13/07/2023
ইমাম শাফিঈ রাহীমাহুল্লাহ বলেন _
'‘আপনার নেক কাজের সহযোগী হয়, এমন বন্ধু কখনো হারাতে দেবেন না। পৃথিবীতে সত্যিকার বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি কখনো মিলে যায়, মনে রাখবেন তাকে জোটানো যত কঠিন ছিল, হারানো ততই সহজ। ছোটোখাটো বিষয়ে তাকে ছাড় দিন। হঠাৎ সামান্য কোনো কারণে সে ছেড়ে না যায়, খেয়াল রাখুন।’'
- হিলইয়াতুল আউলিয়া ৪/১০১
08/06/2023
"সুখ্যাতির দ্বারা দ্বীনি ও দুনিয়াবি ক্ষতি হয়। যে সুখ্যাতি নিজের ইখতিয়ার ও ইচ্ছার মাধ্যমে অর্জিত হয়, তা অনিষ্টকর। কিন্তু যে খ্যাতি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তা আল্লাহর নেয়ামত"
"সেই ব্যক্তির চেয়ে নির্বোধ আর কেউ নেই, যে সম্মানের আকাঙ্ক্ষী ও পদমর্যদার লােভী। কারণ, এই গুণটি শুধু কল্পনানির্ভর। কাল্পনিক বিষয় এমন, যেটা স্বয়ং তার সাথে কখনাে স্থির থাকে না; বরং অন্যদের ধারণার সাথে সংশ্লিষ্ট। কারণ, সম্মানের মােহ’র অর্থ হলাে অন্যদের দৃষ্টিতে সম্মানিত হওয়া, যা নির্ভর করে অন্যদের ধারণার উপর। যখন অন্যরা ইচ্ছা করবে, তা ঝেড়ে মুছে ফেলে দিতে পারবে। (আর ঠিক) তখন পুরাে সম্মানই ভূলুন্ঠি হয়ে যাবে"
-------হযরত আশরাফ আলী থানভী (র.)
11/04/2023
স্নেহের,
Asraful Islam Rakib
প্রবাস জীবনের শুরুতে কিছু কথা মনে রেখো:-
পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের সর্বপ্রধান কাজ মনে করে পাশাপাশি জীবিকার জন্য চেষ্টা করবে।জীবনের শৃঙ্খলার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার বিকল্প নেই।
ইবাদত কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন। সকল প্রকার হারাম উপায়ের উপার্জন থেকে বিরত থাকবে।
আমানত ও বান্দার হকের উপর যথাযথ সতর্ক থেকে, কারো ক্ষতি না করে হালাল উপার্জন করবে।
হালাল উপার্জন থেকে হালাল পথে ব্যয় করবে।
কারো উপর জুলুম করা থেকে বিরত থাকবে,মজলুমের বদদোয়া সব সময় জালিমের উপরে থাকে, সেই কারণে কোনো জালিম কখনোই সুখী হয় না,তাছাড়া জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়।
তোমার সাথে আমার সম্পর্ক ছিলো দ্বীনি সম্পর্ক,
সেই কারণে শাসন সব সময় বেশি ছিলো।
অনেক সময় অনেক বকা দিয়েছি, অনেক কঠিন কথা বলেছি,যার সবকিছু ছিলো তোমাকে সংশোধনের জন্য,তোমার কল্যাণের জন্য,তোমার ভালোর জন্য।
আমি সব সময় মনে করি,তোমাকে আমি সংশোধন করে দিলে, অন্যের কাছে তুমি অপমানিত হবে না।
আমার জানা মতে, কখনোই কোনাে অন্যায় কাজ করতে বলি নি।কোন অন্যায় কাজের সহযোগিও হতে বলিনি।
এর পরেও মানুষ হিশেবে মানবিক কষ্ট পেয়ে থাকলেও মনকে বুঝাবে বড় ভাইয়া কল্যাণের জন্য শাসন করেছে।
সব চেয়ে বড় কথা তুমি আমাকে শ্রদ্ধা সম্মান করতে,আমার শাসন মেনে নিতে।সেই কারণেই তোমার প্রতি আন্তরিকতা দেখাতাম। অনেক বেশি শাসন করতাম।
আরেকটা কথা, ধর্মীয় ভাবে বিনয়ের গুণ অর্জন করার চেষ্টা করবে,মনে রেখো অহংকারীদের কেওই পচন্দ করে না। বিনয়ের জীবন অনেক বেশি সুখে জীবন।
বিনয় এমন একটি গুণ যা দেখে কেও হিংসা করতে পারে না।
ধর্মীয় মতোবিরোধ বিষয়ে হক্কানী আলেমদের মতকে মেনে নিয়েই জীবন পরিচালনা করবে।যে কোনো একজন হক্কানী আলেমকে জীবনে মেনে নিয়ে ধর্মীয় বিষয় ও জাগতিক বিষয়ের পরামর্শদাতা মেনে নিও।কারণ ধর্মীয় বিষয় ধর্ম অনুযায়ী ব্যাখ্যা দিবে আবার জাগতিক বিষয়ও ধর্মের সাথে সমন্বয় করে পরামর্শ দিবে।
ব্যক্তি জীবনে যাকেই ভালো লাগে, যে তোমার কল্যাণকামী এবং তোমার মোটামোটি সকল বিষয়ে অবগত আছে, এমন একজন ব্যক্তির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবে।তবে যাকেই মানবে, তাকে মানার মতোই মানবে।
আমি সব সময় তোমার জন্য দোয়া করি , আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুক।
আমার জন্যও দোয়া করি।
ফি আমানিল্লাহ....
04/03/2023
সম্পর্কের এমন কোনো পরিসীমা নেই,যা অনন্ত অসীম,
যদি না তা দ্বীনি সম্পর্ক হয়।
দুনিয়াবি সম্পর্ক গুলো দুনিয়ার তুচ্ছ বিষয়ের স্বার্থেও ঠিক থাকে না , অথচ দ্বীনি সম্পর্ক গুলো আখিরাতে জান্নাতে অনন্ত অসীম সময়েও থাকবে।
দুনিয়ার সম্পর্ক শুধু স্বার্থ সংশ্লিষ্ট সাময়িক তুচ্ছ দুনিয়া দান করে।দ্বীনি সম্পর্কগুলো আখিরাতের পাশাপাশি নিঃস্বার্থ ভাবে দুনিয়ার প্রয়োজনও পূরণ করে।