08/07/2022
সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ কমিটির ০৮/০৭/২০২২ ইং তারিখে ঈদগাহের সভাপতি জনাব ফারুক হোসেন সোহাগের সভাপতিত্বে সভার সিদ্ধান্ত মোতাবেক ১০/০৭/২০২২ ইং তারিখের পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২০০০ ইং সালে প্রতিষ্ঠিত অত্র ঈদগাহের প্রতিষ্ঠালগ্ন থেকে কমিটি এবং কমিটির বাহিরে থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং ঈদগাহের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত রেখেছিলন, বর্তমানে যারা আমাদের মাঝে বেঁচে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁদের আত্মার শান্তি কামনা করে ঈদের পরদিন ১১/০৭/২০২২ ইং রোজ সোমবার বাদ এশা'র ঈদগাহ্ ময়দানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে।
উক্ত দোয়া অনুষ্ঠানে সাবেক ছাত্র পরিষদের সকল সদস্যদের উপস্থিত থেকে এলাকার মৃত মুরুব্বিদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়ায় শরিক হয়ে অনুষ্ঠানকে সুশৃংখলভাবে পরিচালনায় সহযোগিতা করা এবং সাফল্যমন্ডিত জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।