22/04/2026
এইচএসসি'২৬ বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
বিস্তারিত ⬇️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanvir Sir, Tutor/Teacher, Fulbaria.
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা বাংলা বিষয়ের এমন কিছু প্রশ্ন লক্ষ্য করি, যার উত্তর খুবই দ্বিধান্বিত। এসকল প্রশ্নের যুক্তি সংবলিত ব্যাখ্যা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও বাংলা বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে এখানে নির্দ্বিধায় তা প্রকাশ করতে পারেন।
22/04/2026
এইচএসসি'২৬ বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
বিস্তারিত ⬇️
এসএসসি ২০২৬ ব্যাচের
পরীক্ষার্থীদের জন্য দোয়া ও
শুভ কামনা রইল।
17/04/2026
নতুন ইতিহাস মুখস্ত করতেও ত সময় লাগে।
মাত্র দেড় মাসে এত কিছু মনে রাখা যায় নাকি!🙂
এইচএসসি পরীক্ষার রুটিন যেদিনই প্রকাশ করা হোক না কেন, রুটিন প্রকাশের কমপক্ষে ৯০ দিন পর পরীক্ষা শুরু করতে হবে—এটা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার।
পহেলা বৈশাখ পালন করতে গিয়ে সাংবাদিকদের কাছে বেজ্জতি হওয়ার আগে জেনে নিন কালকে বাংলা ১৪৩৩ সন। বাংলা ১২ মাসের নাম মনে আছে তো?
12/04/2026
উভয় পরীক্ষায় জিপিএ ৫ আছে, কিন্তু নূন্যতম পাস নাম্বার তুলতে পারছেনা শিক্ষার্থীরা।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উভয় পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া এমন ৪৬৮৬১ জন শিক্ষার্থী আবেদন করেন, তার মধ্যে পাস নাম্বার তুলতে পেরেছে মাত্র ১২৯১৩ জন শিক্ষার্থী।
11/04/2026
মাননীয় শিক্ষামন্ত্রী!
আপনি যেভাবে সারাক্ষণ নকল নকল করেন তাতে শিক্ষার্থীদের পরিশ্রম ও মেধার অবমূল্যায়ন বা অপমান করা হয় সেটা বোঝা দরকার।
পরীক্ষার হলের নকলমুক্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আপনার মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব।
অথচ আপনার কথা শুনে মনে হয় এতো দিন শিক্ষার্থীরা নকলের রাজ্যে হাবুডুবু খেয়েছে আপনি ত্রাণকর্তা হিসেবে এসেছেন উদ্ধার করতে।
এখনকার শিক্ষার্থীরা অনেক স্মার্ট। তাই আপনার নকল নামক ভাঙ্গা রেডিও বারবার শুনতে শুনতে সকলেই বিরক্ত। একটা জেনারেশনকে আপনি নকলবাজ হিসাবে জাতির সামনে উপস্থাপন করছেন বলে আমরা মনে করি।
নেগেটিভ জিনিস সর্বদা নেগেটিভ কিছুই নিয়ে আসে। আপনার বোঝা উচিত কোথায় আপনাকে থামতে হবে।
এইচএসসি পরীক্ষা হবে ৭ জুন। অথচ এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার এখনো সুনির্দিষ্ট কোন রুটিন এখনো প্রকাশিত হয়নি। কবে হবে সেটাও অনিশ্চিত। এটা শিক্ষার্থী ও অভিভাবকদের একটা বিরাট মানসিক চাপ।
শিক্ষক, শিক্ষা, সিলেবাস ও কারিকুলামে মান পরিবর্তন করতে কাজ করুন।
অতিরঞ্জিত মন্তব্য কোন কল্যাণ বয়ে আনে না।
এক নজরে দেখে নিন আর্টেমিস-২ মিশন" নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন:
১. আর্টেমিস-২ মিশন কবে শুরু হয়?
👉 ১ এপ্রিল
২. আর্টেমিস-২ মিশনে কতজন নভোচারী ছিলেন?
👉 ৪ জন
৩. কোন মহাকাশযানে করে মিশন পরিচালিত হয়?
👉 Orion spacecraft
৪. কোন সংস্থা এই মিশন পরিচালনা করে?
👉 NASA
৫. মিশনের মূল উদ্দেশ্য কী ছিল?
👉 চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ ও সিস্টেম পরীক্ষা
৬. মিশনের সময়কাল কতদিন?
👉 ১০ দিন
৭. মিশনের কমান্ডার কে ছিলেন?
👉 Reid Wiseman
৮. মিশনের একজন নারী নভোচারী কে?
👉 Christina Koch
৯. প্রথম অশ্বেতাঙ্গ নভোচারী কে?
👉 Victor Glover
১০. প্রথম অ-মার্কিন নভোচারী কে?
👉 Jeremy Hansen
১১. মহাকাশযানটি কোথায় অবতরণ করে?
👉 প্রশান্ত মহাসাগরে
১২. অবতরণ স্থল কোথায় ছিল?
👉 সান দিয়েগো উপকূল
১৩. আর্টেমিস-২ মোট কত মাইল পথ অতিক্রম করে?
👉 ৬,৯৪,৪৮১ মাইল
১৪. আর্টেমিস-২ পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্ব কত ছিল?
👉 ২,৫২,৭৫৭ মাইল
১৫. কোন ঐতিহাসিক মিশনের রেকর্ড ভাঙে?
👉 Apollo 13 mission
১৬. মিশন চলাকালে নভোচারীরা কী বিশেষ দৃশ্য দেখেন?
👉 উল্কাপাতের ঝলক
১৭. এরপর কোথায় নেওয়া হয়?
👉 হিউস্টনের জনসন স্পেস সেন্টার
১৮. মিশনের প্রধান যান কোনটি?
👉 ওরিয়ন ক্যাপসুল
১৯. আর্টেমিস প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
👉 মানুষকে পুনরায় চাঁদে পাঠানো
২০. আর্টেমিস-১ কী ছিল?
👉 মানববিহীন পরীক্ষামূলক মিশন
২১. আর্টেমিস-১ কবে হয়েছিল?
👉 ২০২২
২২. আর্টেমিস-২ কোন ধাপ?
👉 প্রথম মানববাহী চন্দ্র মিশন
২৩. আর্টেমিস-৩ এর লক্ষ্য কী?
👉 চাঁদের পৃষ্ঠে অবতরণ
২৪. আর্টেমিস-৩ সম্ভাব্য সময় কখন?
👉 ২০২৭
২৫. আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য ভবিষ্যৎ কী?
👉 চাঁদ ও মঙ্গল অভিযানে মানুষ পাঠানো
10/04/2026
১৯৯০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল।
পাশের হার ৩১.৭৩%
সেই সময় পাশ করা কঠিন ছিল
10/04/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ২০২৬ সংসদে পাস
ইরানের ১০ দফা প্রস্তাবের বিস্তারিত :
১. আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ভিত্তি হবে তেহরানের তৈরি করা একটি ১০ দফা পরিকল্পনা, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলে জানা গেছে।
২. ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, এই প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি।
৩. প্রস্তাবে ইরান এবং তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করার পথ প্রশস্ত করার কথা বলা হয়েছে।
৪. মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধকালীন সৈন্য প্রত্যাহার এবং এই অঞ্চলের কোনো ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।
৫. দুই সপ্তাহের জন্য ইরানের নিজস্ব নিয়ম ও 'সেফ প্যাসেজ প্রটোকল' মেনে হরমুজ প্রণালী দিয়ে সীমিত আকারে প্রতিদিন জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
৬. ইরানের ওপর আরোপিত প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে এই পরিকল্পনায়।
৭. যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে একটি বিশেষ বিনিয়োগ ও আর্থিক তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
৮. ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ইরানের অধিকারকে স্বীকৃতি দেওয়া এবং সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে।
৯. মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শান্তি চুক্তি নিয়ে আলোচনার সুযোগ এবং এ অঞ্চলের সকল রেজিস্ট্যান্স গ্রুপের প্রতি 'অনাগ্রাসন নীতি' সম্প্রসারণের কথা বলা হয়েছে।
১০. এই সমস্ত প্রতিশ্রুতি ও চুক্তিগুলোকে একটি আনুষ্ঠানিক জাতিসংঘ প্রস্তাবের (UN Resolution) মাধ্যমে অনুমোদনের দাবি জানিয়েছে ইরান।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি ও আল জাজিরা
🔰জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স(২০২৫-২৬) ভর্তি পরীক্ষা সম্পর্কিত আপডেট....
✅ভর্তি পরীক্ষাঃ ২৫ এপ্রিল শনিবার সকাল ১১:০০ থেকে ১২:০০ পর্যন্ত
👉ভর্তি পরীক্ষার নম্বর ২০০ (জিপিএ মার্ক সহ)
👉১০০ নম্বর এমসিকিউ পরীক্ষা
👉১০০ নম্বর জিপিএ ( ৪০ নম্বর SSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৪০% এবং ৬০ নম্বর HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৬০%)
👉পাসমার্ক- ৩৫
👉নেগেটিভ মার্ক নেই
⭕মানবন্টনঃ
👉মানবিক শাখাঃ বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, HSC তে পঠিত বিষয়ভিত্তিক গ্রুপ নম্বর ৪০
👉বিজ্ঞান শাখাঃ বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, HSC তে পঠিত বিষয়ভিত্তিক গ্রুপ নম্বর ৪০
👉ব্যবসায় শিক্ষা শাখাঃ বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০, HSC তে পঠিত বিষয়ভিত্তিক গ্রুপ নম্বর ৪০
⚠️কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
👉বিভাগ পরিবর্তন নেই
👉বিষয়ভিত্তিক পাস নেই
👉নেগেটিভ মার্ক নেই
👉পরীক্ষা হবে এইচএসসি ২০২৫ এর সিলেবাস অনুসারে
👉পরীক্ষার ৭২ ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
👉ভর্তি পরীক্ষার সিট পড়বে আবেদনকৃত কলেজে বা তার আশেপাশের কলেজে ( বিভাগীয়/জেলা শহরের কলেজে)
👉ভর্তি পরীক্ষায় ৩৫ এর কম নম্বর পেলে ভর্তি হওয়ার কোন সুযোগ থাকবে না।
👉 ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১১-২৪ এপ্রিল পর্যন্ত। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর দিয়ে NU Admission ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।