CoreDeft Computer Training Institute

CoreDeft Computer Training Institute আপনার শহর গফরগাঁও এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

২০২০ সালে প্রতিষ্ঠান পরিচালনার খরচ, এখনকার সময়ের প্রতিষ্ঠান পরিচালনা খরচের প্রায় অর্ধেক ছিলো। প্রতিষ্ঠান শুরুর পর থেকেই ...
21/08/2026

২০২০ সালে প্রতিষ্ঠান পরিচালনার খরচ, এখনকার সময়ের প্রতিষ্ঠান পরিচালনা খরচের প্রায় অর্ধেক ছিলো। প্রতিষ্ঠান শুরুর পর থেকেই ধাপে ধাপে বিদ্যুৎ বিল বেড়েছে, পরিচালনার ব্যয় বেড়েছে কিন্তু কোর্স ফি একটা টাকাও বাড়েনি। সাম্প্রতিক সময়ে কোর্স ফি থেকে আয় দিয়ে প্রতিষ্ঠানের খরচ মেটানোই সম্ভব হচ্ছে না, তার মধ্যে ডিসকাউন্ট ও প্রশিক্ষনার্থীদের পাওনা টাকা অনন্তকাল পরিশোধ না করার প্রবনতা তো আছেই। 😔

আমাদের চিন্তাভাবনা খুবই অদ্ভুত। আমরা ভালো পরিবেশ চাই, ভালো প্রশিক্ষক চাই, মানসম্মত সিলেবাসের আলোকে প্রশিক্ষণ চাই সাথে কোর্স ফি ও কমাতে চাই। বাস্তবে এই চাওয়া আর পাওয়া কি মেলানো সম্ভব? 🤔

চিপসের প্যাকেটে চিপস কমিয়ে হয়তো একই দাম ধরে রাখা যায়, কিন্তু একই কোর্স ফি রেখে কোর্সের মান কমিয়ে আমরা মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। তাই সঠিক মান বজায় রেখে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতে ২০২৭ সালের জানুয়ারি -জুন সেশন থেকে কোর্স ফি নতুন করে নির্ধারণ করবো, ইনশাআল্লাহ। যেহেতু মানসম্মত সেবা দিয়ে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছি, তাই প্রশিক্ষণের মানের ব্যাপারে আমরা একবিন্দু আপোষ করবোনা, ইনশাআল্লাহ। 😊

HSC পরবর্তী কম্পিউটার প্রশিক্ষণ ব্যাচে ভর্তি চলছে। চলতি সেশনে ভর্তি হতে আজই চলে আসুন। আসন সংখ্যা সীমিত। ☺️
16/08/2026

HSC পরবর্তী কম্পিউটার প্রশিক্ষণ ব্যাচে ভর্তি চলছে। চলতি সেশনে ভর্তি হতে আজই চলে আসুন। আসন সংখ্যা সীমিত। ☺️

07/08/2026

কোরডেফট কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এ জুলাই- ডিসেম্বর ২০২৬ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের চিত্র।

এই ক্লাসের উদ্দেশ্য -
★ CoreDeft পরিবারের নতুন সদস্যদের (ছাত্র-ছাত্রী) আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো ।
★ প্রতিষ্ঠানের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রশিক্ষন পদ্ধতি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া।

যুগের সাথে তাল মেলাতে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। আমরা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত...
03/08/2026

যুগের সাথে তাল মেলাতে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের বিকল্প নেই। আমরা মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের পেইজে কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে প্রতিনিয়ত পোস্ট লিখে থাকি। কিছু প্রশিক্ষণ কেন্দ্র আমাদের পোস্ট কপি করে নিজেদের পেইজে দিয়ে নিজেদের প্রচারণা চালানোর চেষ্টা করছেন। যেহেতু প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন, কিছুটা সৃজনশীলতা নিজেদের ভেতর থাকা উচিত। 🙂

ভবিষ্যতে আমাদের লিখা হুবহু নিজের পেইজে দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছি। অন্যথায় স্ক্রিনশট সহ জনগণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।😁

প্রযুক্তির এই যুগে সবাই এখন সচেতন। অনলাইন আবেদনের দোকানকে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বানিয়ে আগে অনেক শিক্ষার্থী পাওয়া গ...
29/07/2026

প্রযুক্তির এই যুগে সবাই এখন সচেতন। অনলাইন আবেদনের দোকানকে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বানিয়ে আগে অনেক শিক্ষার্থী পাওয়া গেলেও বর্তমানে তা আর হচ্ছে না। কারণ সবাই আস্থা রাখছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, দোকানে না। ☺️

28/07/2026

সস্তা নাকি আস্থা, সিদ্ধান্ত আপনার। ☺️

গফরগাঁও সদরে সারাদিন বিদ্যুৎ না থাকলেও CoreDeft Computer Training Institute এর ক্লাস কিন্তু সচল রয়েছে। বিদ্যুৎ না থাকলেও...
28/07/2026

গফরগাঁও সদরে সারাদিন বিদ্যুৎ না থাকলেও CoreDeft Computer Training Institute এর ক্লাস কিন্তু সচল রয়েছে। বিদ্যুৎ না থাকলেও ৭-৮ ঘন্টা ক্লাস পরিচালনার সক্ষমতা আমাদের প্রতিষ্ঠানের রয়েছে, আলহামদুলিল্লাহ। ☺️

28/07/2026

ভিডিও ক্রেডিটঃ খাতুনে জান্নাত আশা

মধু কিনতে গিয়ে দেখলেন এক দোকানে ১০০০ টাকা কেজি আবার পাশের দোকানেই ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনিও কমে পেয়ে এক কেজির দা...
24/07/2026

মধু কিনতে গিয়ে দেখলেন এক দোকানে ১০০০ টাকা কেজি আবার পাশের দোকানেই ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনিও কমে পেয়ে এক কেজির দামে দুই কেজি নিয়ে নিলেন আর মনে মনে ভাবলেন, "একটু চালাক না হলে দুনিয়াতে চলা খুব মুশকিল। "😎

কিছুদিন মধু খেয়ে শারিরীক জটিলতা বৃদ্ধি পাওয়ায় ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে জানতে পারলেন সব অতিরিক্ত চিনি খাওয়ার ফল। কিন্তু আপনিতো চিনির বদলেই মধু খেয়েছিলেন। 😁

বর্তমানে সকল ক্ষেত্রেই আমাদের একই অবস্থা। কম্পিউটার প্রশিক্ষণ নিতে গিয়েও আমরা সস্তা খোঁজ করি। আর এই সুযোগে অনেকে কোনরকম লক্কর ঝক্কর কয়েকটা কম্পিউটার নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলে বসেন। এসব জায়গায় প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের যখন এক্সেল থেকে কোন ফর্মূলা সম্পর্কে জানতে চাওয়া হয়, বলে এগুলো আমাদের পড়ানো হয়নি। ফলাফল আবার কোর্স করা লাগে। 🙃

একটু চালাক না হলে দুনিয়ায় চলা মুশকিল কথাটা যেমন সত্য, অতি চালাকের যে গলায় দড়ি এই কথাটাও সত্য। সুতরাং দামে নজর না দিয়ে মানে নজর দিন। ☺️

CoreDeft Computer Training Institute এর জুলাই-ডিসেম্বর ২০২৫ সেশনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। উক...
22/07/2026

CoreDeft Computer Training Institute এর জুলাই-ডিসেম্বর ২০২৫ সেশনে কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। উক্ত সেশনের শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে GPA-5(A+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনাদের আগামী দিনগুলোর জন্য।আপনাদের সফলতাই আমাদের পথচলার অনুপ্রেরণা। 😊

Address

K. B. I Road
Gaffargaon
2230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801750045130

Alerts

Be the first to know and let us send you an email when CoreDeft Computer Training Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share