English Academy

English Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Academy, Education, Kazirhat, Feni.

12/03/2022

চেনার উপায়
১.গতিশিল অবস্থা বোঝালে participle. জীবন্ত, চলমান participle
I saw a walking man
Walking বলতে কোন Adj পৃথিবীতে নাই যেহেতু এইAdj এর জন্ম v+ ing থেকে তাই তার নাম হলো participle
২.It দিয়ে replace করা যায় না
I saw a walking man
I saw a it man এমন হতে পারে না
৩.বাক্যের মাঝে is বসিয়ে যৌক্তক হলে participle
I saw a boy reading
=A boy is reading
৪.For দিয়ে replace করা না গেলে participle
A man for walking
৫. Participle কখনো sub হতে পারে না
Sleeping more and more, she is getting fat
৬. Participle বাক্যে কখনো Verb, Adverb এবং Adjective এর মত কাজ করে
He is working= Verb
He came walking= Adverb
I saw a running boy= Adjective
৭. Participle কে বাক্যে থেকে বাদ দেয়া যায়।আর বাদ দিলেও বাক্যের পূর্ণ অর্থ পাওয়া যায়
I love his writing pan
I love his pen
Participle যদি Sub এর দোষ,গূণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝালAdj আর যদি Sub কে modify করে
My hobby is gerdening
৯. Preposition এর পর participle বসে না

31/12/2021

I am on a bus হইলো; কিন্তু I am in a car কেন হবে!
ব্যাপারটা একটু মনযোগ দিবেন,
ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় খেয়াল করে Preposition ইউস করি!

প্রথম বিষয়ঃ কোনো ট্রান্সপোর্টের উপরে বসা বুঝালে সেক্ষেত্রে সরাসরি বসবেঃ
যেমন, I was on a bike.
I was on a bicycle.
I was on a horse.

২য় বিষয়ঃ কোনো ট্রান্সপোর্টে যদি মুভমেন্ট করার মত জায়গা থাকে, যেখানে হাটাচলা করা যায়, তাহলে এদের আগে বসবে,
যেমনঃ I was on a bus.
I was on a train.
I was on a ship.
I was on an airplane.

৩য় বিসয়ঃ কোনো ট্রান্সপোর্টে যদি আটোসাটো হয়ে বা সীটবেল্ট লাগিয়ে বসে থাকতে হয়, এদের আগে বসে।
যেমনঃ I was in a car.
I was in a van.
I was in a taxi.

28/12/2021

⭕ Time (সময়) – Times (বার)
⭕ Food (খাদ্য) – Foods (খাবারের তালিকা)
⭕ wood (কাঠ) – Woods (বন )
⭕ good ( ভাল) – Goods (পন্য)
⭕ crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ)
⭕ Manner ( পদ্ধতি) Manners (অাচার-অাচরন)
⭕ Custom (প্রথা) Customs (শুল্ক)
⭕ Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী)
⭕ Colour (রঙ) – Colours ( পতাকা)
⭕ Iron (লোহা) Irons (লোহার শিকল)
⭕ Sand (বালু) Sands ( মরুভূমি)
⭕ Arm ( বাহু) Arms (অস্ত্র)
⭕ corn (ভূট্রা) – Corns (পায়ের শিকল)
⭕ Water (পানি) – Waters (জলাশয়)
⭕ Beside (পাশে / নিকটে)- Besides (অধিকন্তু / তাছাড়া)
⭕ Corps (সৈন্যদল) - Co**se (মূতদেহ)
⭕ Sometime (একদা) - Sometimes (কখনও কখনও)

28/12/2021

🔥 Abstract Noun : যে Noun কে দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকে Abstract Noun বলে ।

✅ Example: peace, anger, honesty, success, dedication, truth, etc.

Rule-1 👉 Abstract Noun এর শেষে সাধারণত যে suffix গুলো বেশি দেখা যায় -

tion, sion, ism, ity, ment, ness, age, ance, ence, ship, acy.

Rule-2 👉 The + Abstract Noun + of = Common Noun.

Example: The kindness of you makes me joyful.

Rule-3 👉 The + Common Noun + in = Abstract Noun

Example: The father in him impressed me very much.

22/10/2021

বাংলা আর ইংরেজি অনুবাদে কিছু পার্থক্য ।

১. বাংলায় আপনি একটা উপদেশ, একটা রুটি, একটা সাবান, একটা তথ্য বলতে পারেন কিন্তু ইংরেজি
এক্ষেত্রে বিশেষ্যটির আগে piece, slice, loaf, bar, item ইত্যাদি classifier/partitive + of ব্যবহার করতে হয়
১। আমি তোমাকে একটা উপদেশ দিই।
Let me give you a piece of advice. (a advice নয়)
আমাকে দুটো সাবান দিন।
Give me two bars of soap. (two soaps নয়)
২। সে পাঁচটা রুটি খেল।
He ate five pieces/slices/loaves of bread.
৩। আমার একটা তথ্য দরকার।
I need a piece/an item of information.

অনুরূপ, countable noun নির্দেশ করতে ব্যায়াম অর্থে exercise এর আগে form of (classifier) ব্যবহৃত হয়।
১। সাঁতার আমার প্রিয় ব্যায়াম।
Incorrect : Swimming is my favourite exercise.
Correct: Swimming is my favourite form of exercise.
২। সাঁতার একটা ভালো ব্যায়াম।
Incorrect: Swimming is a good exercise.
Correct: Swimming is a good form of exercise.
অনুরূপ, সাঁতার একটা চমৎকার ব্যায়াম।
Swimming is an excellent form of exercise.
তবে, সাঁতার ভালো ব্যায়াম।
Swimming is good exercise.

কৃষকটির ২০টি গবাদিপশু আছে।
Incorrect: The farmer has ten cattle/ten heads of cattle.
Correct : The farmer has ten head of cattle.
(এখানে head হচ্ছে plural classifier)

২. বাংলায় বিশেষ্যের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু ইংরেজিতে সর্বনাম (pronoun) ব্যবহার করতে হয়।
১। রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তাগুলো চেয়ে প্রশস্ত।
The streets of Rajshahi are wider than those of Dhaka.
২। দিনাজপুরের চাল রাজশাহীর চালের চেয়ে ভালো।
The rice of Dinajpur is finer/better than that of Rajshahi.

৩. বাংলায় বহুবচন চিহ্নের/সংখ্যার বিশেষ্যর বহুবচন হয় না কিন্তু ইংরেজিতে বিশেষ্যর বহুবচন হয়।
I have a lot of friends. (আমার অনেক বন্ধু আছে)
I ate three mangoes. (আমি তিনটা আম খেলাম)

৪. কখনো কখনো ইংরেজিতে ছোট বাক্যের বাংলায় অনেক বড় অর্থ হতে পারে ।
After you.
অনুগ্রহপূর্বক আপনি আগে যান অথবা আপনি আগে নিন।
If you pass blood, you should go and see your doctor.
(তোমার যদি প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যায় তবে তোমার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়া উচিত।)
pass blood = to pass blood in your urine or faeces ( = solid waste), মূত্র/প্রস্রাব অথবা শক্ত পায়খানার সাথে রক্ত বের হওয়া

৫. কখনো কখনো বাংলা বাক্যের সাথে ইংরেজি অনুবাদে word ব্যবহারে অমিল হয়।
যেমন: সাধারণত neither, either, both এর সাথে each other এর ব্যবহার হচ্ছে redundant (শব্দবহুল)।
১। আমার পিতামাতা কেউই অপরকে ভালোবাসে না।
Incorrect : Neither of my parents loves each other.
Correct: Neither of my parents loves the other.
Or: My parents do not love each other.
২। তাদের দুজনের কেউই অপরজনকে দেখেনি।
অথবা, দুজনের কেউই একে অপরকে দেখেনি।
Incorrect : Neither of them saw each other.
Correct: Neither of them saw the other.

৬. কখনো ইংরেজিতে হ্যাঁ বোধক বুঝালেও বাংলায় নাবোধক অর্থ দেয়।
Go easy on him. (তার প্রতি কঠোর হইওনা)
He missed the bus. (সে বাসটি ধরতে পারল না)

৭. বিপরীত অর্থও হতে পারে।
বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ উল্টো ইংরেজি অনুবাদ।
১. তারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
They took HSC examination this year.
(gave নয়। কারণ, give মানে পরীক্ষা নেয়া আর take মানে পরীক্ষা দেয়া)
২. তুমি কার ছেলে?
Who is your father? [প্রথমটাই বেশি ভালো।]
অথবা, Whose son are you?
৩. How much do I owe you (for the groceries)?
(মুদিখানার জিনিসপত্রের জন্য) তুমি আমার কাছে কত টাকা পাও?
৪. You owe me Tk 100/100 takas.
আমি তোমার কাছে ১০০ টাকা পাই।
(ভুল: তুমি আমার কাছে ১০০ টাকা পাও।)
কারণ, owe মানে কারো কাছে ঋণী থাকা।
৫. The fire is out.
আগুন নিভে গেছে। (ভুল: আগুন ছড়িয়ে পড়েছে)
কারণ, out নিভে যাওয়া বুঝায় তাই put out মানে নিভানো
৬. After you.
আপনি আগে যান/প্রবেশ করুন/আপনি আগে নিন।

09/09/2021

,
♦Subjuctive: কিছু কিছু verb আছে যেগুলোর দ্বারা অন্য কেউ কিছু করুক বা অন্য কাউকে কোন কিছু করার নির্দেশ দেওয়া বুঝায় , এই verb গুলো subjunctive verb বলে ।
♥‍‍‌এই verb এর পর that বসে এবং পরবর্তী verb সবর্দা simple রূপে অর্থাৎ তা যে Tense এ থাকুক না কেন বা Person যাই থাকুক না কেন Verb এর base form ই বসবে ।
we urge that he leave now .(আমরা চাই যে সে চলে যাক অথবা তাকে চলে যাওয়ার জন্য আমরা তাড়া দিচ্ছি )
√√√ নিম্নোক্ত verb গুলোকে subjunctive হিসেবে ধরা হয় :-
Advise,Ask ,Demand ,Insist,Move ,Order,prefer,propose,Recommend ,Request,Require,Suggest,Urge etc.
♥Subjunctive verb গুলো মনে রাখি সহজে-
,
মেহেদী আমাকে Ask করলো এবং আমার Demand কি তা জানতে চাইলো। সে আমাকে Advise করলো এবং Suggest করলো যে আমি তোমাকে Recommend করবো তুমি খারাপ পথ থেকে ফিরে এসো। সে Request করলো আমি তোমাকে Order করছি না Propose করছি এটা করার।তুমি যা Urge করো বা তোমার যা Require আমাকে বলো। তবুও Insist করে Move করো না আমার পুরো কথা না শুনে।আমি কি এটা Prefer করতে পারিনা?(Own creation)
,
♦গঠন: subject +verb (any tense) + subject + verb এর simple রূপ

1.The doctor suggested that his patient stop smoking .( ডাক্তার তার রোগীকে ধুমপান বন্ধ করার পরামর্শ দিলেন ।
2.we proposed that he take a vacation . ( আমরা তাকে অবসর নেওয়ার প্রস্তাব দিলাম ।
*** এখানে that না বসলেও চলবে , তবে পরবর্তী verb এর infinitive (to+verb ) রূপ বসবে এবং ২য় subject টির subject pronoun form He/They থাকলে complement form (him /them )বসবে ।
√√যেমন:

1.The doctor suggested his patient to stop smoking .
2.we proposed him to take a vacation .

♦নিম্নোক্ত Adjective গুলো subjunctive নিয়ম অনুসরন করে , তাই তার পরবর্তী verb এর simple form হয় ।

♥ Mandatory ,Necessary ,Obligatory ,proposed, Remmened ,Required,sugge
sted,urgent etc .

♦গঠন : It +be (am/is /are /was/were)+ adjective (subjunctive ) + that + subject + verb এর simple form
√√যেমন:
1.It is necessary that he find the books .
2.It was urgent that she leave at once

ঘরে থাকুক সুস্থ থাকুন।

08/09/2021

ভুল থেকে বের হয়ে আসুন, শুদ্ধভাবে শিখুন।

He is a very good teacher.
এখানে good হচ্ছে adjective আর very হচ্ছে adverb কারণ, good শব্দটা noun 'teacher' কে qualify modify করেছে তাই good হচ্ছে adjective (ভালো শিক্ষক) আর very এখানে good কে modify করেছে তাই very হচ্ছে adverb (খুব ভালো)
তাই article/determiner এবং noun এর মাঝে দুইটা word থাকলে প্রথমটি যদি noun কে modify করে তাহলে সেটি adjective আর ২য় টি যদি noun কে modify না করে, adjective কে modify করে তাহলেই কেবল ২য় word টি adverb হবে।
আরও কিছু উদাহরণ
This is an extremely difficult thing to do.
Master is the very best book I have ever read.
It was a rather difficult question.
or, It was rather a difficult question.
He was a rather disagreeable man.
or, He was rather a disagreeable man.
এখানে extremely, very, rather হচ্ছে adverb কারণ তারা যথাক্রমে adjective 'difficult', 'best' ও difficult/disagreeable কে modify করেছে।

নিয়মের ভিন্নতা

কিন্তু দুটো word ই যদি noun কে modify করে তবে দুটোই adjective হবে।
The room was painted a lively electric blue.
এই বাক্যে lively এবং electric দুটোই adjective কারণ দুটোই noun 'blue' কে modify করেছে। অনুরূপ,
A sickly looking woman handed me my ticket.
আরও কিছু উদাহরণ যেখানে article এবং noun এর মাঝে দুটোই adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
He has grown into a handsome young man.
He has a lovely warm smile.
She is a kindly old woman.
He is an interesting young man.
His girlfriend is a tall thin girl.
She bought a long black dress.
I live in a nice new house.
He is a pleasant young man.
There is a long narrow street behind my house.
A pretty little girl was standing in the doorway.
এখানে article এবং noun এর মধ্যবর্তী দুটো word ই adjective
আসল কথা, noun এর আগে বসা যতগুলো word, noun কে modify/qualify করে সবগুলো wordই adjective হবে।
যেমন :
A small black plastic bag.
An old white cotton shirt.
A nice long summer holiday.
A delicious hot vegetable soup.
A beautiful little Italian girl.
A nice old stone building.
A long boring train journey.
A beautiful large round wooden table.
উপরের বাক্যগুলোতে noun এর আগের সবগুলো word ই হচ্ছে adjective
বি.দ্র. adjective এর order উল্টোপাল্টা করলে ভুল হবে।
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
আরও বিশদ জানতে MASTER এর Adjective অধ্যায়ে Adjective এর normal order দেখুন।

আরও একটা ব্যতিক্রমী বিষয়

position দেখে সবসময় adjective এবং adverb সঠিকভাবে নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে ভুল হতে পারে, সেজন্য ভালোভাবে function বুঝলে সহজে adjective এবং adverb নির্ণয় করা যায়।
আসলে word টি কাকে modify করে তার উপরে নির্ভর করে সেটি adjective নাকি adverb হবে।
"a very beautiful lady" এখানে very modify করছে beautiful (adjective) কে তাই very হচ্ছে adverb কিন্তু article "a" এখানে lady (noun) কে determine করছে তাই এটি determiner (traditional grammar এ adjective )।
আরও দুটি উদাহরণ দেখুন
He is a nice enough young man.
Your mother is a nice enough lady.
এখানে দুটো উদাহরণে enough কে adjective মনে হতে পারে কিন্তু উদাহরণ দুটোতে enough হচ্ছে adverb
কারণ, enough শব্দটি man/lady (noun) কে modify করেনি। এখানে enough শব্দটি nice (adjective) কে modify করেছে (nice enough-যথেষ্ট ভালো) তাই enough হচ্ছে adverb হবে।
আর nice, young, a এরা noun কে modify করেছে তাই এরা adjective
শিক্ষা : শর্ট টেকনিক মুখস্থ নয়, বুঝে পড়তে হবে।

03/09/2021

Causative verbs, Action doer, Action receiver

Action doer হচ্ছে যে কাজ করে অথবা যাকে দিয়ে কাজ করানো হয় অথবা যাকে দিয়ে কেউ কাজ করায়।

I will have you do this.
(আমি তোমাকে দিয়ে এটা করাবো।)
এখানে you কে দিয়ে করানো হবে তাই you হচ্ছে action doer

Action receiver হচ্ছে যার উপরে verb এর প্রভাব পড়ে, যার উপরে ক্রিয়া সম্পাদন করা হয়।
I will have you arrested.
(আমি তোমাকে গ্রেফতার করাব)
She had/got her husband arrested.
(সে তার স্বামীকে গ্রেফতার করালো)
তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ তাই তার স্বামী/her husband হচ্ছে action receiver

have/make/let + action doer + base form
He had me write his assignment.
(সে আমাকে দিয়ে তার এসাইনমেন্ট লেখাল)
The teacher made him leave the room.
(শিক্ষক তাকে রুম থেকে বের করে দিল)
He made me work for him.
(সে আমাকে তার কাজ করতে বাধ্য করল)
He let me go. (সে আমাকে যেতে দিল)
ব্যতিক্রম : get + action doer + to + base form
He get me to do the work.
(সে আমাকে দিয়ে কাজটা করালো)
have/make/get + action receiver + past participle
I had my hair cut. (আমি চুল কাটালাম)
নাপিত কেটেছে চুল, তাই চুল হচ্ছে action receiver
I got my hand burnt while cooking.
হাত পুড়েছে, আগুনে পুড়িয়েছে তাই hand হচ্ছে action receiver [বিস্তারিত জানতে পড়ুন Master]
Terrorists made it known that tourists would be targeted. it মানে বিষয় (পর্যটকরা লক্ষ্যবস্তু হবে) কে অবগত করেছে Terrorist রা তাই it হচ্ছে action receiver
ব্যতিক্রম : let + action receiver + be + participle
Let it/the work be done. (এটা/কাজটা করা হোক)
Let it not be done. (এটা না করা হোক)
Let him be arrested. (তাকে গ্রেফতার করা হোক)

Action Doer Vs Action Receiver

Action doer = When the noun causes the action
যখন noun টি নিজে কাজ করে।
এক্ষেত্রে context অনুসারে noun/pronoun টির আগে পরে অথবা linking verb এর পরে present participle বসে আর get + action doer + infinitive, have + action doer + base form
1. The tall man standing by the door is my father.
2. Don’t disturb a sleeping baby.
3. He was run over by a running bus.
4. It was a very embarrassing situation.
5. Driving ambition is what most great leaders have in common.
Action receiver = the noun receives the action or receives the effect of the action
(noun টি যখন কাজের দ্বারা প্রভাবিত হয় বা কাজের প্রভাব noun টির উপর এসে পড়ে)
এক্ষেত্রে context অনুসারে noun/pronoun টির আগে অথবা পরে অথবা linking verb এর past participle ব্যবহৃত হয়।
1. Broken bones always take time to mend.
2. I cut myself on a piece of broken glass.
3. Licenses of drunk/drunken drivers, when and if apprehended, should be banned with immediate effect and without showing any mercy.
4. I got my hair cut.
5. If you don’t get out of my house, right now/away,
I will get you arrested.
or, She got his husband arrested.
5. He passed a written order.
6. There were mixed reactions after the the Bill was passed.
7. Boiled eggs were served to the players.
8. A retired officer lives next door.
9. A lost opportunity never returns.
10. The party was excellent, I would like to thank all the people concerned.

Causative verb এর ক্ষেত্রে

have + action doer + base form
Or, get + action doer + full infinitive (to + base form)

The teacher had him sit/sit for the test.
I get an electrician to mend the heating.
I had him clean the floor/wash the car.

have/get + action receiver + past participle
(এক্ষেত্রে বাক্যটি passive হয়ে যায়)

I'm going to have my hair cut.
They had the house painted.
He had his car repaired.
While cooking she got her hand burnt.
I got my leg broken in the accident.

জানার কোনো শেষ নেই!
He makes me learn the lesson.
বাক্যটি ভুল। (যাদের causative verb আছে তাদের সাথে make/get/have ব্যবহার করা যাবে না। আর help মূলত causative verb নয়, তাই এটি তাদের সাথে ব্যবহার করা যায়।)
উপরোক্ত বাক্যটির সঠিক বাক্য হতে পারে নিম্নোক্ত দুটি।
He helps me (to) learn the lesson.
(তিনি আমাকে পড়াটি শিখতে সাহায্য করেন)
He makes me understand the lesson.
(তিনি আমাকে পড়াটি বুঝিয়ে দেন/বুঝান)

সামঞ্জস্যপূর্ণ অর্থ হলে একই verb এর সাথে let, make, have, get, help সবগুলোই ব্যবহার করা যায়।
He let me do it.
(সে আমাকে এটা করতে দিল/অনুমতি দিল)
He made me do it.
(সে আমাকে দিয়ে এটা করালো/করতে বাধ্য করল)
He had me do it.
(সে আমাকে দিয়ে এটা করালো/বুঝিয়ে এটা করালো)
He got me to do it.
(সে আমাকে দিয়ে এটা করালো/আমাকে বুঝিয়ে করালো)
He helped me (to) do it.
(সে এটা করতে আমাকে সাহায্য করলো)

30/08/2021

বাংলা আর ইংরেজির কিছু পার্থক্য।

১. বাংলায় আপনি একটা উপদেশ, একটা রুটি, একটা সাবান, একটা তথ্য বলতে পারেন কিন্তু ইংরেজি
এক্ষেত্রে বিশেষ্যটির আগে piece, slice, loaf, bar, item ইত্যাদি classifier/উপযুক্ত গণনাযোগ্য শব্দ + of ব্যবহার করতে হয়
১। আমি তোমাকে একটা উপদেশ দিই।
Let me give you a piece of advice. (a advice নয়)
আমাকে দুটো সাবান দিন।
Give me two bars of soap. (two soaps নয়)
২। সে পাঁচটা রুটি খেল।
He ate five pieces/slices/loaves of bread.
৩। আমার একটা তথ্য দরকার।
I need a piece/an item of information.

অনুরূপ, countable noun নির্দেশ করতে ব্যায়াম অর্থে exercise এর আগে form of (classifier) ব্যবহৃত হয়।
১। সাঁতার আমার প্রিয় ব্যায়াম।
Incorrect : Swimming is my favourite exercise.
Correct: Swimming is my favourite form of exercise.
২। সাঁতার একটা ভালো ব্যায়াম।
Incorrect: Swimming is a good exercise.
Correct: Swimming is a good form of exercise.
অনুরূপ, সাঁতার একটা চমৎকার ব্যায়াম।
Swimming is an excellent form of exercise.
তবে, সাঁতার ভালো ব্যায়াম।
Swimming is good exercise.

কৃষকটির ২০টি গবাদিপশু আছে।
Incorrect: The farmer has ten cattle/ten heads of cattle.
Correct : The farmer has ten head of cattle.
(এখানে head হচ্ছে plural classifier)

২. বাংলায় বিশেষ্যের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু ইংরেজিতে সর্বনাম (pronoun) ব্যবহার করতে হয়।
১। রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তাগুলো চেয়ে প্রশস্ত।
The streets of Rajshahi are wider than those of Dhaka.
২। দিনাজপুরের চাল রাজশাহীর চালের চেয়ে ভালো।
The rice of Dinajpur is finer/better than that of Rajshahi.

৩. বাংলায় বহুবচন চিহ্নের/সংখ্যার বিশেষ্যর বহুবচন হয় না কিন্তু ইংরেজিতে বিশেষ্যর বহুবচন হয়।
I have a lot of friends. (আমার অনেক বন্ধু আছে)
I ate three mangoes. (আমি তিনটা আম খেলাম)

৪. কখনো কখনো ইংরেজিতে ছোট বাক্যের বাংলায় অনেক বড় অর্থ হতে পারে ।
After you.
অনুগ্রহপূর্বক আপনি আগে যান অথবা আপনি আগে নিন।
If you pass blood, you should go and see your doctor.
(তোমার যদি প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যায় তবে তোমার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়া উচিত।)
pass blood = to pass blood in your urine or faeces ( = solid waste), মূত্র/প্রস্রাব অথবা শক্ত পায়খানার সাথে রক্ত বের হওয়া

৫. কখনো কখনো বাংলা বাক্যের সাথে ইংরেজি অনুবাদে word ব্যবহারে অমিল হয়।
যেমন: সাধারণত neither, either, both এর সাথে each other এর ব্যবহার হচ্ছে redundant (শব্দবহুল)।
১। আমার পিতামাতা কেউই অপরকে ভালোবাসে না।
Incorrect : Neither of my parents loves each other.
Correct: Neither of my parents loves the other.
Or: My parents do not love each other.
২। তাদের দুজনের কেউই অপরজনকে দেখেনি।
অথবা, দুজনের কেউই একে অপরকে দেখেনি।
Incorrect : Neither of them saw each other.
Correct: Neither of them saw the other.

৬. কখনো ইংরেজিতে হ্যাঁ বোধক বুঝালেও বাংলায় নাবোধক অর্থ দেয়।
Go easy on him. (তার প্রতি কঠোর হইওনা)
He missed the bus. (সে বাসটি ধরতে পারল না)

৭. বিপরীত অর্থও হতে পারে।
বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ উল্টো ইংরেজি অনুবাদ।
১. তারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
They took HSC examination this year.
(gave নয়। কারণ, give মানে পরীক্ষা নেয়া আর take মানে পরীক্ষা দেয়া)
২. তুমি কার ছেলে?
Who is your father? [প্রথমটাই বেশি ভালো।]
অথবা, Whose son are you?
৩. How much do I owe you (for the groceries)?
(মুদিখানার জিনিসপত্রের জন্য) তুমি আমার কাছে কত টাকা পাও?
৪. You owe me Tk 100/100 taka.
আমি তোমার কাছে ১০০ টাকা পাই।
(ভুল: তুমি আমার কাছে ১০০ টাকা পাও।)
কারণ, owe মানে কারো কাছে ঋণী থাকা।
৫. The fire is out.
আগুন নিভে গেছে। (ভুল: আগুন ছড়িয়ে পড়েছে)
কারণ, out নিভে যাওয়া বুঝায় তাই put out মানে নিভানো
৬. After you.
আপনি আগে যান/প্রবেশ করুন/আপনি আগে নিন।

27/08/2021

namely (যথা, যেমন), gamely (সাহসের সাথে, নির্ভীকভাবে), purposely (উদ্দেশ্যমূলকভাবে), partly (আংশিকভাবে) understandingly (সহানুভূতিশীলভাবে) swimmingly (নির্বিঘ্নে, নির্ঝঞ্ঝাটে) এরা হচ্ছে adverb

সাধারণত noun +ly = adjective (friendly, timely)
আর adjective + ly = adverb (enviously)
ব্যতিক্রম :
noun + ly = adjective এবং adverb দুটোই হতে পারে।
deathly, hourly, nightly, fortnightly, weekly, biweekly, yearly, quarterly ইত্যাদি।

noun + ly = adverb হতে পারে। যেমন: namely (যথা), gamely, partly, purposely, swimmingly, understandingly etc.

adjective + ly = adverb এবং adjective দুটোই হতে পারে। যেমন: deadly, kindly, poorly

adjective +ly = adjective (sickly, elderly, lowly etc)

ব্যতিক্রম আর চমকে ভরা MASTER 2020 এডিশন
নিয়ম ০১ : সাধারণত noun + ly = adjective
man + ly = manly
অনুরূপ friendly, motherly, fatherly, brotherly, sisterly, homely, worldly, timely, cowardly, kingly etc. এরা adjective

ব্যতিক্রম ০১:
noun + ly = adverbও হতে পারে। যেমন: namely (যথা)
তাছাড়া deathly, daily, nightly, hourly, weekly, monthly, fortnightly, biweekly, bimonthly, quarterly এরা adjective এবং adverb উভয় রূপেই কাজ করে।
I get paid daily/weekly/monthly. (adverb)
The magazine is published fortnightly/monthly/yearly/quarterly. (Adverb)

নিয়ম ০২ : সাধারণত adjective + ly = adverb
quick + ly = quickly, slow + ly = slowly
ব্যতিক্রম ০২ : adjective + ly = adjectiveও হতে পারে।
elder +ly = elderly (adjective) elderly relatives
অনুরূপ: sickly (রুগ্ন), lowly (সামান্য) এরাও adjective
He looked rather sickly. He is just lowly employee.

তবে, deadly শব্দটি adjective এবং adverb
a deadly weapon, The lecture was absolutely deadly. (Adjective); He looked deadly pale. (adverb)

26/08/2021

Rolling stone gathers no moss!
এটা নিয়ে কয়েকদিন যাবৎ ভার্চুয়াল জগতে খুব তর্ক হচ্ছে এমনকি Zakir Hussain স্যারকে নিয়ে কথা হয়েছে, যা স্বভাবতই আমার খারাপ লাগার বিষয়।

এবার একটু সময় নিয়ে আসুন আমরা ইতিহাস খোঁজার চেষ্টা করি।

Rolling stone gathers no moss!
(গোড়ার কথা) এটি একটি প্রাচীন প্রবাদ বাক্য যার বাংলা অর্থ দ্বারায়, "ঘুরন্ত পাথরে শেওলা জমে না"।

এবার আসুন দেখি Rolling শব্দটি Perticiple নাকি Adjective [মূলত এটাই আমাদের তর্কের বিষয়]
"The –ing form of the verb can be the present participle or the gerund"
এটা পরে আমরা কি বুঝলাম যে, যদি Verb এর সাথে ing যুক্ত থাকে তাহলে সেটা Present Participle হতে পারে অথবা Gerund হতে পারে। ঠিক তো? এবার কয়েকটা উদাহরণ দেখা যাক।

When the –ing form is used as a present participle, it helps make continuous tense forms. Study the examples given below:

I am writing an email. (Here the present participle ‘writing’ helps form the present continuous tense verb ‘am writing’.)

They are playing. (Here the present participle ‘playing’ helps form the present continuous verb ‘are playing’.)

লক্ষ্য করুন, উপরের দুটি উদাহরণেই কিন্তু Present Participle ফর্ম এ আছে। এবারে আরেকটা উদাহরণ দেখা যাক,
The present participle can also be used as an adjective. In this case, it goes before nouns.

A rolling stone gathers no moss. (Here the present participle ‘rolling’ modifies the noun ‘stone’.)
Barking dogs seldom bite. (Here the present participle ‘barking’ modifies the noun ‘dogs’.)

এবার উপরের যেকোন একটা বাক্যকে বাংলা করুন এবং এটার সাথে মিলিয়ে নিন
Rolling stone gathers no moss , "ঘুরন্ত পাথরে শেওলা জমে না"।
এবার কিন্তু আপনারা নিজেরাই ক্লিয়ার হয়েছেন যে, Rolling কি Perticiple [আসলে Present Perticiple] নাকি Gerund নাকি Adjective ?

Rolling stone gathers no moss , "ঘুরন্ত পাথরে শেওলা জমে না"। এই বাক্যে Rolling হচ্ছে Present Perticiple not Gerund or Adjective.

By_ Mahbub Hossain Mukul
ভুল-ভ্রান্তি হয়ে গেলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
==================================
এবার আসুন আমরা এর ইতিহাস জেনে নেই।

A rolling stone gathers no moss – বর্তমানে আমাদের কাছে ইংরেজি প্রবাদ বলে পরিচিত এই প্রাচীন প্রবাদের উৎপত্তি ও তার অর্থ নিয়ে এক পুরোনো বিবাদ এখনো চলছে। প্রায় ৩ হাজার বছরের পুরোনো এই গ্রিক প্রবাদটির উৎপত্তি সমুদ্রের তীরে। সমুদ্র পরিবেষ্টিত প্রাচীন গ্রিসে’র বিজ্ঞ মানুষেরা আরো অনেক দেশের সভ্যতার আদি মানুষদের মত চারপাশে প্রকৃতিকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে অনেক প্রবাদ বাক্যের সৃষ্টি করেছিলেন। তারা দেখেছিলেন সমুদ্র তীরে যে সব নূড়ি পাথরের উপর দিয়ে রোজ দুবেলা বিরাট ঢেউ দিয়ে জোয়ার আসা যাওয়া করে তাতে সামুদ্রিক শ্যাওলা বা seaweed ধরে না বা জমে না কারন সেই সব পাথর ঢেউএর আঘাতে নড়াচড়া করে আর এক অপরের গায়ে ঘসা খায়, বরং পাড়ের একটু ভিতরে অপেক্ষাকৃত শান্ত জলের তলায় স্থিতু পাথরের গায়ে সেই শ্যাওলার জন্ম হয় আর তা সেখানে লেগে থাকে। সেই থেকে এই প্রবাদের জন্ম, যার আদি অর্থ – নিজের সমৃদ্ধি সুখ প্রতিপত্তি বাড়াতে গেলে rolling stone এর মতো না গড়িয়ে, যাযাবর বাউন্ডুলের মতো না ঘুরে, তোমাকে এক জায়গায় স্থিতু হতে হবে, তবে তোমার গায়ে moss জমবে অর্থাৎ তোমার ধন দৌলত হবে। সোজা কথায় একটি জায়গা বেছে ঘাটি গেড়ে সংসার পেতে বসো।

খ্রীঃ পূঃ প্রথম শতাব্দীতে লোকমুখে প্রচলিত নানা প্রাচীন গ্রিক প্রবাদ থেকে এই প্রবাদ সংগ্রহ করেন পুব্লিলিউয়াস সিরাস (Pubulilius Syrus) নামে এক সিরিয়ান লেখক কথক ও সংগ্রাহক। পুব্লিলিউয়াস সিরাস এর বিখ্যাত সংগ্রহ Sententiae’র (যার অর্থ বাক্যসমষ্টি বা sentences) মধ্যে প্রথম আমরা এই প্রাচীন প্রবাদের উল্লেখ পাই ল্যাটিন ভাষায়। আজ থেকে হাজার তিনেক বছর আগে মূলতঃ যাযাবর বৃত্তি ছেড়ে কৃষিভিত্তিক সভ্যতায় অভ্যস্থ মানুষের কাছে এই উপদেশ যে সার্বিক অর্থে এক কার্যকরী ও গ্রহণযোগ্য নির্দেশ হবে বা হয়েছিল তাতে আশ্চর্য হবার কিছুই নেই। তাই a rolling stone gathers no moss প্রবাদের তিন হাজার বছরের ইতিহাসে, এই প্রবাদ, প্রায় ২৯০০ বছর ধরে বিভিন্ন ভাষায়, সংস্কৃতিতে, দেশে, সমাজের এই দৃষ্টিভঙ্গিকেই সমর্থন ও প্রতিফলন করে এসেছে, যে ‘স্থিতিই হল সমৃদ্ধির প্রতীক’।

ইংরাজি ভাষায় মোটামুটি ভাবে ১৫২৩ সাল থেকে এই প্রবাদের লিখিত উল্লেখ পাওয়া যায় Erasmus এর বিখ্যাত বই ADAGIA তে যেখানে দেখা যাচ্ছে ইরাস্মাস প্রথম প্রচলিত প্রবাদটিতে প্রাচীন গ্রিসের সেই seaweed এর পরিবর্তে moss শব্দটি ব্যবহার করেন “ The rollyng stone neuer gatherth mosse”।
যা হোক, যা বলছিলাম এই বিখ্যাত জনপ্রিয় প্রবাদটির আসল অর্থ নিয়ে ধন্দ ও গোল বাঁধল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে। তখন মানবসভ্যতায় সামগ্রিক ভাবে এক বিশাল সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন এসেছে। আগেকার কৃষিভিত্তিক গ্রাম্য সমাজের পরিবর্তে উঠে এসেছে, শিল্প বিপ্লবের ফলে উদ্ভুত নগর ভিত্তিক নুতন সমাজ যেখানে পুঁজির প্রয়োজনে, কাঁচামালের প্রয়োজনে, কাজের প্রয়োজনে মানুষকে এক জায়গায় স্থিতু হয়ে না বসে থেকে ছুটতে হয়েছে, হচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাই এই পরিবর্তিত আর্থ-সামাজিক পরিস্থিতিতে যেখানে আজ সমৃদ্ধির জন্য স্থিতি’র বদলে গতিই মানুষের কাম্য, আজ সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভাষায় আমরা নূতন এক প্রবাদ সৃষ্টি না করে কেবল এই প্রাচীন প্রবাদের ব্যাখ্যাকে পাল্টে নিয়েছি। আজ এই প্রবাদকে ব্যাখ্যা করা হচ্ছে ঠিক উলটো ভাবে, অর্থাৎ এক জায়গায় গেঁতো’র মত বসে থাকলে কপালে কোনো উন্নতি সম্ভব নয়, উন্নতি আর সমৃদ্ধি চাইলে rolling stone এর মতো গড়াতে হবে অর্থাৎ চুপচাপ এক জায়গায় না বসে থেকে সব সময় কিছু না কিছু কাজ করতেই হবে, এখানে ওখানে যেতে হবে, যাকে বলে always on the move। এই প্রসঙ্গে বিখ্যাত ইংরেজ নাট্যকার জর্জ বার্ণাড শ’এর এক উক্তি মনে এলো – ১৯১৪ সালে রচিত তার Misalliance প্রবন্ধের মুখবন্ধে শ সাহেব লিখছেন “ We keep repeating the silly proverb that rolling stones gather no moss, as if moss were a desirable parasite.” এই খাঁটি সত্যি কথাটি যে কোনো বাগানের মালি বা বাড়ির পরিচারক স্বীকার করবেন যে তাদের বাগানে, বাড়ির ঘরে শ্যাওলা বা পরগাছা’র উপস্থিতি একেবারে বাঞ্ছনীয় নয়। আমাদের বাড়িতে বিশেষত বাথরুমে আমরা আজ হামেশাই দেখি যে অংশ গুলি জিনিষপত্র সরিয়ে নিয়মিত ঘষামাজা না করা হয় সেখানেই নোংরা শ্যাওলা ধরে যার থেকে আসে নানা পোকামাকড়। আর এটা বলাই বাহুল্য যে কারো’র কাছেই তা কাম্য নয়।

এই প্রবাদের নূতন অর্থ কি ভাবে আরোপিত হল সে প্রসঙ্গে আরেকটু ইতিহাস জানা গেলো তা বলে নিই। Horatio Alger (1832-99) নামে বাউন্ডুলে স্বভাবের হার্ভাড শিক্ষিত এক মার্কিন যুবক, ১৮৫২ নাগাদ বাড়ি থেকে প্যারিসে পালিয়ে এসেছিলেন, তারপর ইউরোপের নানা দেশ ঘুরে বেশ কয়েকবছর পর মার্কিন মুলুকে ফিরে প্রথমে ধর্মযাজক ও পরে কিশোর ছেলেদের জন্য নানান অ্যাডভেঞ্চার উপন্যাসের বিপুল জনপ্রিয় এক লেখক হয়েছিলেন। হোরেশিও অ্যালজ্যার এর জীবিতকালে ও মৃত্যুর বেশ কয়েকবছর পরেও তার লেখা শতাধিক উপন্যাস প্রকাশিত হয়েছিল, যার মূল বিষয় ছিল অভাব অনটনের মধ্যে থেকে উঠে আসা কিশোর ছেলেরা নানা বিপদ বাধা অতিক্রম অনেক জায়গায় ভ্রমণ করে, ভবঘুরে জীবন যাপন করে, নানান অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে শেষমেশ জীবনে প্রতিষ্ঠিত হবে। সে সময়ে সারা মার্কিন মুলুকে এই উপন্যাস গুলি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, এর মধ্যে বিশেষ ভাব উল্লেখ্য অ্যালজ্যারের মৃত্যুর পর 1902 প্রকাশিত এক বিশেষ সংকলন যার নাম “ A Rolling Stone, or The Adventures of a Wanderers” এই বইটির অসামান্য জনপ্রিয়তা ওই Rolling stone এর প্রবাদের সংজ্ঞা মার্কিন মুলুকে পালটে দিতে অনেক সাহায্য করে।

বিংশ শতাব্দীর শুরু থেকেই সমাজে rolling stones রা আর অকাজের ভবঘুরে বলে বিবেচিত না হয়ে আসল কাজের করিৎকর্মা লোক বলে বিবেচিত হতে থাকেন। এর মধ্যে ১৯৬০ এর গোড়ার দিকে ব্রিটিশ রক ব্যান্ড “Rolling Stones” এর উদ্ভব ও জগৎজোড়া জনপ্রিয়তাও এই প্রবাদের অর্থের পরিবর্তনে সহায়ক হয়। বিখ্যাত এই ব্যান্ডের নাম কেন Rolling Stones হল, এই নিয়ে প্রামাণ্য যা জানা যায় তা হল, রোলিং স্টোনস্‌ দলের অন্যতম প্রধান স্রষ্টা কিথ রিচার্ডসের মতে, দলের অন্যতম সদস্য ব্রায়ান জোনস্‌, বিখ্যাত সঙ্গীত পত্রিকা Jazz News কে নূতন গঠিত এই দল নিয়ে এক টেলিফোন সাক্ষাৎকার দেবার সময়, দলের নাম কি, তাই জানাবার সময় জানান তা হল রোলিং স্টোনস্‌, তার কারণ সে সময় জোনসে’র সামনে ঘরের মেঝেতে আরেক বিখ্যাত মার্কিন jazz/blues গায়ক Muddy Waters এর একটি এলপি রেকর্ড এর কভার বা খাপ খোলা পড়ে ছিল, আর তাতে যে গানটি প্রথমে জোনসে’র নজরে আসে তা হল “Rollin’ Stone”। ১৯৫০ সালে রেকর্ড করা Muddy Waters এর এই “Rollin’ Stone” গানটি কিন্তু ওই বিখ্যাত প্রবাদ A rolling stone gathers no moss – এর পরিবর্তিত অর্থের উপর ভিত্তি করেই রচিত হয়েছিল, যাতে এক আসন্নপ্রসবা স্ত্রী তার স্বামীকে বলছেন, যে ছেলের তিনি জন্ম দিতে চলেছেন, তিনি নিশ্চিত সেই ছেলে বড় হয়ে এক “রোলিং স্টোন” হবে।
এছাড়া পঞ্চাশের দশকের শেষে বিখ্যাত মার্কিন ভাষাবিদ ও মনস্তত্ববিদ ল্যূন্ডগ্রেন তার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রচলিত নানা প্রবাদ নিয়ে এক বিরাট সমীক্ষা চালিয়েছিলেন তাতে দেখা যায় সমীক্ষায় অংশগ্রহণকারী ১৬২ জনের মধ্যে ৯৭% এই প্রবাদটি জানেন, এবং যারা জানেন তাঁদের মধ্যে দুই তৃতীয়াংশ এর আধুনিক অর্থকেই একমাত্র অর্থ বলে জানেন, অর্থাৎ যদি তুমি জীবনে সাফল্য চাও তবে এক জায়গায় স্থিতু হয়ে বসে পিঠে ময়লা বা শ্যাওলা জমতে দিও না, ঘুরে বেড়াও। আজকে সমাজের পরিবর্তিত পরিস্থিতি সুপ্রাচীন এই প্রবাদের অর্থকে একেবারে উলটো দিকে ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এই প্রবাদের পুরোনো অর্থ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো তা বিদ্যমান। একবিংশ শতাব্দীতে মানুষের জীবনধারা হয়ত নির্ধারণ করবে এই প্রবাদের কোন অর্থটি শেষমেশ টিকে যাবে!

কপি, শেয়ার যাই করুন জাষ্ট কার্টেসি দিয়েন।
ধন্যবাদ।Rolling stone gathers no moss!

কপি, শেয়ার যাই করন

Want your school to be the top-listed School/college in Feni?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Kazirhat
Feni
3933