Sada moner manus / সাদা মনের মানুষ

Sada moner manus / সাদা মনের মানুষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sada moner manus / সাদা মনের মানুষ, Education, vill: gazaria (master para) p. o: fulchhari, p. s: fulchhari, dist: gaibandha, Fulchharighat.

ইসলামের আলো ছড়িয়ে দিতে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!...
04/06/2025

ইসলামের আলো ছড়িয়ে দিতে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!
📎 https://www.facebook.com/profile.php?id=61575512442679

আরাফাহ দিনের শ্রেষ্ঠ দু’আ:

আমর ইবনু শু’আইব (রহঃ) কর্তৃক পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদার সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আরাফাতের দিনের দু’আই উত্তম দুআ। আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম আমর ইবনু শু’আইব (রহঃ) কর্তৃক পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদার সনদে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আরাফাতের দিনের দু’আই উত্তম দুআ। আমি ও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম দু’আ:

“ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মূলকু ও লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাই’ইন ক্বাদীর ”

অর্থ আল্লাহ ছাড়া কোন মা’বূদ নেই। তিনি এক, তার কোন অংশীদার নেই, সার্বভৌমত্ব তারই এবং সমস্ত কিছুর উপর তিনি সর্বশক্তিমান।

রিফারেন্স:
সুনানে আত তিরমিযি হাদিস: ৩৫৮৫

#ইসলাম #ইসলামেরআলো #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলামিকপোস্ট

ইসলামের আলো ছড়িয়ে দিতে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!...
04/06/2025

ইসলামের আলো ছড়িয়ে দিতে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!
📎 https://www.facebook.com/profile.php?id=61575512442679 ❤️

আইয়ামে তাশরিক পাঠের নিয়ম:

জিলহজ মাসের ৯ তারিখ ফজর নামাজের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত সময়কে তাশরিকের দিন বলা হয়। এই সময়ে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার ‘আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ’ এই তাকবির পড়া ওয়াজিব। এটিকে তাকবিরে তাশরিক বলা হয়। (হেদায়া: ১/২৭৫)

ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। (দুররে মুখতার: ২/১৮০)

তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে। (শামি: ২/১৭৮)

#ইসলাম #ইসলামেরআলো #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলামিকপোস্ট

ইসলামের বিশুদ্ধতা প্রচার করার জন্য সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশ...
02/06/2025

ইসলামের বিশুদ্ধতা প্রচার করার জন্য সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!
📎 https://www.facebook.com/profile.php?id=61575512442679

পানির পবিত্রতা সম্পর্কিত হাদিস:

আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! আমরা কি বীরে বুযাআহ নামক কূপের পানি দিয়ে ওযু করতে পারি? এটা এমন একটি কূপ যাতে হায়েযের ন্যাকড়া, (মরা কুকুর) ও আবর্জনা ফেলা হয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ’আলাইহি ওয়াসাল্লাম বললেন:
“ পানি পাক, কোন জিনিসই তাকে নাপাক করতে পারে না ”।

রিফারেন্স:
সুনান আত-তিরমিযি হাদিস: ৬৬
সুনান আবূ-দাঊদ হাদিস: ৬৬
বুলগুল মারাম হাদিস: ২

#ইসলাম #ইসলামেরআলো #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলামিকপোস্ট

ইসলামের আলো ছড়িয়ে ছড়িয়ে দিন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ! 📎 https:/...
30/05/2025

ইসলামের আলো ছড়িয়ে ছড়িয়ে দিন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!
📎 https://www.facebook.com/profile.php?id=61575512442679

ইসলামের বিশুদ্ধতা প্রচারে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ!...
23/05/2025

ইসলামের বিশুদ্ধতা প্রচারে সহায়তা করুন এবং পেজটি ফলো, লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন, ইংশা-আল্লাহ! 📎 https://www.facebook.com/profile.php?id=61575512442679

আবূ সালিহ (রহ:) হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জনৈক সাহাবীর সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি সালাতে কি দু’আ পাঠ কর?
লোকটি বলল, আমি তাশাহহুদ (আত্তাহিয়্যাতু লিল্লা­হি) পাঠ করি এবং বলি “ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ’উযুবিকা মিনান্ নার “ কিন্তু আমি আপনার ও মু’আযের অস্পষ্ট শব্দগুলো বুঝতে পারি না (আপনি ও মু’আয কি দু’আ পড়েন তা বুঝতে সক্ষম হই না)।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমরাও তার আশে-পাশে ঘুরে থাকি (জান্নাত প্রার্থনা করি)।

রিফারেন্স:
সুনান আবু দাঊদ হাদিস: ৭৯২
ইবনু মাজাহ হাদিস: ৯১০

23/06/2024

বিসমিল্লাহির রহমানির রহীম
২২ জুন ২০২৪ইং
মহামহিমায় ত্যাগ ও খুশির ঈদ

আজ ঈদ উল আযহার ৬ ষ্ঠ দিন। মুসলিম উম্মাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত মহামহিমায় ত্যাাগ ও খুশির দিন, ১৭ জুন ২০২৪ ইং রোজ সোমবার সকাল ৮.০০টা থেকে শুরু দিনভর এক আনন্দ উৎসব, চলবে সারাদিন। ঈদ উল আযহার দুই রাকাত ওয়াজিব সালাত ৬ তাকবীরের সাথে শুরু হয় সকাল সাড়ে আটটায়। বর্তমানে মানুষের ধ্যান ধারনা, চিন্তা চেতনা কেন জানি পরিবর্তন হয়েছে । সব কিছুতে যেন শর্ট কাট করতে পারলে ভাল। সালাত শেষে ঈমাম সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে পিছনের থাকা মুছ্ল্লীবৃন্দের এতই ব্যস্ততা যে সালাতের বাকি অংশ খুতবা না শুনে যে যার মত যাওয়া শুরু করে। সালাত শেষে ঈদ গা থেকে এসে যারা মহান ত্যাগের জন্য কুরবানী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাদের পশু গুলি আল্লাহর ওয়াস্তে কুরবানী দেওয়ার পর্ব সমাপ্ত করা হয়। ছোট ছোট কচি কাচা, খোকা খুকু শিশু মনিরা রঙবেরঙের নুতন জামা পরে দল বেধে এ-বাড়ি, সে-বাড়ি এবং রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তাদের ঈদ আনন্দ খুশির দিন অতিবাহিত করে। এবার ঈদে আর একটি বিষয় লক্ষ্য করলাম যে, এইতো ২/৩ বছরের আগেও ঈদের আগের দিন পাড়ায় পাড়ায়,মহল্লায় মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে পাড়ার যুবক ছেলেরা ক্যাম্প করে কোমল-পানীয় সেভেন আপ,কোকা কোলা, স্প্রাইট, মজো ইত্যাদির ক্যারেট(কেচ) বাড়ি বাড়ি দিযে যেত। আবার ঈদের পরের দিন বখশিসসহ বোতলের দাম এসে নিয়ে যেত। এটা ঈদ আনন্দ উপভোগের আরেকটা দিক। কিন্তু এখন আর এই রীতি কোথাও দেখা যায় না। এবার ঈদে ব্যস্ততা শুধু মনে হচ্ছিল আমারই। ঈদের পর পর দুই দিন আমার দুটি দাওয়াতে উপস্থিত থাকা এবং অন্যান্য ব্যস্ততার কারনণ কোথও যাওয়া হয়নি। আজ দুপুরে খাবার খেতে যেয়ে দেখি পোলাও রান্না করেছে এবং পরিবারের সবাই উপস্থিত আছে। শুধু বড় ছেলে বিদেশে থাকার কারণে অনুপস্থিত। হটাৎ করে আমার মনে হলো যে আজ খাওয়ার দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখলে কেমন হয়। যেই কথা সেই কাজ। ছোট ছেলেকে দিয়ে সুন্দর মুহুর্তটা ক্যামেরা বন্দী করে রাখলাম।

মাস্টার বাড়ি, ফুলছড়ি, গাইবান্ধা
তাং ২২/৬/২০২৪ ইং।

৪০ তম বিবাহ বার্ষিকীতে আমার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ,সহকর্মী, শুভাকাংখী,এবং আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রীদেরকে  জ...
19/05/2024

৪০ তম বিবাহ বার্ষিকীতে আমার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ,সহকর্মী, শুভাকাংখী,এবং আমার প্রাণ প্রিয় ছাত্র-ছাত্রীদেরকে জানাই আমার প্রাণঢালা ভালবাসা ও ফুলেল শুভেচ্ছা।
৪০ বৎসর......... পর ...........।

আজ থেকে ৪০ বৎসর আগে এই দিনে ( ১৯ শে মে ১৯৮৪ খ্রীঃ) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এক অনারাম্বর পরিবেশে সম্পূর্ণ অ চেনা,অ জানা, এক অ পরিচিত কলেজ পড়ুয়া ষোরষীর সাথে চার চোখের চোখা চোখিতে নিমিষে হারিয়ে যায় সেই দৃশ্যপট। সেই যে মাথা নিচু করেছি কতক্ষন, কতমুহুর্ত্য গত হয়েছে কিছুই মনে নেই। পাশে বসা এক ভদ্র লোকের গলা কাশিতে আমার চমক ফিরে, দেখি ঘর সুদ্ধ সবাই আমার দিকে পলকহীন দৃষ্টিতে নিবন্ধ যে আমার কাছ থেকে কিছু একটা জানার আগ্রহে। আমার স্যগে যারা ছিল সবাই আমার অনুজ।তবে তার মধ্যে দুজন বয়সে মুরুব্বী হলেও তারা আমার সিদ্ধান্ত ছারা কিছুই বলার সুযোগ রাখে না। তারাও আমার দিকে জিজ্ঞাসুচিত্তে তাকিয়ে ছিল। আমি আবার মাথা নিচু করেছি কোন কিছু বলার সুযোগের অপেক্ষায়। ঘরের সবাই শিক্ষিত ও ভদ্র লোক, তবুও তাদের মধ্য থেকে একজন বিশিষ্ট ভদ্রলোক নম্র ও ভদ্রচিত ভাবে জানতে চাহিলেন, আপনার কিছু বলার থাকেতো আপনি নিঃসংকোচে বলতে পারেন।

উনার কথায় আমার কেন জানি আত্মস্থ বোধ হইল। উত্তরে শুধুই বলেছি যে আপনাদের যা ভাল মনে হয়, আমার বাকি কথা বলার আগে আমার সঙ্গে থাকা মামা উনি কি বুঝলো জানি না,কারোর সঙ্গে কোন পরামর্শ না করেই বলে উঠলেন আলহামদুলিল্লাহ মেয়ে আমার পছন্দ হয়েছে। আপনাদের অনুমতি পেলে আমরা মেয়েকে নীরিক্ষণ ( নিশানা) করতে পারি। পরে জানতে পারি যে, বিশিষ্ট ভদ্র লোক উনি আমার চাচা শ্বশুর, এখানকার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উনার আরও একটি পরিচয় আছে, তা হচ্ছে বর্তমানে ফেসবুকে " দিন প্রতিদিন " এর লেখক, কলামিস্ট, কবি এবং ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজের লেকচারার ফারহানা রহমান মিস্টির বাবা আব্দুল হক মুকুল। উনি আর এখন বেঁচে নেই। আল্লাহ যেন তাকে শান্তি দান করেন। নীরিক্ষনের অনুমতি আহ্বানে উনারা স্বতঃস্ফুর্ত ভাবে হ্যাঁ সম্মতিতে মামার সঙ্গে থাকা এক গাছি সোনার চুড়ি তার হাতে পরিয়ে দিয়ে বিদায় দিলেন। এখানে বলা ভাল যে, যাওয়ার প্রাক্কালে আমার ছোট বোনের হাতের চুড়ি গুলি খুশিতে খুলে দিয়ে ছিল যে, যদি কোন কাজে লাগে। আজ আর সেই ছোট বোনটি নেই। গত ১৯৯২ সালে আমার সেই ছোট বোনটি হটাৎ অসুস্থ হয়ে আমাদের সকলকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ওপাড়ে চলে গেলেন। আল্লাহ যেন তাকে সকল দিক দিয়ে শান্তিতে রাখেন।

পরবর্তী রাত্রিতে আনুষ্ঠানিক ভাবে মাত্র ১৪ হাজার টাকা কাবিনে বিনা রেজিষ্ট্রিতে বিবাহ সু সম্পন্ন হয়।সেই যে পথ চলা শুরু আজও চলেছি। বিবাহ পূর্ব মূহুর্ত্য পর্যন্ত আমি জানি নাই যে,কে আমার শ্বশুর, শ্বাশুরী কি তাদের পরিচয়? শ্বশুর আমার স্থানীয় জুমারবারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শ্বাশুরী একই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। আমার শ্বশুর আজ বেঁচে নেই, গত ১৪ ই জানুয়ারী ২০২৩ খ্রীঃ ইন্তেকাল করেছেন। আজ এই মুহুর্তে আমার শ্বশুরের কথা, তার আচার আচরণ, তার ভালবাসা, তার আদরের কথা খুব খুব মনে পরছে। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

আজ বিবাহ বার্ষিকী ৪০ বৎসর পূর্তিতে এই আনন্দ উৎসব মুখর পরিস্থিতিতে আনন্দের পাশা পাশি বেদনা না থাকলে কি হয়,আনন্দ বেদনা, সুখ দুঃখ নিয়ে জীবন, দাম্পত্য জীবন।
দাম্পত্য জীবনে মান অভিমান, ছোট খাটো, টুক টাক কথা কাটাকাটি, ঝগড়া ঝাটি তো থাকবে। তা না হলে জীবনের মজাই থাকে না। তারপর খুনসুটি তো লেগেই থাকত। আমাদের মান অভিমান, ঝগড়া ঝাটির মেয়াদ কযেক মুহুর্তকাল থেকে সর্ব্বোচ্চ তিন দিন পর্যন্ত। পরে সব আগের মতই। তবে একটা খুনসুটির কথা না বললে নয়। এখনও মাঝে মাঝে মনে হয়, মনে হলে আমি নিজে নিজে অনুতপ্ত হই। তা হচ্ছে যে, আমি মক্কায় পবিত্র উমরা শেষে ইতিকাফ অবস্হায় হেরেম শরিফে অবস্হান করতেছিলাম।

সেদিন সকালে তসবিহ তাহলিল পাঠ করতেছি, প্রতিদিন দুই একবার মোবাইলে ফোন আসে সেদিনও বাড়ি থেকে ফোন আসে। প্রথমে কুশল বিনিময় করার পর আমার স্ত্রী ফোনে আমাকে বলে যে আমার জন্য দোয়া করিও। আমার মাথায় একটা দুষ্ট খুনসুটি বুদ্ধি আসে, রসিকতার ছলে বললাম সবাই আমার কাছে দোয়া চায়, আমার জন্য কে দোয়া করবে? এটাই অপরাধ!কেন এ কথা বললাম! যদিও আমার কথাটি বোঝাতে সক্ষম হয়েছি অনেক পরে। তবে তার যুক্তিটা ছিল সঠিক। কেননা বাংলাদেশ থেকে আমাকে পাওয়া খুব কঠিন ছিল, আমার মোবাইলে চার্জ থাকত না। ফোন চার্জে দিয়ে কথা বলা লাগতো। তাই অনেক কষ্ট করে লাইনে পেয়েছে, তার ওপর এরকম দুষ্টুমি করা কি কারো সহ্য হয়!! এখনো কথাটি মনে হলে আমি নিজে নিজে অনুতপ্ত হই। এই ৪০ বছর দাম্পত্য জীবনে তোমার আমার পথ চলার উপর কতইনা না পাওয়া আনন্দ বেদনা, সুখ শান্তি, মান-জশ,খ্যাতি সুনাম সবই আমার প্রাপ্য, আর যত প্রাপ্ত সুখ শান্তি আনন্দ বেদনা, মান যস, খ্যাতি সুনাম সবই তোমার কৃতিত্ব।

আস্তে আস্তে বয়স তো অনেক হলো প্রায় সত্তর এর কোঠায় তারপরেও খুনসুটি সম্পূর্ণরূপে পরিহার করা সম্ভব হয়ে ওঠেনি।ছেলেমেয়েরা বড় হয়েছে। একসঙ্গে হই হুল্লোড় করে খাওয়ার জন্য আমি ইচ্ছে করে ১৪ ফুট লম্বা একটি ডাইনিং টেবিল তৈরি করেছি। সবাই একসঙ্গে খেতে বসব, হই হুল্লোড় করে আনন্দ উপভোগ করব।এইতো সেদিন নতুন মেয়ে জামাই ও তার ভাতিজা বসার চেয়ার নিয়ে টানাটানি করেছে। খুনসুটি গুলো খাবার সময়ই প্রায় বেশি দেখা যায়। যেহেতু ছেলে মেয়ে বড় হয়েছে সবার বোঝার ক্ষমতা হয়েছে, খাবারের স্বাদ গুণ নিয়ে নানা রকম কথা হয়। এক ছেলে কথায় কথায় হাদিসের উপমা টেনে বলে যতই কুরআন-হাদিস জানুক তবুও পুরনো অভ্যাস বাদ দিবে না। আরেক ছেলে বলে আব্বু এটা না করলে কিংবা না বললে হয়না। সঙ্গে সঙ্গে মেয়ে কাউন্টার দিয়ে বলে আম্মু এটা না বললেও তো হয়।এভাবেই চলে আমাদের খুনসুটি। যদিও আমি প্রমিস করেছি পুরনো অভ্যাসগুলো বদলানোর।
আপনারা দোয়া করবেন যেন এভাবেই আনন্দের সহিত হইহুল্লোড় করে কাটাতে পারি বাকী জীবন।

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে এশা ও ফজরের সালাত আদায়ের চ্যালেঞ্জে জয়ী শিশুদেরকে পুরস্কার হিসেবে সাইকেল দিয়েছেন মিরপুর ড...
05/11/2022

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে এশা ও ফজরের সালাত আদায়ের চ্যালেঞ্জে জয়ী শিশুদেরকে পুরস্কার হিসেবে সাইকেল দিয়েছেন মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ। আগামী প্রজন্মকে মসজিদমুখী করতে তাঁরা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুরস্কারজয়ী শিশু-কিশোরদের অভিনন্দন! তাদের পিতা-মাতার আন্তরিক চেষ্টা ছাড়া শিশু-কিশোরদের দ্বারা এরকম অর্জন সম্ভব হতো না। এজন্য তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা।

আপনার সন্তানকে কিশোর গ্যাং ও বখাটেপনার হাত থেকে বাঁচাতে সালাতের অভ্যাস গড়ে তুলুন। ফিতনা-সংকুল সময়ে মুসলমানের সন্তানদের দীনবিমুখ করার জন্য চারপাশে হাজারো উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময়ে শিশু-কিশোরের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ও দীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে অন্যান্য মসজিদ কর্তৃপক্ষও সাধ্যমতো নানা আয়োজন করতে পারেন।

মহান আল্লাহ সবাইকে সুসন্তান ও তাকওয়াবান মুসলিম হওয়ার তাওফিক দান করুন।
কপিঃ শায়খ আহমাদুল্লাহ

13/05/2021
05/04/2020

করোনা ভাইরাস এর সামাজিক অর্থ:

ক= কেউ
রো= রোডে
না= নামবেন না
ভা= ভাই /বোন
ই= ইহাই
রা= রাষ্ট্রের
স= সুরক্ষা

Address

Vill: Gazaria (master Para) P. O: Fulchhari, P. S: Fulchhari, Dist: Gaibandha
Fulchharighat
5760

Telephone

01715-272025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sada moner manus / সাদা মনের মানুষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sada moner manus / সাদা মনের মানুষ:

Shortcuts

Share

Category