23/07/2020
🔴মনোযোগ আকর্ষন🔴
যারা ভাবছেন এই গ্রুপ সাধারণ একটি ফেসবুক গ্রুপ।
এলামনাই এসোসিয়েশন কি? কেন? মেম্বার হয়ে কি হবে? এর সুবিধা কি?
আজকে বিস্তারিত সবকিছু নিয়ে আপনাদের জানিয়ে দিতেই এই পোস্ট লিখতে আসা
→এলামনাই কি?
"এলামনাই" (Alumni), যার বাংলা দাঁড়ায় প্রাক্তন, বলতে বোঝায় যাঁরা কোন স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন করে উত্তীর্ণ হয়েছে এবং নিজের দায়িত্ববোধ থেকে অর্জিত জ্ঞান সমাজ বিনির্মানের মাধ্যমে দেশের উন্নতি সাধনের জন্য ব্যবহার করছে।
→এসোসিয়েশন কি?
"এসোসিয়েশন" (Association) অর্থাৎ সংঘ বা সংগঠন হল কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্য নিয়ে কিছু সংঘবদ্ধ মানুষের আইন-কানুন মেনে একত্রিত হওয়া।
→এলামনাই এসোসিয়েশন কি?
এলামনাই এসোসিয়েশন হলো কোন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন যা প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করে, ভাতৃত্ব এবং একতা সুদৃঢ় করে, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে স্কুলের প্রতি যে দায়িত্ব তা পালন করা, প্রয়োজনীয় সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতঃ প্রাক্তন শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ সমূহ সম্পাদন এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা।
🏢ফেনী সরকারি বালিক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কি? কেন? লক্ষ্য ও উদ্দেশ্য কি?
🏢ফেনী সরকারি বালিক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ফেনী জেলার একটি ঐতিহ্যবাহী
স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১০সাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান গুণগত শিক্ষার মান নিশ্চিত করে, সমাজ এবং দেশকে উপহার দিয়েছে কিছু শ্রেষ্ঠ মানুষের, যাঁরা সততা এবং নিষ্ঠার সহিত দেশের সেবা করে যাচ্ছে৷
এলামনাই এসোসিয়েশন একটি প্রতিষ্ঠানের অংশ, এটি ফেলে আসা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট স্থান করে দেয় যাতে করে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে দায় তা শোধ করার সামান্য সুযোগটুকু পায়।
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন- প্রাক্তন শিক্ষার্থী যারা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্যই গড়া একটি প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা হলো,
স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষার মাধ্যমে, বিপদে-আপদে সবাইকে পাশে পাওয়া এবং স্কুলের স্বার্থ রক্ষার্থে একজোট হয়ে কাজ করা।
স্কুলের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাব চালু করা, যাতে করে অযথা সময় নষ্ট না করে গঠনমূলক কাজে নিজেদের ব্যস্ত রাখে।
লক্ষ্য ও উদ্দেশ্য - বর্তমান যুগ হচ্ছে কানেক্টিভিটি ও নেটওয়ার্কিংয়ের যুগ। যার সাথে যত বেশি মানুষের জানাশোনা তার তত বেশি কানেক্টিভিটি এবং বিপদে-আপদে সাহায্য করারও মানুষ বেশি।
তাই এসোসিয়েশনের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো,👭👭 সকল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন করা।
✅আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থী সরকারের উচ্চপদস্থ স্থানে অবস্থান করে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুল- কলেজ - বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, পিএইচডি গবেষক থেকে শুরু করে এমন অনেকেই আছেন যাঁদের সাহায্য প্রায়ই আমাদের নিতে হয়। এই এসোসিয়েশন আপনাকে সেসব মহৎ মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে।
এছাড়াও আমরা যে যে পদক্ষেপ নিবো
সেগুলো হলো🔻
✅ শিক্ষাবৃত্তি
✅ বিপদে আপদে সবাইকে সার্বিক সহযোগিতা করা
✅আপকামিং জেনারেশন কে বিভিন্ন ভার্সিটি/মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পরামর্শ প্রদান।
✅ক্যারিয়ার এক্সপার্টদের দিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং
✅স্কিল ডেভেলপমেন্টাল কোর্স করানো
এছাড়াও স্কুলের আরো মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা স্কুলকে প্রদান করবেন। যাতে কোন প্রকার বদনাম এবং নিন্দা স্কুলের নামে না ছড়ায়।
সকল প্রকার সুপারিশমালা হাজার হাজার শিক্ষার্থীর মাধ্যমে স্কুলের কাছে পৌঁছানো সম্ভব নয়। এজন্য আমাদের একটি অর্গানাইজেশন দরকার, যেই অর্গানাইজেশন আমার আপনার সকলের কথা স্কুলের কাছে পৌঁছে দিবে এবং আমাদের যাতে স্কুলে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করতে পারি যাতে করে আমরা একই জায়গায় মিলিত হওয়ার সুযোগ পাই৷ যা রিইউনিয়ন বা পুনঃমিলন হিসেবে আমরা জানি।
এই উপলক্ষ্যে আমরা প্রাক্তন ছাত্রী দের একটি ডাটাবেইজ ফর্ম তৈরি করেছি।
আশা করছি
সবাই ফর্মটি শুদ্ধ ভাবে পূরন করবেন।
এ বিষয়ে কথা বলতে আসছি লাইভে সরাসরি খুব শীঘ্রই।