Adarsha High School , Forhadnagar Feni

Adarsha High School , Forhadnagar Feni আদর্শ উচ্চ বিদ্যালয়
স্থাপিত:1972

স্কুলজীবনে আমাদের প্রিয় মুখ বশীর ভাই, প্রিয় চানাচুর মামা গতরাত ৩:২০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলা...
13/04/2026

স্কুলজীবনে আমাদের প্রিয় মুখ বশীর ভাই, প্রিয় চানাচুর মামা গতরাত ৩:২০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আজ বাদ জোহর উনার জানাজার অনুষ্ঠিত হবে। আল্লাহ উনার ভূল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবী সংগঠন উচ্ছ্বাস  এর  "ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা-২০২৬"।অনুষ্ঠানে আমন্ত্রি...
25/03/2026

ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হল স্বেচ্ছাসেবী সংগঠন উচ্ছ্বাস এর "ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা-২০২৬"।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের কল্যানমূলক কাজের প্রশংসার পাশাপাশি সংগঠন পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য উচ্ছ্বাস একটি অরাজনৈতিক, সামাজিক, ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের একঝাঁক সাহসী তরুণ মানবতার সেবায় এগিয়ে আসে। ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের কানেক্টিভিটি কাজে লাগিয়ে ত্রান বিতরন, উদ্ধার অভিযান, পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যায়। তারপর তারা অনুভব করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছায়াতলে সংগঠিত হলে আরো বেশী সামাজিক কাজ করা সম্ভব। সেই ভাবনা থেকে "থাকবো সবাই মিলেমিশে, হাসবো সবাই একসাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সাল থেকে উচ্ছ্বাস এর পথচলা শুরু। উচ্ছ্বাসের পথচলায় আপনি ও সাথী হোন।

কে এম হাট জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল হাশেম মুজাহিদ আজ দুপুর  ১২.৪০ মিনিটে  ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া...
06/03/2026

কে এম হাট জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবুল হাশেম মুজাহিদ আজ দুপুর ১২.৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মহান আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

উল্লেখ্য হুজুর দীর্ঘদিন অত্র মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করেছেন। বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় হুজুরের যথেষ্ট খ্যাতি ছিল। লাল রঙের কম সিসির একটি মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি ছাগলনাইয়া থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতেন হুজুর।

জানাযার সময় : আজ রাত দশটা।
জানাযার স্থান : উনার নিজ বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গন, দূর্গাপুর, মুহুরিগঞ্জ, ঘোপাল ইউনিয়ন, ছাগলনাইয়া।

আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে টাঙ্গাইল মেডিকেলে চান্স পেল  SSC-2022 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার আসিফ।...
14/12/2025

আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রথম ছাত্র হিসেবে টাঙ্গাইল মেডিকেলে চান্স পেল SSC-2022 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার আসিফ। মহিপাল সরকারী কলেজে বিজ্ঞান বিভাগের ২০২৪ ব্যাচের ছাত্র আসিফ। SSC, HSC উভয় পরীক্ষায় GPA- 5 পেয়ে উত্তীর্ণ হয় সে। আসিফের পিতা জনাব মোহাম্মদ শাহজাহান সাবেক প্রবাসী এবং মা গৃহিনী। স্থায়ী ঠিকানা- পুলিশ জাগিরের বাড়ি, পূর্ব সুলতানপুর। আসিফের এই সাফল্যের তার বাবা মা, শিক্ষক সর্বোপরি আসিফকে প্রাণঢালা অভিনন্দন।

10/12/2025

তথ্যচিত্র: দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ছোট্ট কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা ফেনী।
অনুষ্ঠান লিংক https://youtu.be/2T5chagmf7s

BTV'র এই প্রামাণ্য চিত্রে স্থান পেল আমাদের স্কুল।

15/09/2025

Childhood memories are truly special!
They're filled with laughter, curiosity, and innocence.

01/09/2025

🪡জরুরি 📌

১। আপনার কিশোর (টিন এজ ১৩-১৯ বছর) সন্তানের রাত্রের ঘুম নিশ্চিত করুন, না হয় আপনি সহ হাজারো মানুষের ঘুম ও শান্তি ভংগের কারন হবে। মানুষের সম্পদ ও জীবন বিপন্ন হবে।

২। সন্তান কথা না শুনলে, বেপরোয়া হয়ে গেলে- অপরাধ জগতে জড়িয়ে গেলে সোজা পুলিশে দিন। কখনোই আইন নিজের হাতে তুলে নিবেন না। কখনোই কোনভাবে নিজেকে ফৌজদারি অপরাধের সাথে জড়াবেন না। কখনোই না।

৩। কিশোরগ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ইত্যাদির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন। শিক্ষক তার ক্লাস রুমে, ঈমাম মসজিদে, সমাজপতি সমাজে, জনপ্রতিনিধি জনগনের কাছে সাম্য, শান্তি ও ন্যায়ের কন্ঠস্বরকে উচ্চকিত করুন।

৪। আজ আপনি চুপ থাকলে হয়ত মনে করছেন রেহায় পাবেন, না আপনার সন্তানও একদিন আপনার অজান্তে জড়িয়ে পড়বে ভয়ানক অপরাধ জগতে।

৫। সন্তানকে সুশিক্ষিত, সভ্য মানুষ হিসেবে গড়ার প্রানান্তকর চেষ্টা জারি রাখুন। ধৈর্মীয় ও উচ্চ নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে আপনার সন্তানকে সাহায্য করুন।

৬। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস - মৃত্যুর পর আপনার আমলের দরজা বন্ধ হবে, কিন্তু নেক সন্তানের দোয়া আপনার প্রতি সদাকায়ে জারিয়া হিসেবে আপনার রুহের উপর আল্লাহর রহমত হিসেবে বর্ষিত হবে।

৭। মহাসত্য ও হেদায়েতের বানী আল -কুরআনে আল্লাহ এবং তার প্রিয় হাবীবের শেখানো পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করুন - কিছু দোয়া দিলাম।
সন্তানকে নেক ও সৎ হবার দোয়া

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রব্বি হাবলী মিনাস-সালিহীন।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। (সূরা আস-সাফফাত: 100)
সন্তানকে চোখের শীতলতা করার দোয়া
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিইয়াতিনা কুররাতা আ’ইউনিঁ ওয়াজআলনা লিলমুত্তাক্বীনা ইমামা।অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের স্ত্রীগণ ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করো এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানাও। (সূরা আল-ফুরকান: 74)

সন্তানকে নামাজ কায়েমকারী হবার দোয়া -
হযরত ইবরাহীম (আঃ)-সন্তানের জন্য আল্লাহর কাছে যে দোয়া করেছেন তার আল্লাহর কাছে অত্যন্ত পছন্দ হয়েছিল, সেজন্য আল্লাহ সে দোয়াকে কুরআনের অংশ বানিয়ে দিলেন ( সুবহানাল্লাহ) মানবজাতিকে সে দোয়া শিখিয়ে দিলেন ওহীর মাধ্যমে -
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
উচ্চারণ: রব্বিজ্‌আ’ল্‌নী মুকীমাস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতী, রাব্বানা ওয়াতাক্বাব্বাল্‌ দু’আ’
অর্থ: হে আমার প্রভু! আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও (তেমনি বানান)। হে আমাদের প্রতিপালক! আপনি আমার দোয়া কবুল করুন।
(সূরা ইবরাহীম, আয়াত ৪০)

সন্তানকে শয়তান থেকে রক্ষার দোয়া
وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ: ইন্নী উঈযুহা বিকা ওয়াজুররিইয়াতাহা মিনাশ শাইতানির রজীম।
অর্থ: আমি তার (মারইয়াম ও তাঁর সন্তান ঈসা আ.) এবং তাঁর বংশধরদের অভিশপ্ত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। (সূরা আলে ইমরান: 36)

নবী করিম ﷺ বলেছেন:
“তোমরা যখন সন্তানকে নামকরণ করো বা কিছু দাও, তখন তার জন্য দোয়া করো।”(তিরমিজি)
اللَّهُمَّ اجْعَلْهُ بَارًّا تَقِيًّا، وَاجْعَلْهُ مِنْ أَهْلِ الصَّلَاحِ وَالإِصْلَاحِ
উচ্চারণ: আল্লাহুম্মাজআলহু বাররান তাকিয়্যাঁ, ওয়াজআলহু মিন আহলিস-সালাহি ওয়ালইসলাহ।অর্থ: হে আল্লাহ! তাকে অনুগত, পরহেজগার করো এবং তাকে সৎ ও সংস্কারক বানাও।

পরিশেষে বলি - আপনার সন্তানের পাশাপাশি আপনার ভাই-বন্ধু, আত্নীয় স্বজন প্রতিবেশীর সন্তানের জন্য দোয়া ও কল্যান কামনা করুন, আসমান থেকে সে দোয়া আপনার সন্তানের প্রতি ফিরে আসবে । (সংগৃহীত)

25/08/2025

সিনেমার নাম- ‘অংক কি কঠিন’!

13/08/2025

বড় হয়ে ব্রো ফেসবুকে পোস্ট দিবে ”খুব মিস করছি স্কুল জীবনটাকে”।😀😀😀😆😆

📢 সচেতনতামূলক বার্তা🛡️ টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে!📅 ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে👶 ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের...
10/08/2025

📢 সচেতনতামূলক বার্তা
🛡️ টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে!
📅 ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে
👶 ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য
📍 সারা বাংলাদেশে
🟢 এই আগস্ট মাসেই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন!
🌐 রেজিস্ট্রেশন লিংক 👉 vaxepi.gov.bd
📲 মোবাইল, পিসি কিংবা নিকটস্থ কম্পিউটার দোকান থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
🔍 রেজিস্ট্রেশনে যা লাগবে:
✅ শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর
✅ অভিভাবকের মোবাইল নম্বর
📌 রেজিস্ট্রেশন ধাপসমূহ সংক্ষেপে:
1️⃣ ওয়েবসাইটে গিয়ে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করুন
2️⃣ শিশুর জন্মতারিখ ও বয়স লিখুন
3️⃣ জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিন
4️⃣ টিকা নেওয়ার বর্তমান ঠিকানা দিন
5️⃣ ক্যাপচা দিয়ে সাবমিট করুন
6️⃣ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিন
7️⃣ পছন্দমতো টিকাকেন্দ্র সিলেক্ট করে সাবমিট করুন
8️⃣ PDF ডাউনলোড করুন ও টিকা দেওয়ার সময় সঙ্গে নিন
🗣️ আপনার সচেতনতাই আপনার শিশুর সুরক্ষা!
💉 টাইফয়েড ভ্যাকসিন দিন, স্বাস্থ্য নিশ্চিত করুন।
✅ রেজিস্ট্রেশন করতে দেরি নয় – vaxepi.gov.bd
📣 প্রচারে: স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ
ঔষধ পরিচিতি ও ব্যবহার
#স্বাস্থ্যসেবা

কথা হবে প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবগাঁথা সাফল্যে নিয়ে; পরিবার, সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে কেন আমাদেরকে ছাত্রজীবনে পরিশ্র...
15/07/2025

কথা হবে প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবগাঁথা সাফল্যে নিয়ে; পরিবার, সমাজ, রাষ্ট্রকে এগিয়ে নিতে কেন আমাদেরকে ছাত্রজীবনে পরিশ্রমী হতে হবে।

Address

K. M. Hat ; Forhadnagar
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adarsha High School , Forhadnagar Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category