam Centre

প্রথম (১ম, ২য়, ৩য়) স্থান প্রাপ্তদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুস্কার।
04/01/2023

প্রথম (১ম, ২য়, ৩য়) স্থান প্রাপ্তদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুস্কার।

Kurigram Polytechnic Institute Kpi   এ  নতুন চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের 🎉🎉অভিনন্দন🎉🎉পলিটেকনিকে নতুন চান্স প্রাপ্তদের  জ...
02/01/2023

Kurigram Polytechnic Institute Kpi এ নতুন চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের 🎉🎉অভিনন্দন🎉🎉

পলিটেকনিকে নতুন চান্স প্রাপ্তদের জানতে হবে বিস্তারিত-
১। ভর্তি নিশ্চায়ন পদ্ধতি
২। অটো মাইগ্রেশন
৩। ওয়েটিং ডিটেইলস
৪। স্ব-শরীরে চান্স প্রাপ্ত প্রতিষ্ঠানে ভর্তি

যারা চান্স পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা চান্স পাননি তাদের হতাশ হবার কিছু নেই। আরও ২ বার রেজাল্ট প্রকাশিত হবে। ইনশাআল্লাহ আপনারাও চান্স পাবেন।

যারা চান্স পেয়েছেন তারা এখন কি করবেন তা নিয়ে বিস্তারিত লিখছি।

#অনলাইনে ভর্তি নিশ্চায়নঃ
চান্স পাবার পর সর্বপ্রথম আপনাকে ভর্তি নিশ্চায়ন করতে হবে। ০২/০১/২০২৩ হতে ০৫/০৩/২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি, নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়ের ভেতর ভর্তি নিশ্চায়ন না করলে আপনার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে।
তাই সময়ের ভেতর কম্পিউটার দোকানে(যেখান থেকে আবেদন করেছিলেন বা এমন যেকোনো দোকান) গিয়ে নিশ্চায়ন সম্পন্ন করুন।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের ৩৮৫/- (তিনশত পঁচাশি) টাকা প্রদানপূর্বক ভর্তি
নিশ্চায়ন করতে হবে।

#অটোমাইগ্রেশন অন/অফঃ
নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে অন থাকবে।পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযােগ থাকবে।এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশিত হবে,তার পূর্বে ততবার অটোমাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে।অটোমাইগ্রেশন অন থাকলে সর্বশেষ যে টেকনােলজি-প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হবে সেখানেই পড়াশোনা করতে হবে। তবে আপনি চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবেন।
অর্থাৎ চান্স পেয়েছেন এমন সবার মাইগ্রেশন অটোমেটিক অন থাকবে।আপনি যদি চান্স পাওয়া ইন্সটিটিউটে + ডিপার্টমেন্টে সন্তুষ্ট হোন তাহলে মাইগ্রেশন বন্ধ করতে পারবেন।আর যদি সন্তুষ্ট না হোন তাহলে অন রাখতে পারেন।সেক্ষেত্রে চান্স প্রাপ্ত চয়েস নাম্বার হতে আগের/উপরের চয়েসগুলোর ইন্সটিটিউট গুলোতে চান্স হতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায় যদি ১০ নাম্বার চয়েসে চান্স হয়, তাহলে মাইগ্রেশন অন রাখলে ৯,৮,৭,৬-----১ এভাবে চান্স হবে বা হতে পারে।

#চান্স প্রাপ্ত প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তির সময় সূচিঃ
চান্স প্রাপ্ত প্রতিষ্ঠানে মূল নম্বরপত্র, ছবি (৩কপি), প্রশংসাপত্র (ফটোকপি) জমা প্রদান সাপেক্ষে ২৬/০১/২০২৩ হতে ০২/০২/২০২৩ তারিখের মধ্যে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি না হলে,অনলাইন ভর্তি বাতিল বলে গণ্য হবে।

#যারা ওয়েটিংয়ে আছেন তাদের করনীয়ঃ
যারা অপেক্ষমাণ তালিকায় আছেন তাদের আপাতত কিছু করতে হবেনা। তবে আপনি চাইলে আপনার রোল ও পিন নাম্বার দিয়ে চয়েস লিস্ট লগইন করে এডিট করতে পারেন।নতুন করে চয়েস দিতে হবেনা।আগামী ১১ তারিখ ও ২১ তারিখ ২য় ও ৩য় ওয়েটিংয়ের রেজাল্ট প্রকাশিত হবে।

Address

Monir Chemical Road, Duet
Gazipur
1700

Telephone

+8801533118035

Website

Alerts

Be the first to know and let us send you an email when Excellent Engineering Coaching Home-EECH. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Excellent Engineering Coaching Home-EECH.:

Shortcuts

Share