SKS School & College

SKS School & College SKS School & College was instituted in 2017 based on a vision of Mr. Rasel Ahmed Liton, the Founder and Chief Executive of SKS Foundation.

নতুন ভাবনা, দুর্দান্ত সব উদ্ভাবন! 🚀 বিজ্ঞান মেলা থেকে সরাসরি কিছু সেরা প্রজেক্টের মুহূর্ত ফ্রেমবন্দি করা হলো। ছবির অ্যাল...
22/05/2026

নতুন ভাবনা, দুর্দান্ত সব উদ্ভাবন! 🚀 বিজ্ঞান মেলা থেকে সরাসরি কিছু সেরা প্রজেক্টের মুহূর্ত ফ্রেমবন্দি করা হলো। ছবির অ্যালবামে ঘুরে আসুন বিজ্ঞানের এক জাদুকরী দুনিয়ায়।

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এ ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সঠিক পথনির্দেশনা নিয়ে একটি সফল অভিভাবক সম...
21/05/2026

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এ ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও সঠিক পথনির্দেশনা নিয়ে একটি সফল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মানিত অভিভাবকদের উপস্থিতি ও চমৎকার মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এ ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সফল অভিভাবক সমাবে...
20/05/2026

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এ ৫ম ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে একটি সফল অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সম্মানিত অভিভাবকদের উপস্থিতি ও মূল্যবান মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

🏆 বিজ্ঞান মেলা ২০২৬-এর মেধা তালিকা 🏆'ক' বিভাগ১ম স্থান: ষষ্ঠ শ্রেণি ডালিয়া)প্রজেক্ট: ১.Green house ২. Air Purifier২য় স্থা...
19/05/2026

🏆 বিজ্ঞান মেলা ২০২৬-এর মেধা তালিকা 🏆
'ক' বিভাগ
১ম স্থান: ষষ্ঠ শ্রেণি ডালিয়া)
প্রজেক্ট:
১.Green house
২. Air Purifier
২য় স্থান: সপ্তম শ্রেণি (দোলনচাঁপা)
প্রজেক্ট: টেকসই আদর্শ গ্রাম প্রকল্প
৩য় স্থান: পঞ্চম শ্রেণি (ডালিয়া)
প্রজেক্ট: Rain Detector

'খ' বিভাগ
১ম স্থান: ১০ম শ্রেণি (ডালিয়া)
প্রজেক্ট:
১. Defense Natural Disaster,
২. Hologram,
৩.Free energy by using water wheel
২য় স্থান: একাদশ শ্রেণি (মানবিক)
প্রজেক্ট:
১. ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, আবেগের প্রকাশ ও মনস্তাত্ত্বিক চিত্র,
২. Layers of Atmosphere,
৩. The water cycle
৩য় স্থান: ৯ম শ্রেণি (ডালিয়া)
প্রজেক্ট:
১. Water cycle,
২. জলবিদ্যুৎ,
৩. মানবদেহ,
৪. Rain Water Harvesting System
৫. পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাঙের প্রয়োজনীয়তা।

বিজ্ঞান মেলা -২০২৬ এর দ্বিতীয় অংশ
19/05/2026

বিজ্ঞান মেলা -২০২৬ এর দ্বিতীয় অংশ

বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, বরং তা ছড়িয়ে আছে আমাদের চারপাশের ভাবনায়—তা আরও একবার প্রমাণ করে দিল আমাদের এসকেএস স্কুল এ্য...
19/05/2026

বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, বরং তা ছড়িয়ে আছে আমাদের চারপাশের ভাবনায়—তা আরও একবার প্রমাণ করে দিল আমাদের এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে আয়োজিত বার্ষিক বিজ্ঞান মেলায় এবার ৫ম থেকে ১১শ শ্রেণীর মোট ২২টি শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। খুদে বিজ্ঞানীদের তৈরি একেকটি প্রজেক্ট যেন ছিল আগামীর উন্নত পৃথিবীর একেকটি সুন্দর সমাধান।

আমাদের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আতাউর রহমান। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো অত্যন্ত আগ্রহের সাথে পরিদর্শন করে তিনি আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের এই বিজ্ঞানমনস্ক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়কে আমাদের মাঝে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য। সেই সাথে আন্তরিক ধন্যবাদ সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের, যাদের কঠোর পরিশ্রমে এই আয়োজনটি সফল হয়েছে।

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩য় ও ৪র্থ শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি মুখর ও ফলপ্রসূ "অভিভাবক...
18/05/2026

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩য় ও ৪র্থ শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি মুখর ও ফলপ্রসূ "অভিভাবক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মানুবর্তিতা এবং মানসিক বিকাশে শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা নিয়ে সমাবেশে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মানিত অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ ভাগাভাগি করেছেন, যা আমাদের আগামী দিনের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
আমরা বিশ্বাস করি, বিদ্যালয় এবং পরিবারের এই সুদৃঢ় বন্ধনই আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে। সমাবেশে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল করার জন্য সকল সম্মানিত অভিভাবককে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এর প্রাঙ্গণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি প্রাণবন্ত অভিভা...
15/05/2026

এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এর প্রাঙ্গণে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং তাদের সঠিক বিকাশে স্কুল ও পরিবারের সমন্বয় কতটা জরুরি, তা নিয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা করা হয়। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মূল্যবান মতামত আমাদের এই আয়োজনকে সার্থক করে তুলেছে।

​➡️আজকের আয়োজনের কিছু মুহূর্ত:
✅​শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময়।
✅​শিশুদের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা।
✅​ভবিষ্যৎ পরিকল্পনা ও পরামর্শ গ্রহণ।

​আমরা বিশ্বাস করি, শিক্ষক ও অভিভাবকদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। উপস্থিত থাকার জন্য সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা কর্তৃক আয়োজিত পৃথক দুটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এস...
14/05/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা কর্তৃক আয়োজিত পৃথক দুটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসকেএস স্কুল এ্যান্ড কলেজ-এর দুই কৃতি শিক্ষার্থী অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। তাদের এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত গর্বিত।
​আমাদের বিজয়ী ক্ষুদে শিল্পীদের সাফল্যের বিবরণ:
​🥇 যাররাফ আলম জাবির (গ্রুপ: 'খ')
​১ম স্থান: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা।
​২য় স্থান: 'বাংলা নববর্ষ' ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা।
​🥇 সোনাক্ষী সিনহা (গ্রুপ: 'ক')
​১ম স্থান: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা।
​২য় স্থান: 'বাংলা নববর্ষ' ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা।

​সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এই শুভকামনা জানিয়ে আমরা যাররাফ এবং সোনাক্ষীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Flying colourful kite represents a joyful, high-soaring ambition to fill the sky with colours, freedom, and dreams.​Subj...
13/05/2026

Flying colourful kite represents a joyful, high-soaring ambition to fill the sky with colours, freedom, and dreams.

​Subject: English
Project Work: Kite Festival
Class: Three
Section: Daffodil

আজ আমাদের প্রিয় প্রাঙ্গণে প্লে ও নার্সারি শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক আনন্দঘন "অভিভাবক সমাবেশ" অনুষ...
12/05/2026

আজ আমাদের প্রিয় প্রাঙ্গণে প্লে ও নার্সারি শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক আনন্দঘন "অভিভাবক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপস্থিত থেকে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের পথচলাকে সমৃদ্ধ করার জন্য সকল অভিভাবককে আন্তরিক ধন্যবাদ জানাই।

Address

Gaibandha
Gaibandha
5700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

8801730072500

Alerts

Be the first to know and let us send you an email when SKS School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SKS School & College:

Shortcuts

Share

Category