Jugirgofa High school

Jugirgofa High school আমাদের বিদ্যালয় সম্পর্কে সব তথ্য পেতে পেজটি কে লাইক ফলো দিয়ে পাশে‌ থাকুন।
(1)

01/07/2026

প্রিয় এইচএসসি ২০২৬ পরীক্ষার্থী,
অবশেষে সেই প্রতীক্ষিত দিন চলে এসেছে। আগামীকাল তোমাদের এইচএসসি পরীক্ষা। এতদিনের পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর অসংখ্য অনুশীলনের ফল দেখানোর সময় এখন।

আজ নতুন কিছু শেখার চেষ্টা না করে, যা পড়েছো সেগুলো শুধু হালকা করে দেখে নাও। নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, আত্মবিশ্বাস অনেক সময় একটি অতিরিক্ত নম্বরের চেয়েও বেশি শক্তি দেয়।

আজ রাতেই সবকিছু গুছিয়ে রাখো—
১. প্রবেশপত্র (Admit Card)
২. রেজিস্ট্রেশন কার্ড
৩. কলম (অতিরিক্ত ২–৩টি), পেন্সিল, রাবার, শার্পনার
৪. হাতঘড়ি (যদি ব্যবহার করো)
৫. স্বচ্ছ পানির বোতল (যদি কেন্দ্রে অনুমতি থাকে)

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, হালকা ও পুষ্টিকর নাশতা করো এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দাও। শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ বা অযথা আতঙ্ক থেকে দূরে থাকো।

পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেয়েই আগে মনোযোগ দিয়ে পুরো প্রশ্নটি পড়বে। যে প্রশ্নগুলো সবচেয়ে ভালো পারো, সেগুলো আগে উত্তর দাও। সময়ের দিকে খেয়াল রাখবে, উত্তরপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং রোল, রেজিস্ট্রেশন নম্বরসহ সব তথ্য সঠিকভাবে পূরণ করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা—অন্য কারও প্রস্তুতি দেখে নিজের আত্মবিশ্বাস নষ্ট করবে না। তোমার লড়াই তোমার নিজের সঙ্গে। তুমি যতটুকু পরিশ্রম করেছো, আল্লাহর ওপর ভরসা রেখে সেটাই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করো।

মনে রেখো, একটি পরীক্ষা তোমার পুরো জীবনের মূল্য নির্ধারণ করে না। তাই ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই পরীক্ষার হলে প্রবেশ করবে। শান্ত থাকবে, ধৈর্য রাখবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে লিখবে।

Jugirgofa High school পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ তোমাদের পরিশ্রম কবুল করুন, মনকে প্রশান্ত রাখুন, সহজ প্রশ্নের মুখোমুখি করুন এবং তোমাদের প্রত্যাশার চেয়েও সুন্দর ফলাফল দান করুন।
তোমরা পারবে, ইনশাআল্লাহ।
🤍
(পোস্ট সংগৃহীত)

যারা কোনো কোচিং ছাড়াই বিসিএসের প্রস্তুতি নিতে চান, লেখাটি তাদের কাজে লাগবে আশাকরি।প্রথমেই বলে রাখা ভালো, আমি একটা কোচিং-...
01/07/2026

যারা কোনো কোচিং ছাড়াই বিসিএসের প্রস্তুতি নিতে চান, লেখাটি তাদের কাজে লাগবে আশাকরি।

প্রথমেই বলে রাখা ভালো, আমি একটা কোচিং-এ প্রিলির এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম। সেখানে টপিকস-ভিত্তিক ৩/৪টা এক্সাম দিয়ে আর কন্টিনিউ করিনি। এছাড়া কোনো পর্যায়েই কোনো কোচিং করিনি।

যাইহোক, আমার জার্নিটা শেয়ার করি।
এ লেখায় মূলত পরীক্ষা-কেন্দ্রিক আমার স্ট্রাটেজি নিয়েই আলোচনা থাকবে। আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, সেটা তুলে ধরার চেষ্টা করছি।

১। শুরুতে যা করেছি

বিসিএস প্রস্তুতির শুরুতেই আমি সিলেবাস, প্রিলি ও লিখিত প্রশ্নব্যাংক এবং প্রিলি ডাইজেস্ট পড়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এর মাধ্যমে নিজের দুর্বলতা খুব সহজেই ধরতে পেরেছি। তাছাড়া ইন-ডেপথে যেসব কৌশল ফলো করেছি, নিম্নে তুলে ধরার চেষ্টা করলাম।

২। নিজের দুর্বলতাকে খুঁজে বের করা ও সমাধানের চেষ্টা করা।

আমার সবথেকে বড় দুর্বলতা ছিল ইংরেজি সাহিত্য, বাংলা, সংবিধান ও আন্তর্জাতিক বিষয়াবলির কনসেপচুয়াল ইস্যুগুলো।

আমি প্রস্তুতির শুরুতেই দীর্ঘ ১ মাস ধরে ইংরেজি সাহিত্যের একটা গাইড বই ফলো করেছিলাম।
সকালে বসতাম আর (মাঝখানে খাওয়া ও ব্যক্তিগত কাজ বাদে) সন্ধ্যায় উঠতাম।
পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

সংবিধান আয়ত্তে আনতে খুব কষ্ট পেতে হয়েছিল। ৬ মাসেরও বেশি সময় লেগেছে এটাতে দখল আনতে।
মূলত সাধু ভাষায় পড়তে গিয়ে এই বিপত্তিটা বেধেছিল।

বাংলার জন্য ৫টা গাইড বই, ২টা সাহিত্য সমালোচনা/আলোচনামূলক বই ফলো করেছি।
পাশাপাশি বিখ্যাত সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ বেশ কিছু লেখা পড়ে ফেলি।

আন্তর্জাতিক বিষয়াবলিতে ব্যাপক আগ্রহ থাকার কারণে মজার সাথেই পড়েছি। প্রতিটি নতুন শব্দ ও ধারণা নোট করে রাখতাম এবং গভীরে জানার চেষ্টা করতাম।

৩। ঘরে বসে প্রিলির মডেল টেস্ট দেওয়া

প্রথম প্রিলি পরীক্ষার আগে ঘরে বসে টাইম ধরে মডেল টেস্ট দিয়েছি। এক্ষেত্রে একটা মডেল টেস্ট গাইড ফলো করতাম। পরবর্তীতে এত রিয়েল এক্সাম দিয়েছি যে মডেল টেস্টের প্রয়োজন পড়েনি।

৪। টাইম ম্যানেজমেন্ট

আমার প্রথম প্রিলি ও রিটেন পরীক্ষায় পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে খুব বেগ পেতে হয়েছে।
প্রিলিতে সমস্যা হয়েছিল প্রশ্ন পড়ে উত্তর করতে বেশি সময় নেওয়া।

এরপরের এক্সামগুলোতে প্রশ্ন পড়া সারা, বৃত্ত ভরাট করা সারা—এই নীতিতে নির্ধারিত সময়ের আগেই সব জানা প্রশ্নের উত্তর করতে পেরেছি।

যেসব MCQ প্রথম দেখাতেই পারিনি, সেগুলো স্কিপ করে গিয়েছি। এভাবে টাইম অনেক সেভ হয়েছে।

হালকা কনফিউশনগুলো মার্ক করে রাখতাম। পরে সেগুলো থেকে অধিক সম্ভাবনাযুক্ত কিছু প্রশ্নের উত্তর করেছি।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে, প্রতিটি সমান নম্বরের প্রশ্নের জন্য একই সময় দিয়েছি। পরীক্ষার হলে যাওয়ার আগেই ঠিক করে যেতাম কোন প্রশ্নের উত্তর কত সময় দেব। এজন্য পরীক্ষার হলে প্রিসাইজ টাইম ম্যানেজমেন্ট করতে পেরেছি। সমস্যা হয়নি।

৫। জব সল্যুশন ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা

প্রথম দিকে জব সল্যুশন পড়তে বিরক্ত লাগত। কিন্তু একটা সময় গিয়ে আমি ৫/৬ ঘণ্টায় প্রফেসরসের মোটা জব সল্যুশন শেষ করে ফেলতাম।

এক্ষেত্রে কেটে দেওয়া টেকনিক অবলম্বন করতাম।
যেসব প্রশ্ন আত্মস্থ হয়ে গিয়েছিল, সেগুলো কেটে দিতাম।
যেগুলো মনে রাখতে কষ্ট হতো, সেগুলো মার্ক করে রাখতাম। মূলত এগুলোই পরীক্ষার আগের দিন পড়ে যেতাম।

৬। নোট করা

প্রিলির জন্য আমি কোনো নোট করিনি। তবে,লিখিত পরীক্ষার জন্য নোট করা আমার বিসিএস ক্র্যাক করার ক্ষেত্রে গেম-চেঞ্জার ছিল। নিজে নোট করার কারণে অনেক তথ্য মাথায় রাখা সম্ভব হতো। সবথেকে বড় সুবিধা পেতাম এক্সামের আগে রিভিশনের সময়।

গণিত, বিজ্ঞান ও ইংরেজি বাদে সব বিষয়ই নোট করে পড়েছিলাম।

প্রথম বিসিএসের আগে পরীক্ষার আগের দিন গাইড বই পড়তাম, কিন্তু শেষ করতে পারতাম না। মাথায় অযথা প্রেশার কাজ করত। কিন্তু পরবর্তীতে নিজে নোট করার কারণে এই সমস্যায় আর পড়তে হয়নি।

৭। পরীক্ষার খাতায় উপস্থাপনা

পরীক্ষার খাতায় উপস্থাপনের ক্ষেত্রে আমি নিম্নোক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি—

• প্যারা করে লেখা।
• একই মানের প্রশ্নোত্তর ইউনিফর্ম ওয়েতে লেখা।
যেমন, ১০ মার্কের প্রতিটি প্রশ্নোত্তর ২.৫/৩ পেইজে লেখা।
• লেখা রিডেবল করা, যাতে পরীক্ষকের পড়তে বিরক্তি না আসে।
• সুযোগ থাকলে ইউনিক ইনফরমেশন যুক্ত করা।
• ডেটা/কোটেশন প্রাসঙ্গিক ক্ষেত্রে সুযোগ থাকলে দিয়েছি, অন্যথায় ব্যবহার করিনি।

৮। স্বল্প পরিচিত/আনকমন প্রশ্নের উত্তর

কোনো প্রশ্নই ছেড়ে আসা যাবে না—এমন মানসিকতাই ধরে রেখেছিলাম সবসময়।

এক্ষেত্রে রিলেট করে লেখার চেষ্টা করেছি।
যেমন—

Soft Power-এর প্রশ্নে ‘Panda Diplomacy’, আবার
মূল্যস্ফীতির প্রশ্নে ‘Commodity Market’-এর ধারণা লিখেছি।

একেবারেই অজানা প্রশ্নও কিছু না কিছু লিখে এসেছি।

৯। ইউনিক কম্বাইন্ড প্রিপারেশন

আন্তর্জাতিক বিষয়াবলি, ইংরেজি, রচনা ও অনুবাদের এক অনন্য প্রিপারেশন নিয়েছি।

এজন্য আমি ইংরেজিতে বিভিন্ন Think Tank Websites ও পত্রিকা পড়তাম।

ইংরেজিতে পড়ার কারণে ভোকাবুলারিতে সমৃদ্ধ হতে পেরেছি, আবার অনুবাদও প্র্যাকটিস হয়েছে।

আন্তর্জাতিক বিষয়াবলির বিভিন্ন টপিকসের ওপর এসব আর্টিকেল পড়ার কারণে বৈশ্বিক চলমান ও স্থায়ী ঘটনার বিশ্লেষণ বুঝতে এবং নিজের মতামত দেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

রচনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেক তথ্য এসব আর্টিকেল থেকে সংগ্রহ করতে পেরেছি।

১০। ভাইভার জন্য বন্ধু/জুনিয়রের সাথে কনভারসেশন

এক বন্ধু ও এক ছোট ভাইয়ের সাথে ভাইভা প্র্যাকটিস করেছি। একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসত।

১১। লিখিত পরীক্ষায় সব সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়া

যেহেতু আমার শুধু জেনারেল ক্যাডারই অপশন ছিল, তাই সব সাবজেক্টই সমান গুরুত্ব দিয়েছি।
একটায় খারাপ হলে আরেকটায় কাভার করবো এই ভরসা রাখতে বা রিস্ক নিতে পারিনি। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়েও নিয়মিত গণিত চর্চা ও বিজ্ঞান পড়েছি।

১২। ইন্টারনেট ও ফ্রি রিসোর্সের ব্যবহার

আমি কোচিং না করলেও রুমমেট থেকে প্রাপ্ত তার কোচিং-এর কিছু নোট, ফেসবুকে বিভিন্ন গ্রুপের নোট ও ইউটিউবের অনেক সাহায্য নিয়েছি।

আমার প্রিপারেশনের পিক সময়ে AI available ছিল না। সব ম্যানুয়ালি কালেক্ট করতে হয়েছে।

গাইড বইয়ের পাশাপাশি আমি যেসব রিসোর্স ব্যবহার করতাম—

বিভিন্ন আন্তর্জাতিক নিউজ মিডিয়া যেমন—

Al Jazeera, BBC, CNN, Reuters, AP, AFP, DW—ফলো করতাম।

🧠 Think Tank Websites

~ CFR
~ RIAC (Russian International Affairs Council) — পশ্চিমা মিডিয়ার বাইরে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়
~ Atlantic Council
~ Project Syndicate (সাবস্ক্রিপশন প্রয়োজন)
~ The Diplomat
~ Foreign Affairs
~ The Hill
~ RAND
~ Carnegie Endowment for International Peace
~ CSIS
~ European Council on Foreign Relations

📱 ভ্রমণের সময় পড়লে গুরুত্বপূর্ণ টার্ম বা ডেটা কপি/স্ক্রিনশট নিয়ে নোটপ্যাড অ্যাপে রাখতাম। বাসায় ফিরে নোট খাতায় টুকে নিতাম।

ইউটিউব চ্যানেলসমূহ—

🔹 BBC বাংলা
🔹 Jamuna TV (Jamuna iDesk)
🔹 সময় টিভি (দৃশ্যপট – ওমর ইনানের বিশ্লেষণ)
🔹 Johnny Harris
🔹 StudyIQ IAS
🔹 AJ Start Here (Al Jazeera)
🔹 Caspian Report
🔹 Zeihan on Geopolitics

১৩। নিজের ভেতর অদম্য ইচ্ছা ও ভাগ্যের খেলা

আমি একটা চাকরি পাওয়ার পরে জয়েন না করে পরে প্রায় দেড় বছর বেকার ছিলাম শুধু বিসিএসের কমপ্লিট প্রিপারেশনের জন্য।

আর এর ফল পেয়েছি পরে। যেমন, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার পরে ব্যাংকে জয়েন করি।
এরপরে আমার আর তেমন পড়া হয়নি।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আগে পড়ার তেমন সুযোগ পাইনি, আগের পড়াই কাজে লেগেছিল। আগের বিসিএসগুলোতে ক্যাডার না পেলেও শেষ দুই বিসিএসে কাঙ্ক্ষিত ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ।

বিসিএসে আমার জার্নির সারসংক্ষেপ—

৪১তম বিসিএস, নন-ক্যাডার,
৪৩তম বিসিএস, নন-ক্যাডার,
৪৪তম বিসিএস, নন-ক্যাডার,
৪৫তম বিসিএস, প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
৪৬তম বিসিএস, পররাষ্ট্র ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)

পরিশেষে বলি, কোচিং হয়তো অনেকের ক্ষেত্রে সহায়ক হয়। তবে কোচিং না করলে আপনি ক্যাডার হতে পারবেন না বা পিছিয়ে পড়ছেন—এমনটা ভাববেন না।

যারা কোচিং করছেন বা নিজ থেকে চেষ্টা করছেন, এই লেখা দ্বারা উপকৃত হলে তাতেই আমার আনন্দ। সবার জন্য শুভকামনা রইল।

©সংগ্রহীত ~ মূল লেখা : এস. এম. নাসির উদ্দিন

10/06/2026

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও MESDA-এর স্কুল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করলো। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আজ গাংনী উপজেলার ' Jugirgofa High school এ আয়োজিত প্রোগ্রাম সম্পন্ন করে। সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের সৌজন্যমূলক উপস্থিতি প্রোগ্রামকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন।
উপস্থিত ছিলেন:
জুগীরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী-
১.মোছাঃফাতেমা খানম
ঢাকা বিশ্ববিদ্যালয়

২.মোঃ নাসিম হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও উপস্থিত ছিলেন -
৩. মোহাম্মদ মিজান (রাজশাহী বিশ্ববিদ্যালয়)
৪. মেজবাউল হক রাব্বি (ইসলামী বিশ্ববিদ্যালয়)

MESDA সবসময় মেহেরপুরের শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়বো।
MESDA - Meherpur Student Development Association

পড় তোমার প্রভুর নামেযিনি তোমাকে সৃষ্টি করেছেন।     -(সূরা আল-আলাক ৯৬)
03/06/2026

পড় তোমার প্রভুর নামে
যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
-(সূরা আল-আলাক ৯৬)

❤️
24/04/2026

❤️

পরবর্তী এসএসসি  পরীক্ষা হবে ডিসেম্বরে। শিক্ষা মন্ত্রী
21/04/2026

পরবর্তী এসএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে।
শিক্ষা মন্ত্রী

21/04/2026

প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা কেমন হলো অনুভূতি জানাও ।

📢 **এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে শুভকামনা** 📢আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত **এসএসসি পরীক্ষা ২০২৬**।এই গুর...
20/04/2026

📢 **এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে শুভকামনা** 📢

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত **এসএসসি পরীক্ষা ২০২৬**।
এই গুরুত্বপূর্ণ সময়ে Jugirgofa High school পরিবারের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। 🌸

প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় এবং স্বপ্ন পূরণের প্রথম বড় ধাপ এই পরীক্ষা। আত্মবিশ্বাস রাখো, মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়ো এবং ধৈর্যের সাথে উত্তর দাও। নিশ্চয়ই তোমাদের পরিশ্রম সার্থক হবে, ইনশাআল্লাহ।

✨ কিছু পরামর্শ:
✔ সময়মতো পরীক্ষার হলে পৌঁছাবে
✔ প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখবে
✔ শান্ত ও আত্মবিশ্বাসী থাকবে
✔ সহজ প্রশ্নগুলো আগে সমাধান করবে

🤲 মহান আল্লাহ তোমাদের সকলের মঙ্গল করুন এবং কাঙ্ক্ষিত সফলতা দান করুন । সবাইকে Jugirgofa High school * এর পক্ষ থেকে আবারও রইলো সবার জন্য শুভকামনা। 🌼

20/04/2026

এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী ।
সবার জন্য শুভকামনা।

Address

Jugirgofa
Gangni
GANGNI

Telephone

+8801752242031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jugirgofa High school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category