Feni International School

Feni International School Govt Approved National Curriculum Based Kinder Garden School in Feni. Established 2012
Contact : 01881151718

04/04/2026

আগামীকাল রোজ রবিবার ৫/৪/২০২৬ খ্রিঃ ইষ্টার সানডে উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।

18/02/2026

আগামীকাল ১৯শে ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ পহেলা রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।

চতুর্থ শ্রেণির আজকের শিক্ষার্থী
09/02/2026

চতুর্থ শ্রেণির আজকের শিক্ষার্থী

যেমন খুশি  তেমন সাজ শিক্ষাথীরা....   ゚viralシfypシ゚viralシalシ
05/02/2026

যেমন খুশি তেমন সাজ শিক্ষাথীরা....


゚viralシfypシ゚viralシalシ

14/12/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!ভর্তি চলছে!
ফেনী ইন্টারন্যাশনাল স্কুল
প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত
পহেলা ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ঠিকানা -ফেনী ইন্টারন্যাশনাল স্কুল, উত্তর সহদেবপুর, চৌরাস্তা, ফেনী সদর,ফেনী।
মোবাইল নম্বর -০১৮৮১১৫১৭১৮

22/11/2025

ভর্তি চলছে!
Feni International School
প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত।
নভেম্বর ২০২৫ থেকে জানুয়ারী ২০২৬ ইং এর শেষ পর্যন্ত।
যোগাযোগঃ 01881151718
অথবা সরাসরি অফিসের ঠিকানাঃ আলী নিবাস, উত্তর সহদেবপুর, ফেনী সদর ফেনী।

19/10/2025

শিক্ষকের সাথে অভিভাবকদের ব্যবহার: সন্তানের ভবিষ্যতের ভিত্তি! 🤝
​শিক্ষক হলেন আপনার সন্তানের দ্বিতীয় অভিভাবক, যিনি তার জ্ঞান ও নৈতিকতার ভিত্তি তৈরি করেন। শিক্ষকের প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হবে, তা সন্তানের মনে গভীর প্রভাব ফেলে।
​আসুন, সন্তানের কল্যাণের জন্য শিক্ষকের সাথে অভিভাবক হিসেবে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, তা জেনে নিই:
​১. শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন:
​শিক্ষক যে প্রতিষ্ঠানেই থাকুন না কেন, তিনি আপনার সন্তানের শিক্ষার জন্য সময় দিচ্ছেন। সব সময় তাঁর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। মনে রাখবেন, আপনার সন্তানও আপনার আচরণ থেকে শিখছে। আপনি শিক্ষককে সম্মান দেখালে, সন্তানও তাঁকে সম্মান করতে শিখবে।
​২. গঠনমূলক সম্পর্ক রাখুন:
​শুধুমাত্র প্রয়োজন হলেই নয়, সন্তানের অগ্রগতি নিয়ে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। তবে সেটি যেন অযাচিত বা বিরক্তিকর না হয়। শিক্ষকের মূল্যবান সময়কে মূল্য দিন।
​সন্তানের দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলার সময় নম্র ও বিনয়ী হোন।
​শিক্ষকের কোনো সিদ্ধান্ত বা পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলে, সেটি একান্তে ও শালীনতার সাথে আলোচনা করুন। জনসমক্ষে বা অন্য অভিভাবকদের সামনে সমালোচনা করবেন না।
​৩. শিক্ষকের সিদ্ধান্তকে সমর্থন করুন:
​মাদরাসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে। শিক্ষকের নেওয়া যেকোনো গঠনমূলক সিদ্ধান্ত বা শৃঙ্খলার ক্ষেত্রে তাঁকে দৃঢ়ভাবে সমর্থন করুন। বাড়িতে গিয়ে শিক্ষকের সমালোচনা করলে সন্তানের মনে তাঁর প্রতি অশ্রদ্ধা জন্মায়, যা শিক্ষার জন্য ক্ষতিকর।
​৪. সমস্যা সমাধানের মনোভাব রাখুন:
​যদি সন্তানের পক্ষ থেকে কোনো ভুল বোঝাবুঝি বা অভিযোগ থাকে, তবে আগে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনুন। আবেগপ্রবণ না হয়ে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য শিক্ষকের সাথে একযোগে কাজ করুন।
​💡 মনে রাখবেন: শিক্ষকের সাথে আপনার সুসম্পর্ক আপনার সন্তানের জন্য একটি নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরি করে। আপনার বিনয় ও সহযোগিতা শিক্ষকের প্রচেষ্টাকে আরও অর্থবহ করে তোলে।
​আসুন, আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য শিক্ষকের প্রতি যথাযথ সম্মান বজায় রাখি।
​শিক্ষকের প্রতি আপনার শ্রদ্ধা প্রকাশ করতে আপনি কী করেন? কমেন্টে জানান। 👇

22/07/2025
23/06/2025

শ্রেনী কার্যক্রমে একজন ভালো শিক্ষক কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। যেমন:
১। বই দেখে দেখে পাঠদান করা।
২। শিক্ষার্থীদের 'তুই' বলে সম্বোধন করা।
৩। সময়মত পাঠদান শেষ করতে না পারা।
৪। শিক্ষকের আঞ্চলিক ভাষার প্রয়োগ।
৫। অশালীন শব্দ বা অপ্রাসঙ্গিক ভাষা প্রয়োগ করা।
৬। চেয়ার/টেবিল/ বেঞ্চের ওপর বসে পাঠদান করা।
৭। বোর্ড ব্যবহার না করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
৮। শিক্ষকের ব্যক্তিগত কথা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা।
৯। নিজের রুচি,পোষাক ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন না থাকা।
১০। পাঠদানকালে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেয়া।
১১। শিক্ষার্থীদের নাম না জেনে এই ছেলে,ঐ মেয়ে ইত্যাদি সম্বোধন করা।
১২। শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কিংবা বিদ্বেষ পোষণ করা।
১৩। পাঠ অনুযায়ী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী যেমন চার্ট,মডেল,ম্যাপ ইত্যাদি ব্যবহার না করা।
১৪। শ্রেণি কক্ষে ইচ্ছাকৃত দেরিতে প্রবেশ এবং নির্ধারিত সময়ের পূর্বে বের হয়ে আসা।
১৫। শ্রেণীকক্ষে মোবাইলে কথা বলা।

(সংগৃহীত)

09/06/2025

আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক বৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ১৪/৬/২০২৫খ্রীঃ রোজ শনিবার বিদ্যালয় শ্রেণি কার্যক্রম পূর্ব নির্ধারিত নিয়মে চলবে।তাই সকল অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের প্রতি নির্দেশ রইল বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে, মাস্ক পরিধান করে, নিজস্ব পানির কৌটা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করবেন।

শিক্ষা সফর ২০২৫ ফেনী টু কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস" যে সকল শিক্ষার্থী যেতে আগ্রহী তাদের আগামী ২০/০১/২০২৫ খ্রিস্টাব্দের ...
16/01/2025

শিক্ষা সফর ২০২৫ ফেনী টু কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস" যে সকল শিক্ষার্থী যেতে আগ্রহী তাদের আগামী ২০/০১/২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে বিদ্যালয় অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

Address

Ali Nibas, North Shadebpur
Feni
3900

Telephone

+8801881151718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feni International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share