07/07/2025
চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে ইরফানের বেতন মাসে ২৯ লাখ টাকা!
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে চাকরি পেয়েছেন মো. ইরফান উদ্দীন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী।
মো. ইরফান উদ্দীনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষাতেই জিপিএ ছিল ৫.০০। এরপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতকে সিজিপিএ ছিল ২.৯৮। বাংলাদেশে চাকরির পেছনে অনেক দৌঁড়েছিলেন। কিন্তু, চাকরি পাননি।
স্নাতকে কম সিজিপিএ নিয়ে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার বিষয়ে ইরফান উদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ফুল ফান্ডিং স্কলারশিপ পাওয়ার জন্য সিজিপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বিকল্প পথ হিসেবে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই) পরীক্ষা দিয়ে ৩৩১ স্কোর তুলি। এই স্কোর দিয়ে যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করি।
ছবি ও তথ্য : প্রথম আলো