চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাযিল মাদরাসা

চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাযিল মাদরাসা

Share

প্রতিষ্ঠাতাঃ
মরহুম হযরত মাওলানা আবদুল আউয়াল(রহঃ)।

24/02/2022

আগামী ১৮ ও ১৯ মার্চ ২০২২ রোজ, শুক্র ও শনিবার অত্র মাদরাসার ৩দিন ব্যাপী ৮৯ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিলের সফলতার জন্য সকলের নিকট দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং মাহফিলে অংশগ্রহনের জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি।

মুহাম্মদ ইলিয়াছ,
অধ্যক্ষ, উক্ত মাদরাসা।

19/02/2022

অত্র মাদরাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা গত ১৭/০২/২০২২ ইং তারিখে করোনা টিকার ২য় ডোজ গ্রহন করেনাই তাঁরা আগামীকাল ২০/০২/২০২২ ইং তারিখ রোজ রবিবার সকাল ০৮ঃ৩০ ঘটিকায় বখতার মুন্সী উচ্চ বিদ্যালয়ে গিয়ে টিকার ২য় ডোজ গ্রহন করতে হবে। যাওয়ার সময় অবশ্যই টিকার রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।

অধ্যক্ষ, অত্র মাদরাসা।

16/02/2022

অত্র মাদরাসার ১৭,১৮ ও ১৯শে ফেব্রুয়ারী ২০২২ ইং, রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার- ০৩ দিনব্যাপী বার্ষিক সভার কার্যক্রম করোনা মহামারির ব্যাপকতার প্রেক্ষিতে সরকারি বিধি নিষেধের কারণে স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ জানিয়ে দেয়া হবে।

অধ্যক্ষ, অত্র মাদ্রাসা।

27/01/2021

সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

04/06/2020

অতীব জরুরি বিজ্ঞপ্তি।

এতদ্বারা অত্র মাদরাসার দাখিল অষ্টম শ্রেনির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেডিসি পরিক্ষা ২০২০ এ অংশগ্রহণ করার নিমিত্তে, তাদের রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন কারার জন্য, আগামী ৭/৬/২০২০ খ্রিঃ, রোজ - রবিবার (দাখিল ৮ম শ্রেনির শিক্ষার্থীদেরকে) সকাল ১১.০০ ঘটিকায় মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

04/12/2019
28/09/2019

জ্ঞাতার্থেঃ
চরলক্ষীগঞ্জ নাজেরিয়া ফাযিল মাদরাসার ফাযিল ১ম বর্ষের আনুষ্ঠানিক ভর্তি শুরু ০১/১০/ ২০১৯ ইং ছবক অনুষ্ঠান ০২/১০/২০১৯ ইং

27/09/2019

আগামী ৯, ১০ ও ১১ই জানুয়ারি ২০২০ ইং রোজঃ- বৃহস্পতি, শুক্র ও শনিবার অত্র মাদ্রাসার ৮৭ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে নিম্নে বর্নিত মোফাসসিরে কুরআন ও ওয়ায়েজীনগন দাওয়াত গ্রহণ করেছেন,

৯/০১/২০২০ বৃহস্প্রতিবার।

১/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন জনাব মাওলানা মুফতি রাফি বিন মুনির,ঢাকা।

2/জনাব হজরত মাওলানা মশিউর রহমান খন্দকার।অধ্যক্ষ,পাঠান নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা,ফুলগাজি,ফেনী।

৩/জনাব হযরত মাওলানা শহিদুল ইসলাম।নোয়াখালী।

১০/০১/২০২০ শুক্রবার,

১/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন, আওলাদে রাসুল (সাঃ) জনাব আলহাজ্ব হজরত মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল মাদানী।খতিব,আন্দর কিল্লা শাহী জামে মসজিদ,চট্রগ্রাম।

2/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন,আন্তর্জাতিক সনদ প্রাপ্ত ক্বারী জনাব, আলহাজ্ব মাওলানা মুফতী যুবায়ের আহমদ,ঢাকা।

৩/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন,
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মাহমুদুর রহমান দিলাওয়ার,সিলেট।

১১/০১/২০২০ শনিবার,

১/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন,জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ ঈসমাইল,উপাধ্যক্ষ লক্ষীপুর কামিল মাদ্রাসা।

2/আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কুরআন,জনাব আলহাজ্ব হযরত মাওলানা আবু নসর আশ্রাফ, প্রধান মুহাদ্দিস,হাজিগঞ্জ কামিল মাদ্রাসা,চাঁদপুর।

৩/প্রখ্যাত মুফাসসিরে কুরআন,জনাব আলহাজ্ব হযরত মাওলানা ধ্যক্ষ মুফিজুল ইসলাম,ঢাকা।

উক্ত মাহফিলে আরো মুফাসসিরে কোরআন ও ওয়াজিনদের আমন্ত্রণ জানানো হয়েছে। আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

উক্ত মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার জন্য মাদ্রাসার প্রাক্তন ও প্রবাসী সাবেক ছাত্র এবং দেশী-বিদেশী শুভাকাঙ্ক্ষীদের নিকট সার্বিক সহযোগিতা ও আন্তরিক সুপরামর্শ কামনা করছি।

এন্তেজামিয়া কমিটির পক্ষেঃ-
মাওলানা মুহাম্মদ ইলিয়াছ
অধ্যক্ষ
অত্র মাদরাসা।

06/05/2019

অত্র মাদ্রাসার দাখিল পরিক্ষার ফলাফলঃ-

সর্বমোট পরীক্ষার্থীঃ- ১১০ জন।
উর্ত্তীন পরীক্ষার্থীঃ- ১০১জন,
সেরা ফলাফলঃ- 4.88।
২৬ জন= A

01/02/2019

আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি/দাখিল ও সমপর্যায়ের পরীক্ষার্থী ছাত্র,ছাত্রীদের উদ্দেশ্যেঃ-

দীর্ঘ ১০ বছর শিক্ষা জীবনে এই প্রথম তুমি বড় কোন পরিসরে নিজের মেধা মূল্যায়নের পরীক্ষায় মুখোমুখি হচ্ছ। সত্যি খুব আনন্দের এবং ভয়ের। কারণ এসএসসি/দাখিল বা সমপর্যায়ের এই সার্টিফিকেট দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করবে। তাই এই সার্টিফিকেট যদি কাঙ্ক্ষিত মানের না হয় প্রকারান্তরে তুমি উচ্চশিক্ষার ক্ষেত্রে বহু বাধার সমুখিন হবে। আজ দিন পুরালেই কাল তোমার পরীক্ষা।এতদিনে নিশ্চয় সব পড়াশোনা শেষ করেছ। এখন পড়াশোনার বাহিরে তোমাদের শারিরীক মানসিক প্রস্তুতি নিয়ে কয়েকটি পরামর্শ দেব।
প্রথমত বলব আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে নিজের প্রস্তুতির উপর আশাবাদী হয়ে পরীক্ষা দিবে। কখনো কোন প্রলোভনে কান না দিয়ে ধীরেসুস্থে পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি গ্রহন কর।

#পরীক্ষা_সংক্রান্তঃ
১. পরীক্ষার রাতেই পরীক্ষার সব জিনিসপত্র ঘুচিয়ে নিবে। যেমন, এডমিট কার্ড, রেজিস্টেশন কার্ড, কলম, ঘড়ি, স্কেল এবং সাবজেক্ট সংক্রান্ত উপকরণ
২. পরীক্ষার ৩০ মিনিট আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের সিট নম্বর খুঁজে ধীরস্থির ভাবে বসে থাকবে। আর মনে মনে আল্লাহকে স্মরণ করবে।
৩. কাগজ পাওয়ার সাথে সাথে OMR ভালভাবে দেখে দেখে ফিলাপ করবে। কোন অবস্থায় তাড়াহুড়ো করা যাবেনা।
৪. প্রশ্ন হাতে পাওয়ার পর একবার ভালভাবে পড়ে নিবে। তারপর যে প্রশ্ন গুলোর উত্তর খুব সহজে করতে পারবে সেগুলো উত্তর করবে।
৫. অবশ্যই ১০০ মার্ক করে সময় থাকলে পূর্ণরায় রিভাইজ করবে। কোন ভাবে নিধারিত সময়ের আগে কাগজ জমা দিবেনা।
৬. কোন বিষয় না বুঝলে কেবল কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষকদের সহযোগিতা নিবে।

#শারিরীক_সুস্থতা_জুরুরী
শারিরীক সুস্থতা না থাকলে কোন কিছুতেই ভাল মন দেয়া যায় না তাই পরীক্ষায় সময় শরীরের যত্ন নেয়া জুরুরী। এ জন্য যা করতে হবে,
১. স্বাস্থ্যকর খাওয়ার খেতে হবে পরিমাণ মত
২. যথাসম্ভব তৈলযুক্ত খাবার কম খেতে হবে
৩. কোন অবস্থায় খোলা খাবার খাবেনা
৪. পরিমাণ মত ঘুমাতে হবে
৫. পারিশ্রমিক খেলাধুলা পরীক্ষার সময় এড়িয়ে যাবে।

সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য ও ভাল ফলাফল কামনা করে মহান রববের নিকট দোয়া করি। আশা করি ভাল ফলাফল করে ব্যক্তি পরিবারের পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে তোমরা ভূমিকা রাখবে।

Photos from চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাযিল মাদরাসা's post 31/01/2019

আলহামদুলিল্লাহ।
দাখিল পরিক্ষার্থী ২০১৯ এর দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

22/01/2019

অত্র মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ সাহেব গুরুতর অসুস্থ,, সকলের নিকট দোয়ার আবেদন।আল্লাহ রাব্বুল আলামীন যেন মুহতারামকে শেফায়ে কামেলা দান করেন।আমীন।

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

চরলক্ষীগঞ্জ, কুঠির হাট, সোনাগাজী, ফেনী।
Feni