Purba Chandra Pur High School

Purba Chandra Pur High School Boyragir Bazar, Dagonbhuiyan, Feni, Bangladesh

22/10/2015

We are looking for some activists who are living around the School and current student who can give post about school's current situation and activities. Plz reply with comment in the post. Thanks

দাগনভূইয়া প্রতিনিধি->>ফেনী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ...
29/09/2015

দাগনভূইয়া প্রতিনিধি->>
ফেনী জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দাগনভূইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাকারিয়া কামাল স্যারের বিদায়ী সংবর্ধণা রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান অলি আহাম্মদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল,স্কুলের প্রতিষ্ঠাতা নূর আহম্মদ ছুট্রুমিয়া,দাগনভূইয়া আতাতুর্ক মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আবদুর রহিম,স্কুলের সাবেক ছাত্র ও মোহনা টিভির ডেস্ক ইনচার্জ শহিদুল আলম ইমরান,ফেনী সরকারী কলেজের প্রফেসর আতিক উল্ল্যা মাসুদ,নোয়াখালী সরকারী কলেজের প্রফেসর জহির উদ্দিন প্রমুখ।এছাডাও বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং বর্তমানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক,চাটার্ড একাউন্টেট, ব্যারিস্টার, স্কুল কলেজ শিক্ষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, জাতীয় রাজস্ব বোর্ড, সচিবালয়, মন্ত্রণালয়, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন উচ্চ পদে চাকুরিতে নিয়োজিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে স্যারকে নিয়ে তাদের স্মৃতিচারণা করেন।

অনুষ্ঠানের শেষ দিকে অংশগ্রহণকারী সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে স্যারের অবদান চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে জাকারিয়া কামালের নামে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করার জন্য আগামী সাত দিনের মধ্যেই প্রয়োজনীয় উদ্দোগ গ্রহণ করা এবং ইউনিয়ন পরিষদে একটি কক্ষের সংস্থান করা হবে বলে স্থানীয় ৩নং পূর্ব চন্দ্র পুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সোহেল প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত,বর্ষীয়ান এই শিক্ষক দেশ স্বাধীনের পরবর্তীতে ৭০ এর দশকের শেষের দিকে আশির দশকের গোড়ার দিকে ১৯৭৯-১৯৮০ সালে এই বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০১৫ সালে বিদায়ের পূর্ব পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে নিজেকে এতদ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আত্বনিয়োগ করেন।

Address

Boyragir Bazar, Dagonbhuiyan
Feni
3920

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purba Chandra Pur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category