Mahbubul HAQUE HIGH School

Mahbubul HAQUE HIGH School MAHBUBUL HAQUE HIGH SCHOOL

শিক্ষা মানুষের জন্মগত মৌলিক অধিকার। শিক্ষা গ্রহনের ক্ষেত্রে নারী পুরুষের ভেদাভেদ নাই। কিন্ত দুর্ভাগ্যবশত পাক ভারতউপমহাদেশে বিভিন্ন অজুহাত দেখিয়ে নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করা হয়েছে। নারীর কোনো স্বতন্ত সত্তা ছিলো না।শিক্ষাক্ষেত্রে নারীদের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে নেপোলিয়ান বলেছিলেন “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরএকটি শিক্ষিত জাতি উপহার দেব।

ফেনী জেলার ফেনী সদর উপজেলার ১৩নং ফরহাদ নগর

ইউনিয়ন এ শিক্ষার হার কম ছিল। বিশেষ করে নারী শিক্ষার হার।ফরহাদ নগর, চরকালিদাস, জগত জীবনপুর, ফেনী নদী ভাঙ্গন কবলিত এলাকা, নিকটে শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার আলোথেকে তারা বঞ্চিত ছিল। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষে তাদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটত । ফরহাদ নগর গ্রামে মাহবুবুল নামেএক অনন্য সাধারণ বেক্তির জন্ম হয়। তিনি অসাধারন প্রতিভাবান ছিলেন। তিনি প্রখ্যাত শ্রমিক নেতা, প্রসিদ্ধ সাংবাদিক ও তুখোডপার্লামেন্টারিয়ান ছিলেন। বাংলাদেশ অবজারভার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত হয়ে বাজেট অধিবেশনে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এর বৈষম্য নিয়ে তথ্য ভিত্তিক একাদারে ৬ ঘন্টার ও বেশী ইংরেজিতে বক্তব্য প্রদান করে সমগ্র পৃথিবী কে অবাক করে দিয়েছেন। পাকিস্তান পার্লামেন্টে এখনও তার সেই বক্তব্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তার নিজ এলাকায় শিক্ষার হার কম দেখে তিনি একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা স্বপ্ন দেখেন এবং এলাকার কিছু গণ্য মান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করেন। তার জিবদ্যশায় বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। ১৯৯১ সালে তারই অনুজ বাংলাদেশ জাতীয় সংসদের, ফেনী ৩ আসনের সাবেক এমপি ও হুইপ তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে্ মাহবুবুল হক এর নামকরণে মাহবুবুল হক জুনিয়র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। যা পরবর্তীতে মাহবুবুল হক বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে স্বীকৄ্তি লাভ করে। বিদ্যালয়টি সহশিক্ষা চালু করার জন্য এলাকার জনগণ প্রবল ইচ্ছা ও আগ্রহ পোষণ করেন। এলাকাবাসীর ইচ্ছা, আগ্রহ ও দাবীর প্রেক্ষিতে শিক্ষা মন্তনালয়ে সহশিক্ষা চালুর জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্তনালয় ২০০৮ সালে বিদ্যালয়টিতে সহশিক্ষা কার্যক্রম চালুর জন্য অনুমতি প্রদান করেন। বর্তমানে বিদ্যালয়টি মাহবুবুল হক উচ্চ বিদ্যালয় নামে পরিচিত।

Address

মাহবুবুল হক সড়ক ( খাইয়ারা ভোরবাজার রোড)
Feni
3902

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubul HAQUE HIGH School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mahbubul HAQUE HIGH School:

Shortcuts

Share

Category