EUB Cultural Club

EUB Cultural Club

Share

Official cultural club of EUB under CCC. We promote creativity, talent, and campus engagement through music, dance, drama, art, and cultural events.

EUB Cultural Club — Show Your Talent, Share Your Culture.

27/05/2026

🌙 Eid Mubarak 🌙
May this Eid al-Adha fill your life with happiness, peace, and endless blessings. On this special occasion, let us remember the values of sacrifice, kindness, and togetherness, and celebrate with gratitude and love.
Wishing everyone a joyful and blessed Eid with family and loved ones. ✨❤️

22/04/2026

বর্ষবরণ উৎসব × ইইউবি 💖


V.C: Tamim Ikbal.

Photos from EUB Cultural Club's post 21/04/2026

🌼|| ইইউবি বর্ষবরণ উৎসব–১৪৩৩ ||🌼

প্রাণের উচ্ছ্বাসে ভরা পারফর্মারদের সুর, ছন্দ আর নৃত্যের মায়ায় মুখর হয়ে উঠেছিল পুরো প্রাঙ্গণ। সুনিপুণ উপস্থাপনা আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষের এ আয়োজন রঙ ছড়িয়েছে আনন্দের, ছুঁয়ে গেছে হৃদয়ের গভীরতা।
লাল-সাদার আবরণে, বাঙালিয়ানার আবেগে, গানের মূর্ছনা আর ঢোলের তালে—
সবাই মিলে বরণ করে নিয়েছে নতুন সূর্যের আলো, নতুন বছরের আহ্বান।
ইইউবি কালচারাল ক্লাব এর পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
📸© Rahat Hossain Utsho
🖥️ Edit © Abdul Aziz Forhad

Photos from EUB Cultural Club's post 18/04/2026

রঙ, সুর আর প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছিল আমাদের “ইইউবি বর্ষবরণ উৎসব–১৪৩৩”।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কালচারাল ক্লাবের আয়োজনে এই বর্ণিল আয়োজনটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম মর্তুজা স্যার। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চার গুরুত্বের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ইইউবি কালচারাল ক্লাবের মডারেটর প্রকৌশলী মো. শাকিল আহমেদ স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন—
অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মো. মোশাররফ হোসেন সরকার স্যার
রেজিস্ট্রার ড. এস. এম. জুবায়ের এনামুল করিম স্যার
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. ফাতাহ-উর রহমান স্যার
IQAC এর সম্মানিত পরিচালক এবং পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন CCC এর সম্মানিত সদস্য এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ইমদাদুল হক স্যার। তাঁরা সকলেই তাঁদের বক্তব্যে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ এবং সাংস্কৃতিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ আরও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ। তাঁদের আন্তরিক উপস্থিতি, উৎসাহ এবং দিকনির্দেশনায় পুরো আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
নাচ, গান, আলপনা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আমরা একসাথে উদযাপন করেছি নতুন বছরের আগমন। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার মনে রেখে যাবে একগুচ্ছ স্মরণীয় ও আনন্দঘন স্মৃতি।
এই সফল আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আগামী দিনেও আমরা এমনই আরও সুন্দর, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।

17/04/2026

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে..
আমরা তৈরি নতুন সাজে নতুন বছরকে বরণ করে নিতে, আপনারা তৈরি তো?

🎡"বর্ষবরণ উৎসব ১৪৩৩"🎡
🗓️১৮ এপ্রিল,২০২৬
🎪ইইউবি গ্ৰাউন্ডফ্লোর।

Photos from EUB Cultural Club's post 16/04/2026

আজকের গানের প্র্যাকটিসের সময় আমাদের মধ্যে আমাদের ক্লাবের মডারেটর Eng. Shakil Ahmed স্যারের সঙ্গে উপস্থিত ছিলেন Md. Emdadul Haque স্যার, Director, Program Coordination Department. এবং Supta Ghosh ম্যাম।
তারা আমাদের গান মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়েছেন,যা আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার।
এমন দিকনির্দেশনা আমাদের আরও ভালো করতে সাহস জোগায়, আর এই বর্ষবরণ উৎসব ১৪৩৩-এর জন্য প্রস্তুত হতে নতুন উদ্যম এনে দেয়েছে।
স্যারকে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য। 🙏

16/04/2026

ফুড স্টল বরাদ্দের জন্য আবেদন আহ্বান

ইইউবি কালচারাল ক্লাবের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে “ইইউবি বর্ষবরণ উৎসব”-এ অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে ফুড স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা যাচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল

আবেদন জমা দেওয়ার স্থান: রুম নং ৪২৮
📧 ইমেইল: [email protected]

নির্বাচিত আবেদনকারীদের পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানানো হবে।
সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কাম্য।

— ইইউবি কালচারাল ক্লাব 🌿

15/04/2026

ইইউবি বর্ষবরণ উৎসব- ১৪৩৩🌸🥁
⏳ আর মাত্র ২ দিন বাকি❗
🗓️১৮ এপ্রিল
উৎসব শুরু হতে যাচ্ছে—মিস করছো না তো❓

15/04/2026

"বর্ষবরণ উৎসব ১৪৩৩" আসছে ১৮ই এপ্রিল, এবং তার প্রস্তুতির কাজ চলছে পুরোদমে..
দেখা হচ্ছে নাচ, গান, আবৃত্তি সহ রঙিন এই আয়োজনে।

Photos from EUB Cultural Club's post 14/04/2026

রঙে রঙে, তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে আমাদের প্রিয় ক্যাম্পাস...🎨
EUBCC- এর প্রাণবন্ত সদস্যরা ব্যস্ত সময় পার করছে ইইউবি বর্ষবরণ উৎসব ১৪৩৩- এর আয়োজনকে ঘিরে। আলপনার নকশায় ফুটে উঠেছে বাংলা সংস্কৃতির সৌন্দর্য, ঐতিহ্য আর ভালোবাসা।
খুব শিগগিরই রঙিন হয়ে উঠবে পুরো ক্যাম্পাস, আর আমরা সবাই মিলে বরণ করবো নতুন বছরকে একসাথে।🌸

Want your school to be the top-listed School/college in Gabtali?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

2/4
Gabtali