Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন

  • Home
  • Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন

Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন আসসালামুআলাইকুম,দয়া করে কেউ বাজে পোষ?

আসসালামুআলাইকুম,দয়া করে কেউ বাজে পোষ্ট করবেন না

এটি একটি . . ইসলামীক পেজ এ আপনাদের স্বাগতম ।।
""দুনিয়ার সুখ সুখ নয়, আসল সুখ জান্নাতে, দুনিয়ার দুঃখ দুঃখ নয়, আসল দুঃখ জাহান্নামে, আমার মুসলিম ভাই ও বন্ধুরা আসুন আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে কোরআন, হাদিসের আলোতে আলোকিত করি পরকালের জন্য কিছু সঞ্চয় করি ""
'' Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন ''
এর সকল সদস্যদের আবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সকল সদস্যকে বন্ধুর মত দেখবেন, ভদ্রতা বজায় রাখবেন, কাউকে আক্রমন করে কথা বলবেন না যদি কোন কমেন্টস পছন্দ না হয় তাহলে যুক্তি তুলে ধরবেন, আর আপনারা দয়া করে এখানে বাজে কমেন্টস, পিকচার ,ভিডিও লিংক দিবেন না, যদি দেন তাহলে আপনাকে ব্যান করা হবে,
আর আপনাদের কাছে আনুরোধ থাকবে আপনাদের ভালো বন্ধুদের
'' Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন '' গ্রুপে এড করবেন ।
গ্রুপটি আরো সুন্দর করার জন্য আপনাদের আন্তরিক সহযোগীতা আমাদের কাম্য,জমিয়ে আড্ডা দিন ।
''সবাইকে ধন্যবাদ''

নিজের ঈমান বাঁচাতে সোসাল মিডিয়া থেকে দূরে থাকার কোন বিকল্প নেই। ব্যাবহার করলেও অনেক বিষয় সতর্কতা অবলম্বন করা যায়।
01/05/2024

নিজের ঈমান বাঁচাতে সোসাল মিডিয়া থেকে দূরে থাকার কোন বিকল্প নেই। ব্যাবহার করলেও অনেক বিষয় সতর্কতা অবলম্বন করা যায়।

25/02/2024

আজকের পবিত্র রজনী নিয়ে কিছু কথা**********

আজ রাতে লাইলাতুন নিছফি মিন শা’বান। এটি সহীহ হাদিস দ্বারা প্রমাণিত একটি বরকতময় রজনী। তাই সবাই এককভাবে বেশি বেশি নফল নামাজ, জিকির আযকার, কুরআন তেলাওয়াত করুন।
তবে অবশ্যই খেয়াল রাখবেন যেনো বেশি বাড়াবাড়ি না হয়ে যায়। যেমন আজকে এতো রাকাত নামাজ পড়তে হবে, এই দোয়া পড়তে হবে ইত্যাদি ইত্যাদি। এই গুলো হাদিস বিরোধী কাজ।
আল্লাহ তায়া’লা আমাদেরকে বরকতময় রজনীর পরিপূর্ণ বারাকাহ দান করুন। আমীন।

14/02/2024

চারের মোকাবেলায় চার,

এক. হাশরের ময়দানে আল্লাহ তা’আলা চার ধরনের লোকের মোকাবেলায় চার ব্যক্তির উপস্থিত করবেন। এক সম্পদশালীদের মোকাবেলায় হযরত সোলায়মান আলাইহিস সালামকে পেশ করা হবে। অর্থাৎ, সম্পদশালীরা যখন বলবে যে, হে আল্লাহ! আপনি দুনিয়াতে এত সম্পদ দিয়েছিলেন, যেগুলি বিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ইবাদত –বন্দেগীর সময় করে উঠতে পারিনি। তখন হযরত সোলায়মান আলাইহিস সালামকে পেশ করে বলা হবে, হযরত সোলায়মান আলাইহিস সালামের চেয়ে বেশি সম্পদ এবং ব্যস্ততা তোমার নিশ্চয়ই ছিল না। কিন্ত হযরত সোলায়মান আলাইহিস সালামকে এত কিছু থাকার পরও হহান রবের ইবাদত –বন্দেগী থেকে কখনও বিরত থাকেননি।
দুই.গোলামদে মোকাবেলায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেশ করা হবে। গোলামেরা যখন বলবে, মাওলা! পরের গোলামীর বাঁধনে আবদ্ধ চিলাম, ফলে তোমার ইবাদত-বন্দেগী ঠিক্মত করতে পারিনি। তখন আল্লাহ তা’আলার পক্ষ থেকে বলা হবে যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবনের একটা উল্লেখযোগ্য অংশ গোলামী করেছিলেন। কিন্তু সেই গোলামীর জীবনেও তিনি আল্লাহর বন্দেগী থেকে বিরত ছিলেন না।
তিন. দরিদ্র লোকদের মোকাবেলায় হযরত ইঈসা আলাইহিস সালামকে পেশ করা হবে। বলা হবে, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বহারায় জীবন-যাপন করার পরও ইবাদত-বন্দেগীতে পিছপা ছিলেন না।
চার. রুগ্ন মানুষেরা যখ বলবে, হে পরওয়ারদিগার! আমি অসুস্থ ছিলাম, তাই তোমার ইবাদত-বন্দেগী করতে পারিনি।তখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সামনে এনে বলা হবে, আমার আইয়ুবের চাইতে বেশি অসুস্থ তোমার নিশ্চয় ছিলে না। তিনি তো কঠিন রোগের মধ্যেও ইবাদত-বন্দেগী থেকে বিরত থাকেননি। তোমরা কেন সামান্য অসুস্থতার ওজর ধরেই ইবাদত-বন্দেগী থেকে বিরত হয়ে পড়েছিলে?
আলহামদুলিল্লাহ আমরা এখন বেঁচে আছি, তাই নিজেকে আল্লাহ তা’আলার এই সমস্ত প্রশ্ন থেকে রক্ষা পেতে আল্লাহ তা’আলার কাছে দোয়া এবং সাহায্য কামনা করি।

09/12/2023
22/11/2023

“যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল।”
– হযরত উমর ফারুক (রাঃ)

25/10/2023

“অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস।”
– হযরত বাকর (রাঃ)

10/10/2023

“সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো।” [আবু দাউদ]
– হযরত মুহাম্মদ (সাঃ)

07/10/2023

সিরাহ ১২ হিজরতের প্রস্তুতি।

06/10/2023

“আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনদিন কোন ভৃত্য অথবা কোন মহিলার গায়ে হাত তোলেননি।”
– হযরত আয়েশা (রাঃ)

05/10/2023

এক ব্যক্তি আয়েশা (রাঃ) কাছে এসে জিজ্ঞাসা করলো, "আমি কখন জানতে পারবো যে আমি দ্বীনদার?"

তিনি উত্তর দিলেন, "যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি একজন গুনাহগার।"

সে জিজ্ঞাসা করলো, "আর আমি কখন বুঝবো যে আমি একজন গুনাহগার?"

আয়েশা (রা) উত্তর দিলেন, "যখন আপনি মনে করবেন আপনি একজন দ্বীনদার।"
– হযরত আয়েশা (রাঃ)

05/10/2023

“বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো, তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা।” [সহীহ বুখারী]
– হযরত মুহাম্মদ (সাঃ)

02/10/2023

ফুলকে ভালবাসো পাবে শুধু ঘ্রান । ইসলাম কে ভালবাসো পাবে শুধু সম্মান! রাসূল কে ভালবাসো হবে আদর্শবান! আল্লাহা কে ভালবাসো পাবে দু-জাহান!

Address

Sordar Para,Chandipur,Sundorgonj,Gaibandha

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Daily Quran & Hadith-কোরআন & হাদিস প্রতিদিন:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share