20/08/2026
শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় নতুন প্রত্যয়
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশ আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এবং একটি আদর্শ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়—এসব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সকল শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে একটি ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম, সৃজনশীলতা বৃদ্ধি এবং আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।
আমরা আশাবাদী,
নতুন প্রিন্সিপাল আরশাদুর রহমান এ্যানি ও ভাইস প্রিন্সিপাল আলনুর ফাহিমের নেতৃত্বে সকল শিক্ষক-শিক্ষিকার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের পথে আরও একধাপ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে যারা আন্তরিকভাবে মূল্যবান পরামর্শ, মতামত ও দিকনির্দেশনা দিয়েছেন—সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ❤️
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। 🌸