Lyceum Academy

Lyceum Academy Welcome to lyceum academy. Where knowledge meets inspiration. Join us on a quest for academic excellence and personal growth. Your success starts here!

Let's shape a brighter future together.

আমাদের লাইসিয়াম একাডেমি থেকে বিদ্যালয়ের শ্রেণি উত্তরণ বার্ষিক পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের প্রতি রইল...
01/01/2026

আমাদের লাইসিয়াম একাডেমি থেকে বিদ্যালয়ের শ্রেণি উত্তরণ বার্ষিক পরীক্ষায় মেধা স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তাদের এই সাফল্য প্রমাণ করে-
👉 সঠিক দিকনির্দেশনা
👉 নিয়মিত যত্ন
👉 অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকগণ
এই তিনটির সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত মেধা।

আমরা শুধু পরীক্ষার জন্য পড়াই না-
আমরা গড়ে তুলি আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত শিক্ষার্থী।

📌 আপনি যদি আপনার সন্তানের জন্য
✔ মানসম্মত পড়াশোনা
✔ নিয়মিত মূল্যায়ন
✔ আলাদা যত্ন ও গাইডলাইন
✔ নিরাপদ ও পরিচর্যামূলক শিক্ষাবান্ধব পরিবেশ
চান-তাহলে নতুন বছরে ভর্তি হোক সঠিক জায়গায়, সঠিক সিদ্ধান্তে।

লাইসিয়াম একাডেমি সর্বদা নতুনত্বের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই নতুনত্বের সঙ্গী হিসেবে পাশে রাখুন আপনার সন্তানকে।

গর্বের সঙ্গে জানাতে চাই, লাইসিয়াম একাডেমির একজন নিয়মিত মেধাবী শিক্ষার্থী কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক...
31/12/2025

গর্বের সঙ্গে জানাতে চাই, লাইসিয়াম একাডেমির একজন নিয়মিত মেধাবী শিক্ষার্থী কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় দশম শ্রেণিতে

#প্রথম স্থান অর্জন করে
#বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বরের অধিকারী হয়ে
কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

এই অর্জন শুধু একটি ফলাফল নয়- এটি নিয়মিত অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা এবং ধারাবাহিক প্রস্তুতির প্রতিফলন। একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে তার এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিবেশ ও আন্তরিক একাডেমিক সহায়তা থাকলে যেকোনো শিক্ষার্থীই তার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারে।

লাইসিয়াম একাডেমি বিশ্বাস করে- ভালো ফলাফল আসে নিয়মিত অনুশীলন, বিষয়ভিত্তিক স্পষ্ট ধারণা, ব্যক্তিগত তত্ত্বাবধান এবং শিক্ষার্থীর প্রতি আন্তরিক যত্ন থেকে।

এই কৃতিত্ব আমাদের সেই বিশ্বাসেরই বাস্তব উদাহরণ।

আগামী #জানুয়ারি ভর্তি উপলক্ষে যারা পড়াশোনায় নিজেকে এগিয়ে নিতে চাও, যারা শুধু পাশ নয়- সেরা হওয়ার স্বপ্ন দেখো, এই সাফল্য হোক তোমাদের অনুপ্রেরণা।

কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার এবং এসএসসি ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষার ফলাফল।
30/12/2025

কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার এবং এসএসসি ২০২৬ সালের নির্বাচনী পরীক্ষার ফলাফল।

🎯 খেলাধুলার মাঝে আনন্দ, শৃঙ্খলা ও শিক্ষার পাঠ! আজকে আমাদের লাইসিয়াম একাডেমির শিক্ষার্থীরা সময় কাটিয়েছে ফটিকছড়ি স্পোর্টস ...
17/10/2025

🎯 খেলাধুলার মাঝে আনন্দ, শৃঙ্খলা ও শিক্ষার পাঠ!

আজকে আমাদের লাইসিয়াম একাডেমির শিক্ষার্থীরা সময় কাটিয়েছে ফটিকছড়ি স্পোর্টস জোন টার্ফে, ফুটবলের প্রাণবন্ত এক ম্যাচে অংশ নিয়ে।

খেলার মাঠে প্রতিটি দৌড়, প্রতিটি পাস, প্রতিটি হাসিতে ছিল ঐক্য, উদ্যম আর আত্মবিশ্বাসের ছোঁয়া।

আমরা বিশ্বাস করি —
📘 পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও গড়ে তোলে একাগ্রতা, নেতৃত্ব আর দলবদ্ধ মনোভাব।

আজকের এই মুহূর্তগুলো শুধু খেলার স্মৃতি নয়, বরং শিখনের এক নতুন অধ্যায়।

Team Lyceum – Learn, Play & Grow Together! 🌿⚽

10/10/2025

🎯 UNO Anime Edition- Special Card Game for Fans & Families

আজ আমাদের একাডেমিতে অবসর সময়ে কিছু শিক্ষার্থীর সাথে এই জনপ্রিয় গেমটি খেলছিলো নয়ন স্যার। যদিও এই খেলায় উনি একদম নতুন ছিলেন।

খেলার সময় তাদের মধ্যে যে মনোযোগ, যুক্তিবোধ ও দলগত সমন্বয়ের প্রকাশ দেখা যাচ্ছে, তা সত্যিই মনোমুগ্ধকর ছিলো।

এই UNO Anime Edition গেমটি শুধু বিনোদনের মাধ্যম নয়- এটি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মেমোরি শক্তি বৃদ্ধি এবং মানসিক স্থিতিশীলতা গড়ে তুলতেও সহায়ক। শিক্ষার্থীর সহায়ক খেলাটির নিয়ম, কৌশল ও মনোযোগ ধরে রাখার প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এই গেমটি সম্পূর্ণ আইনসম্মত ও শিক্ষণীয়, এতে কোনো অনৈতিক বা ক্ষতিকর দিক নেই। বরং এটি শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হতে, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে এবং সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করতে সহায়ক হবে।

🎲 একাডেমিতে আমরা বিশ্বাস করি, শেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়- মননশীল খেলাধুলাও শেখারই অংশ।

UNO Anime Edition সেই মননশীল শিক্ষারই একটি আনন্দময় উদাহরণ।

🎉**লাইসিয়াম একাডেমির গর্বের মুহূর্ত**🎉কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এল্যামনাই এসোসিয়েশন কর্তৃক ০৭/১০/২০২৫ ইং তারিখে আ...
09/10/2025

🎉**লাইসিয়াম একাডেমির গর্বের মুহূর্ত**🎉

কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় এল্যামনাই এসোসিয়েশন কর্তৃক ০৭/১০/২০২৫ ইং তারিখে আয়োজিত ‘বৃত্তি অন্বেষণ উৎসব–২০২৫’ পরীক্ষায় আমাদের একাডেমির দুইজন মেধাবী শিক্ষার্থী বৃত্তি অর্জন করে একাডেমির সুনাম উজ্জ্বল করেছে।🌟

তাদের এই অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজকে লাইসিয়াম একাডেমির পক্ষ থেকে তাদেরকে "সম্মাননা স্বারক" প্রদান করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু তাদের সাফল্যকেই নয় বরং তাদের অধ্যবসায়, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের প্রতিও শ্রদ্ধা জানিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষার্থীর একাংশ ও একাডেমির শিক্ষকবৃন্দ সায়ীদ সিদ্দিক মানিক স্যার, ফখরুল আলম চৌধুরী রেজবি স্যার, তাজুল ইসলাম স্যার এবং নয়ন স্যার। যাদের নিরলস দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই শিক্ষার্থীদের এই সাফল্যের মূল চালিকা শক্তি।

লাইসিয়াম একাডেমি বিশ্বাস করে- সঠিক দিকনির্দেশনা ও যত্নশীল পাঠদানই গড়ে তোলে সফল ভবিষ্যৎ।

আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা আগামী দিনেও শিক্ষার্থীদের সাফল্যের সোপানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ- এটাই আমাদের অঙ্গীকার। ❤️

07/10/2025

🎶 জাতীয় সংগীত পরিবেশন। মেধা অন্বেষণ উৎসব-২০২৫ 🇧🇩

কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত মেধা অন্বেষণ উৎসব-২০২৫ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করে লাইসিয়াম একাডেমির শিক্ষার্থীরা।

গর্বের এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, একাগ্রতা ও দেশপ্রেম সত্যিই প্রশংসনীয়।

মেধা অন্বেষণ উৎসব- ২০২৫ অনুষ্ঠানে, লাইসিয়াম একাডেমির অংশগ্রহণকারী শিক্ষার্থীর একাংশ।
07/10/2025

মেধা অন্বেষণ উৎসব- ২০২৫ অনুষ্ঠানে, লাইসিয়াম একাডেমির অংশগ্রহণকারী শিক্ষার্থীর একাংশ।

গর্বের মুহূর্ত আমাদের লাইসিয়াম একাডেমির জন্য!আজ অনুষ্ঠিত **মেধা অন্বেষণ উৎসব–২০২৫** (আয়োজনে: কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ...
07/10/2025

গর্বের মুহূর্ত আমাদের লাইসিয়াম একাডেমির জন্য!

আজ অনুষ্ঠিত **মেধা অন্বেষণ উৎসব–২০২৫** (আয়োজনে: কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন)- এ আমাদের লাইসিয়াম একাডেমির দুইজন শিক্ষার্থী তাদের অসাধারণ মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিঝুম বিনতে নাজিম।
অর্জন করেছে- ১১তম স্থান।

নবম শ্রেণির শিক্ষার্থী তাশরিফা তানিন।
অর্জন করেছে- ২য় স্থান।

সে সময় উপস্থিত ছিলেন লাইসিয়াম একাডেমির শিক্ষক, নয়ন স্যার এবং জেরিন ম্যাম।

তাদের এই অর্জন কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের একাডেমির শিক্ষাগত উৎকর্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভবিষ্যতে আরও সাফল্যের শিখরে পৌঁছাক তারা, এই কামনা করে লাইসিয়াম পরিবার।

📚 *লাইসিয়াম একাডেমি পরিবার*
মেধা, মনন ও মূল্যবোধের আলোয় আলোকিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

09/09/2025

ডাকসু নির্বাচনে, কে ভিপি হতে পারেন?
উত্তর মিলে গেলেই লটারি করে ৫ জন নতুন শিক্ষার্থীকে লাইসিয়াম একাডেমিতে আগামী ৪ মাস ফ্রিতে পড়ার সুযোগ করে দেওয়া হবে।

Address

Hamid Para Road
Fatikchari
4350

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lyceum Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share