শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সংবর্ধনা...
ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান, প্রফেসর মো: শাহেদুল খবির চৌধুরী মহোদয়ের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
স্যার, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক কল্যাণ কামনা করি। শিক্ষা বিস্তারে আপনার অবদান আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবে।
Economics Dept. FGC
Official page of the Department of Economics, Feni Government College. Academic updates, notices, events, and student activities will be shared here.
24/05/2026
অনার্স প্রথম বর্ষ পরীক্ষা -২০২৫ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি:
24/05/2026
এতদ্বারা অনার্স দ্বিতীয় বর্ষ (সেশন: ২০২৩-২৪) এর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা-২০২৬ আগামী ০৮/০৬/২০২৬ তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
22/05/2026
ব্রেকিং, অনার্স ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত।
১ম ইনকোর্স চলবে ১০/০৬/২০২৬ থেকে ২৫/০৬/২০২৬ তারিখ পর্যন্ত।
২য় ইনকোর্স চলবে ১৯/০৭/২০২৬ থেকে ৩০/০৭/২০২৬ তারিখ পর্যন্ত।
22/05/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ২য় মেধাতালিকা ও মাইগ্রেশন ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যঃ
22/05/2026
Breaking~অনার্স পাসে_মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের অনলাইন আবেদনের নোটিশ প্রকাশ।
২১ মে থেকে ১৫ জুন পর্যন্ত।
ক) মেধা তালিকায় যারা স্থান পায়নি;
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং
গ) ২য় পর্যায়ে যারা প্রাথমিক আবেদন করেছে, তারা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করবেন।
-সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৩টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে।
**রিলিজ স্লিপে অনলাইনে আবেদন করার পর আবেদন ফরম কলেজে জমাদানের প্রয়োজন নেই।
22/05/2026
দ্বিতীয় মেধা তালিকায় প্রিলিমিনারি টু মাস্টার্স এ ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে যারা চান্স পেয়েছে তাদের মেরিট লিস্টঃ
20/05/2026
19/05/2026
ব্রেকিং~প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের মেরিট লিস্ট আগামীকাল ১৯ মে প্রকাশ করা হবে। চান্স প্রাপ্তদের কলেজে ভর্তি হতে হবে ২০ মে থেকে ১০ জুনের মধ্যে।
19/05/2026
স্নাতক (সম্মান) ৩য় বর্ষ (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের সেশন ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।
12/05/2026
প্রকাশ হলো অনার্স ৩য় বর্ষের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের নোটিশ।
আবেদন শুরু: ১৩ মে থেকে ০২ জুন পর্যন্ত। প্রতি সাবজেক্ট ফি: ১২০০/- টাকা
অনলাইনে আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবা (বিকাশ / নগদ / রকেট) এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
রিচেক আবেদনে খাতা পুনরায় মূল্যায়ন করা হবে।