06/04/2025
GLOBAL STRIKE FOR GAZA - APRIL 7TH, 2025
From : FGC General Students
Fgcian!!
06/04/2025
GLOBAL STRIKE FOR GAZA - APRIL 7TH, 2025
From : FGC General Students
17/03/2025
আমেরিকা থেকে বাংলাদেশের পথে CUDian's দের জন্য তৈরি শাটল বিমান।
তখন যদি সোহরাওয়ার্দী তে ভর্তি হইতাম আমি ও CUDian hoi jaitam🤦♂️
10/03/2025
08/03/2025
১। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক উপরের তলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে উপরে উঠে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোন কারণ নেই।
২। কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে। আর এক ব্যাচ আসবে। কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগেভাগে চলে গেছে একা। সেন্টারে আছে শুধু টিচার। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। কাউকেই বিশ্বাস করা যাবে না।
৩। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না, যার ভাই এবং পিতা বাসায় থাকে।
৪। মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না, যেখানে ক্লাসে বা স্কুলের কোন জায়গায় সে একা হয়ে যায়।
৫। বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না, যেখানে অন্য পুরুষ বসবাস করে।
মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে, এমন কোন জায়গায় পাঠানো যাবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র্যাকিং এ রাখুন।
কী করবেন!! বিপদ হলে তো আপনাদের যাবে। আপনারা মেয়ের বাপ মা। কারো কিছু যায় আসবে না। বাকি জীবন মাথা কুটে মরতে হবে আপনাদের।
শুধু বলার জন্য নয়, আমি অনেক অনেক আগে থেকেই এগুলো মেইনটেইন করেছি এবং করে যাচ্ছি। আল্লাহ সহায়।
সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ, মঙ্গল, নেয়ামত, বরকত ও হেফাজতের জন্য প্রার্থনা করুন।
_________________
লেখা: মাহবুব কবির মিলন