পথের পাঠশালা

পথের পাঠশালা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পথের পাঠশালা, Educational consultant, Feni sadar, Feni.

09/05/2026

Google এর টপে এখন শিক্ষার্থী বান্ধব Secret Files...
৪২ হাজার শিক্ষার্থী ভিজিট করেছে ৫ ঘন্টার মধ্যেই...

14/04/2026

👉বলেন দেখি কে পারেন?

03/11/2025

আপনি কোনো সন্তানের মা? বাবা?
তাহলে আপনার সন্তানের প্রতিপালনে আপনার কি কি বিবেচনা গুরুত্বপূর্ণ সেটি দেখুন “মাওলানা মুহাম্মদ সাদ” এর জবানীতে।
বইটি ডাউনলোড করতে নিচের লিংক ক্লিক করুন।
https://drive.google.com/drive/folders/1Nmjj_3FwGP6gvjldNmKLySS0hoivtN6u

28/08/2025

🎓 বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউরোপের স্কলারশিপ ||

Scholarship in European countries for Bangladeshi students এখন অনেক সহজ, যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় আবেদন করেন। ইউরোপের বেশিরভাগ দেশই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পুরো Tuition-Free বা Full Funded Scholarship অফার করে, যার সাথে থাকা-খাওয়ার খরচও অন্তর্ভুক্ত থাকে।

✅ ইউরোপে পড়াশোনার সুবিধাগুলো কী?

📚 Tuition ফ্রি বা ফুল স্কলারশিপ
💶 Living allowance (Monthly stipend)
🛫 Airfare এবং Health Insurance সুবিধা
🌐 বিভিন্ন দেশের জন্য IELTS ছাড়া পড়ার সুযোগ
🏫 World class universities তে পড়ার সুযোগ
🌍 Study + Work পারমিট (part-time job)
📄 Post-study work visa সুবিধা

📌 একজন শিক্ষার্থীর যেসব যোগ্যতা থাকা দরকার:

✅ ভালো একাডেমিক রেজাল্ট (যেমন GPA 4.50+, Honours CGPA 3.5+)
✅ IELTS/TOEFL (6.0+ preferable, কিছু ক্ষেত্রে বাদেও হয়)
✅ Motivational Letter বা Statement of Purpose (SOP)
✅ Recommendation Letters (2–3 জন শিক্ষকের কাছ থেকে)
✅ CV/Resume
✅ কিছু ক্ষেত্রে Research Proposal (PhD এর জন্য)

𝟏. 🇩🇪 𝐃𝐀𝐀𝐃 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐆𝐞𝐫𝐦𝐚𝐧𝐲)
DAAD হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পুরোনো স্কলারশিপ—Master's ও PhD প্রোগ্রামের জন্য Fully Funded সুযোগ দেয়।

🔹 প্রোগ্রাম:
Development-related postgraduate courses
Public policy, economics, engineering, public health, etc.

🔹 সুবিধা:
Full tuition coverage
Monthly allowance: ~€934 (Masters), €1200+ (PhD)
Health insurance + Travel costs

🔹 যোগ্যতা:
Minimum 2 years job experience (professional or volunteer)
Bachelor's degree with good CGPA (at least 2nd Class upper or 3.0+ out of 4)
IELTS/TOEFL (6.0+)
Strong SOP

🔹 পরামর্শ:
একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা ভালোভাবে তুলে ধরুন
SOP ও Recommendation Letter প্রফেশনালভাবে লিখুন
Application সময় ৮–১২ মাস আগেই শুরু করুন

𝟐. 🇸🇪 𝐒𝐰𝐞𝐝𝐢𝐬𝐡 𝐈𝐧𝐬𝐭𝐢𝐭𝐮𝐭𝐞 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐒𝐰𝐞𝐝𝐞𝐧)
Sweden সরকার Master’s প্রোগ্রামের জন্য প্রতি বছর SI Scholarship দেয়।

🔹 সুবিধা:
Full tuition fee
SEK 11,000 মাসিক খরচ বাবদ
Insurance + Airfare

🔹 যোগ্যতা:
Minimum 3,000 hours work/volunteer experience
Bachelor’s degree (minimum CGPA 3.0+)
IELTS: 6.5 overall
Admission to eligible Swedish universities

🔹 পরামর্শ:
Apply early to universities first, then for scholarship
Leadership ও community involvement থাকলে ভালো হয়
SOP এ আপনার কাজের “global/national impact” বোঝাতে হবে

𝟑. 🇭🇺 𝐒𝐭𝐢𝐩𝐞𝐧𝐝𝐢𝐮𝐦 𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐢𝐜𝐮𝐦 (𝐇𝐮𝐧𝐠𝐚𝐫𝐲)
Hungarian সরকারের ফুল স্কলারশিপ—Bachelor, Master’s ও PhD’র জন্য।

🔹 সুবিধা:
Tuition fee 100%
Monthly stipend (HUF 43,700 – 140,000 depending on level)
Free dormitory or housing allowance
Health insurance + visa support

🔹 যোগ্যতা:
HSC/Bachelor/Master’s (যে লেভেলেই পড়তে চান তার আগেরটা)
IELTS না থাকলেও অনেক বিশ্ববিদ্যালয় English Proficiency Letter গ্রহণ করে
Academic transcripts + Medical certificate

🔹 পরামর্শ:
Early preparation (December–February application time)
SOP & Recommendation-এর মান ভালো রাখুন
Interview-এর জন্য প্রস্তুতি নিন

𝟒. 🇮🇹 𝐃𝐒𝐔 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 (𝐈𝐭𝐚𝐥𝐲)
Italy’র বিভিন্ন ইউনিভার্সিটি DSU (Diritto allo Studio Universitario) স্কলারশিপ দেয়—Living cost কভার করে।

🔹 সুবিধা:
Tuition fee waiver
Free accommodation or allowance
Free meals
Books & other expenses

🔹 যোগ্যতা:
Low family income (

23/08/2025


প্রিয় শিক্ষার্থী/চাকরিপ্রার্থী,

আপনি/ আপনার পরিচিত কেউ যদি নিচের জেলাগুলোর কোনো একটিতে থাকেন, তাহলে তাদের কাছে এই চাকরিতে আবেদন করুন/ বিজ্ঞপ্তিটি শেয়ার করুন।

জেলা সমূহঃ
ফেনী, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝালকাঠি, শেরপুর, গাইবান্ধা, জয়পুরহাট, হবিগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, ফরিদপুর, মাগুরা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সিলেট, মৌলভীবাজার, মেহেরপুর, ঝিনাইদহ, বরিশাল, পিরোজপুর, বরগুনা, জামালপুর, নেত্রকোণা, ময়মনসিংহ, কুমিল্লা ও নোয়াখালী।

পদবিঃ ডাটা এন্ট্রি অপারেটর

অফিসভিত্তিক দায়িত্ব পালনের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে E-Zone HRM Limited Company দক্ষ, বিশ্বস্ত এবং কর্মঠ প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ করছে।

প্রকল্প: ভূমি তথ্য ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ - Land Data Digitalization for Inclusive Growth (LDD4IG)

#প্রকল্পের_মেয়াদ: ৩ মাস

কর্মস্থল ও নিয়োগ এলাকা (আপনার এনআইডির ঠিকানা যে জেলায় সেই জেলায় কাজ/আবেদন করা যাবেনা, নিচের অন্য যেকোনো জেলায় আবেদন করতে পারেন) :
* ফেনী, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝালকাঠি, শেরপুর, গাইবান্ধা, জয়পুরহাট, হবিগঞ্জ

চাকরির ধরণ:
* চুক্তিভিত্তিক
* অফিসভিত্তিক (Work from Office)
* প্রার্থীর নিজস্ব ল্যাপটপ ও স্মার্টফোন থাকা বাধ্যতামূলক
* প্রার্থীর এনএইডি অনুযায়ী নিজ জেলায় কাজ করা যাবে না

#আবেদন_এর_শেষ_তারিখঃ ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫

আবেদন এর লিঙ্কঃ https://forms.gle/Y8SsbCvZV4PR8LHTA

17/08/2025

📌বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাইলে এ বিষয়গুলোও শিখুন📌

বিদেশে উচ্চশিক্ষাকে সাধারণত উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হিসেবে বিবেচনা করা হয়। আর সে জন্য প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তাদের স্বপ্নের দেশে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশের প্রথম দিনটির পেছনে থাকে শত প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদেরকে কিছু বিষয়ে দক্ষত অর্জন করতে হয়। এক্ষেত্রে ন্যূনতম কী কী দক্ষতা থাকা প্রয়োজন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কলেজ লাইফ অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস ইয়েংনাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আজিজুল হক।

গতকাল (১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানান। পোস্টে তিনি লেখেন, যেদিন থেকে ভাবছেন দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে যাবেন, সেদিন থেকেই অ্যাকাডেমিক এর পাশাপাশি নিচের বিষয়গুলো শিখতে শুরু করুন। দেশের বাইরে পড়তে যাওয়াটা শুধু অ্যাকাডেমিক নয়, সম্পূর্ণ একটা লাইফস্টাইল পরিবর্তনের অভিজ্ঞতা।

ফেসবুক পোস্ট অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য আজিজুল হকের পরামর্শগুলো হল:
১. দশ আঙুল দিয়ে টাইপিং প্র্যাকটিস করুন।
২. অন্তত একটি প্রোগ্রামিং (Python, R) শেখা শুরু করুন।
৩. Microsoft Word-এ কাজ করার দক্ষতা অর্জন করুন।
৪. Excel-এ ডেটা এন্ট্রি, ফর্মুলা এবং গ্রাফ তৈরি করার পদ্ধতি রপ্ত করুন।
৫. PowerPoint দিয়ে প্রেজেন্টেশন তৈরি শিখুন।
৬. স্ট্যাটিস্টিক্স-এর বেসিক শেখার চেষ্টা করুন।
৭. প্রতিদিন রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস গড়ে তুলুন।
৮. কীভাবে প্রাসঙ্গিক আর্টিকেল খুঁজে বের করতে হয় তা শিখুন।
৯. Reference ম্যানেজমেন্ট টুল (Mendeley/EndNote/Zotero) শিখুন।
১০. ক্লাউড স্টোরেজ ব্যবহার করে ফাইল ব্যাকআপ রাখতে শিখুন।
১১. অ্যাকাডেমিক সিভি কীভাবে সাজাতে হয় তা শিখুন।
১২. IELTS/TOEFL প্রস্তুতি শুরু করুন।
১৩. ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা ও লেখার প্র্যাকটিস করুন।
১৪. Plagiarism কী ও কীভাবে এড়ানো যায় তা শিখে রাখুন।
১৫. গবেষণা সম্পর্কে প্রাথমিক ধারণা নিন।
১৬. ResearchGate ও ORCID প্রোফাইল তৈরি করে রাখুন।
১৭. LaTeX ব্যবহার করা শিখুন।
১৮. SPSS, STATA বা RStudio-র মতো ডেটা অ্যানালাইসিস টুলের বেসিক শিখুন।
১৯. নির্দিষ্ট রুটিনে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।
২০. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস তৈরি করুন।
২১. একাকিত্ব কাটাতে ক্রিয়েটিভ কাজে নিজেকে যুক্ত করুন।
২২. টিমওয়ার্কে নিজেকে মানিয়ে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।
২৩. Cultural Diversity গ্রহণ করার মানসিকতা তৈরি করুন।
২৪. সবার বক্তব্য শুনে সম্মানের সাথে উত্তর দেওয়ার অভ্যাস গড়ুন।
২৫. অপমান বা রূঢ় কথা হাসিমুখে সহ্য করার মানসিকতা তৈরি করুন।
২৬. মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখুন।
২৭. নিজে রান্না করার অভ্যাস গড়ে তুলুন।
২৮. বাসন ধোয়ার অভ্যাস গড়ুন।
২৯. নিজের ঘর, বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করার অভ্যাস করুন।
৩০. দৈনিক হালকা ব্যায়াম করার অভ্যাস করুন।
৩১. সাইকেল চালাতে না জানলে এখনই শিখে ফেলুন।
৩২. সুযোগ থাকলে গাড়ি চালানো শিখে ফেলুন।
৩৩. কীভাবে ই-মেইল লিখতে হয় তা রপ্ত করুন।
৩৪. নিজের কথা সংক্ষেপে ও গুছিয়ে উপস্থাপন করার অভ্যাস গড়ুন।
৩৫. নিজের সময় ও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে শিখুন।
৩৬. জেদি, সহ্যশীল ও ধৈর্যশীল মানসিকতা গড়ে তুলুন।
৩৭. মানসিকভাবে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন।
৩৮. নিজের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী জীবনযাপন শিখুন।

©️ দ্যা ডেইলি ক্যাম্পাস।

Marks Active School Genius - জিতে নাও ১৫ লাখ টাকার স্কলারশিপ 14/08/2025

দেশের সেরা জিনিয়াসের খোঁজে চলছে, Marks Active School Genius! ৫ম-১০ম শ্রেণির সেরা জিনিয়াসরা জিতবে মোট ১৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি! 🔥
https://10ms.io/EmRKby
এখনই রেজিস্ট্রেশন করতে ক্লিক করো ভিডিওতে। বিস্তারিত জানতে কল করো 16910 এই নম্বরে।

Marks Active School Genius - জিতে নাও ১৫ লাখ টাকার স্কলারশিপ সর্বোচ্চ ১৫ লাখ টাকার স্কলারশিপ জিততে ও নিজের দক্ষতা যাচাই করতে আজই জয়েন করে ফেলো Marks Active School Genius-এ, প্রতিযোগিতাটি ক্লা...

Photos from পথের পাঠশালা's post 12/08/2025

“গল্পে গল্পে ভোকাবুলারি” – ই-বুক এখন মাত্র 50 টাকায়!

ইংরেজি শব্দভাণ্ডার হবে গল্পের সঙ্গী!
🔥 শব্দ শেখা এখন বিনোদন আর শেখার যুগলবন্দি!

💰Payment(Send Money):01971936771

অবশ্যই #রেফারেন্সে আপনার #নাম দিবেন।
বইয়ের পিডিএফ পেতে #পেমেন্টের স্ক্রিনশটসহ ইনবক্স করুন!
#বইয়ের ১ম কয়েক পৃষ্ঠার ডেমো দেয়া হলো।

12/08/2025

Micrsooft Powerbi Certification for Free

join the cohort, complete the course, upload your project simple using chatgpt and get Micrsooft exam Voucher for Free worth 100$!

https://powerup.microsoft.com/

12/08/2025

🔰 আমেরিকার ফুলব্রাইট স্কলারশিপ🔰

আমেরিকার ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রামে আবেদনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এফএলটিএ স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষকতার সুযোগ পাবেন বাংলাদেশিরা। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণদের মধ্যে যারা শিক্ষকতা করছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যাওয়া ফেলোরা মার্কিন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো ও তাদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে।

ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্সে তা করবেন। এর মধ্যে একটি মার্কিন স্টাডিজের। ২০০৬ সাল থেকে প্রায় ৫০ বাংলাদেশি শিক্ষাবিদ এ মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময়ে অংশগ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য সম্মানজনক ও খ্যাতনামা স্কলারশিপ প্রোগ্রাম হলো ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম। দেশটির সাবেক সিনেটর জেমস উইলিয়াম ফুলব্রাইট ১৯৪৫ সালে সিনেটে স্কলারশিপ দেওয়ার জন্য বিল উত্থাপন করেন। ১৯৪৬ সাল থেকে তার নামানুসারে এই স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়।

➤ সুযোগ-সুবিধা—
নয় মাস মেয়াদি নন-ডিগ্রি এই প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্তরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষা দেবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

➤ আবেদনের যোগ্যতা—
*বাংলাদেশের নাগরিক হতে হবে;
*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের;
*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;
*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজিতে পারদর্শী হতে হবে;
*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে;

➤ আবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। নির্দেশাবলি অনুসরণ করে প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

➤ আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৫।

©️ The Daily Campus

12/08/2025

GRE resources
Please check the comment.

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Feni Sadar
Feni
3910