Al Jameatul Falahia Kamil Madrasah Feni

  • Home
  • Al Jameatul Falahia Kamil Madrasah Feni

Al Jameatul Falahia Kamil Madrasah Feni This is the official page of Al Jameatul Falahia Kamil Madrasah Feni an Islamic educational institution.

All notices and updates shared here are 100% authentic and verified.

ফাজিল স্নাতক (অনার্স) ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর সময়সূচি।
09/07/2026

ফাজিল স্নাতক (অনার্স) ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর সময়সূচি।

আলহামদুলিল্লাহ! শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি গৌরবময় পালক! 🏆❤️ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক "BEST INSTITUTION AWARD-20...
06/07/2026

আলহামদুলিল্লাহ! শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি গৌরবময় পালক! 🏆❤️

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক "BEST INSTITUTION AWARD-2026" (সেরা শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কার-২০২৬) লাভ করেছে আমাদের প্রিয় বিদ্যাপীঠ— আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী

মাদ্রাসার ধারাবাহিক চমৎকার একাডেমিক ফলাফল, অনন্য শৃঙ্খলা এবং সামগ্রিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গৌরবোজ্জ্বল সম্মাননা প্রদান করেছে।

এই ঐতিহাসিক ও গৌরবময় অর্জনের মূলে রয়েছে মহান আল্লাহর অশেষ মেহেরবানী, মাদ্রাসার সম্মানিত গভর্নিং বডি, সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, একঝাঁক মুখলিস ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা। একই সাথে মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের জানাই আন্তরিক মোবারকবাদ।

ইসলামী ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে ফালাহিয়া এগিয়ে যাচ্ছে এবং ইনশাআল্লাহ এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে দ্বীন ও মিল্লাতের খেদমতে আরও উঁচুতে আসীন হওয়ার তৌফিক দান করুন। আমিন!

আলিম পরীক্ষা-২০২৫আসন বিন্যাসের ডিসপ্লে।
01/07/2026

আলিম পরীক্ষা-২০২৫
আসন বিন্যাসের ডিসপ্লে।

📢 ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি: আলিম পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত 📢​ফেনী সদর উপজেলার ২০২৬ ...
28/06/2026

📢 ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি: আলিম পরীক্ষার কেন্দ্র পরিবর্তন সংক্রান্ত 📢

​ফেনী সদর উপজেলার ২০২৬ সালের আলিম পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, অনিবার্য কারণে "ফেনী আলিয়া কামিল মাদ্রাসা" (কেন্দ্র কোড: ফেনী-৬৪৩) কেন্দ্রটি পরিবর্তন করে "ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"-এ প্রতিস্থাপন করা হয়েছে।
​এখন থেকে সংশ্লিষ্ট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের পরিবর্তিত নতুন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
​📍 পরিবর্তিত নতুন পরীক্ষা কেন্দ্র:
​ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
​🏫 যেসকল মাদ্রাসার পরীক্ষা এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে:
​১. ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, ফেনী
২. আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা
৩. আফতাব বিবি ফাজিল মাদ্রাসা
৪. ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসা
৫. গোবিন্দপুর ছিন্দিকিয়া সিনিয়র মাদ্রাসা
৬. বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসা
৭. ফাজিলপুর মুজিবিয়া আলিম মাদ্রাসা
৮. লক্ষীয়ারা আলিম মাদ্রাসা
৯. দৌলতপুর সালামতিয়া আলিম মাদ্রাসা
​মোট পরীক্ষার্থী সংখ্যা: ৬৫৯ জন।
​⚠️ পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ: পরীক্ষার পূর্বে নতুন কেন্দ্রের অবস্থান ভালোভাবে জেনে নেওয়ার এবং নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

25/06/2026

জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার আলিম ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮-০৬-২০২৬ ইং, রোজ: রবিবার সকাল ৯:০০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত আলিম পরীক্ষার এডমিট কার্ড (প্রবেশপত্র) বিতরণ করা হবে।
সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীকে উক্ত সময়ের মধ্যে মাদ্রাসায় উপস্থিত হয়ে নিজ নিজ প্রবেশপত্র গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রবেশপত্র বিতরণের সময়সূচি:
ছাত্রী (Female)সকাল ৯:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত
ছাত্র (Male)সকাল ১১:৩০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত

যোগাযোগ:মোকাম্মেল খাঁন (অফিস)

আদেশক্রমে,
অধ্যক্ষ
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী।

18/05/2026

🚨 জরুরি বিজ্ঞপ্তি: সবক প্রদান অনুষ্ঠান (অনার্স ১ম বর্ষ) 🚨
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
​بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
​আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী-এর অনার্স ১ম বর্ষ (নতুন) শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ শে মে, রোজ বুধবার সকলের কাঙ্ক্ষিত 'সবক প্রদান অনুষ্ঠান' অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​📌 বিস্তারিত সময়সূচী:
🗓 তারিখ: ২০ শে মে, ২০২৬ (বুধবার)
⏰ সময়: সকাল ৯:৩০ মিনিট
🏫 স্থান: ৩০২ নং কক্ষ

​নতুন শিক্ষাবর্ষের এই শুভ সূচনালগ্নে দ্বীনি ও আধুনিক শিক্ষার এই আঙিনায় আপনাদেরকে স্বাগত জানাতে ফালাহিয়া পরিবার সম্পূর্ণ প্রস্তুত। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে (সকাল ৯:৩০ টার পূর্বে) ৩০২ নং কক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে।
​আল্লাহ তাআলা আপনাদের এই নতুন পথচলাকে বরকতময় করুন। আমীন। ✨

আজ আমাদের জন্য একটি আবেগময় এবং বিশেষ দিন। আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় শ...
13/05/2026

আজ আমাদের জন্য একটি আবেগময় এবং বিশেষ দিন। আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক, সহকারী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম স্যারের চাকুরী জীবনের শেষ কর্মদিবস।
​সুদীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর জ্ঞানগর্ভ আলোচনা, স্নেহময় শাসন আর অভিভাবকসুলভ আচরণ আমাদের সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সফল শিক্ষক ও নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে তিনি আমাদের সকলের জন্য অনুকরণীয়।
​আজ বিদায় বেলায় শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং গভর্ণিং বডির পক্ষ থেকে স্যারকে জানানো হয়েছে ফুলেল শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
​প্রিয় স্যার, আপনার অবসরের জীবন হোক প্রশান্তিময়, সুস্থ ও আনন্দময়। আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা।

২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি
02/05/2026

২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি

13/04/2026

📢 ফাজিল (অনার্স) ভর্তি বিজ্ঞপ্তি 🎓
​আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ফাজিল (অনার্স) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

​📌 ভর্তির শেষ সময়: ১৮ই এপ্রিল, ২০২৬।
​📍 প্রয়োজনীয় কাগজপত্র:
১. দাখিল ও আলিম পরীক্ষার মূল মার্কশিট ও প্রশংসাপত্র।
২. পাসপোর্ট সাইজের ২কপি ছবি।
৩. জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি।
-
​যাঁরা ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের আগামী ১৮ই এপ্রিলের মধ্যে মাদ্রাসার অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
​বিস্তারিত তথ্যের জন্য সরাসরি মাদ্রাসা অফিসে যোগাযোগ করুন।
​শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

📢 জরুরি নোটিশ: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 📢​আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী-র ইবতেদায়ী, দাখিল ও আলিম স্ত...
15/03/2026

📢 জরুরি নোটিশ: বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য 📢

​আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী-র ইবতেদায়ী, দাখিল ও আলিম স্তরের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের বৃত্তির অর্থ G2P (EFT) পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসেবে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ করা হচ্ছে।

​🗓 করণীয় ও সময়সীমা:
​🔴 ১. ব্যাংক অ্যাকাউন্ট খোলা: আগামী ২৪ মার্চের মধ্যে অবশ্যই নিজস্ব নামে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট সম্পন্ন করতে হবে। (হিসাব নম্বর ১৩-১৭ ডিজিটের হতে হবে)।
​🔴 ২. ফর্ম সংগ্রহ ও জমা: মাদ্রাসা অফিস থেকে ফর্ম নিয়ে সঠিক তথ্যসহ আগামী ২৯ মার্চের মধ্যে জমা দিতে হবে।
​🔴 ৩. অনলাইন এন্ট্রি: অনলাইনে তথ্য প্রেরণের শেষ সময় ৩১ মার্চ, ২০২৬ বিকাল ৫.০০ টা পর্যন্ত।

​⚠️ জরুরি মনে রাখুন:
​✅ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের হতে হবে।
✅ শিক্ষার্থীর নাম ও ব্যাংক অ্যাকাউন্টের নাম হুবহু মিল থাকতে হবে।
✅ ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিক রাউটিং নম্বর ও শাখার নাম জমা দিতে হবে।

​🚨 নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে বৃত্তির অর্থ পেতে সমস্যা হতে পারে। তাই দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
-
​ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ফেনী

Address


Alerts

Be the first to know and let us send you an email when Al Jameatul Falahia Kamil Madrasah Feni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Jameatul Falahia Kamil Madrasah Feni:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share