SSC Batch 2020

SSC Batch 2020

Share

The life of a student is a life of preparation, preparation for the struggle of life.

To make him well fitted for the struggle, education is necessary.Students of today will lead the nation tomorrow.

31/12/2025

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে

Photos from SSC Batch 2020's post 14/08/2022

হাইকোর্টের যুগান্তকারী রায়ের আলোকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগ ডে পালন নিষিদ্ধ ঘোষণা করেছে।

27/07/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
*ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতা: যুক্তরাষ্ট্রের প্রিন্সটন কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটির সাজিদ ও সৌরদ্বীপ

27/07/2022

সর্বশেষ জনশুমারির তথ্য অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬

পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন
নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং
৩য় লিঙ্গ ১২ হাজার ৬২৯ জন।

মোট জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৪০ লাখ মানুষ ঢাকা বিভাগে বসবাস করেন। এ ছাড়া, বন্দর নগরী চট্টগ্রামে ৩ কোটি ৩২ লাখ, রাজশাহীতে ২ কোটি ৩ লাখ মানুষ বাস করছেন এবং বরিশাল বিভাগে দেশের সর্বনিম্ন ৯১ লাখ মানুষ বসবাস করছেন।

27/07/2022

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। বেড়েছে নারীর সংখ্যা।

এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন। বহুল প্রতীক্ষিত জনশুমারি ও গৃহগণনায় দেশের জনগোষ্ঠীর এ ফলাফল মিলেছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

বিবিএস প্রতিবেদনে দেখা যায়, স্বাধীনতার পর ১৯৭৪ সালে অনুষ্ঠিত প্রথম শুমারিতে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ। এরপর ১৯৮১ সালে জনশুমারি অনুষ্ঠিত হয়। ওই সময় মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জনে। ১৯৯১ সালে দেশে মোট জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ কোটি ৬৩ লাখে।

২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা করা হয়, এসময় জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ২৪ লাখ। ২০১১ সালে অনুষ্ঠিত পঞ্চম জনশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে ১৪ কোটি ৪০ লাখ। ষষ্ঠ ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

25/07/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
* সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

23/07/2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনে জড়িত ছাত্রদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

~ উপাচার্য

23/07/2022

আগামীতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে না, নিজস্ব পদ্ধতিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে

- ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

23/07/2022

শর্টকাট টেকনিক:::: মনে রাখুন সংখ্যা
১১দিয়ে---

১) রাষ্ট্রভাষা দিবস--১১ মার্চ
২) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ --১১টি
৩) বাংলাদেশের সংবিধানের ভাগ
বা অধ্যায় আছে-- ১১টি
৪) স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়
পদার্থের মৌলিক পদার্থ -- ১১টি
৫) বিশ্ব জনসংখ্যা-- ১১ জুলাই
৬) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়-- ১১টি সেক্টরে
৭) সুপ্রিম কোটের আপিল বিভাগে
বিচারপতি রয়েছে-- ১১জন
৮) চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা
আছে--১১টি (বাহ্মনবাড়িয়া, কুমিল্লা
চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজার)
৯) চন্দ্রে অবতরণকারী চন্দ্রযানের
নাম-- অ্যাপোলো-১১
১০) যুক্তরাষ্ট্রে গভর্নর নির্বাচন হয়--
১১টি রাজ্যে
১১) পাবর্ত্য চট্টগ্রামে উপজাতির
বসবাস-- ১১টি ( চাকমা , ত্রিপুরা,
মারমা, খুমী পাংখোর, মুরং, লসাই, বনযোগী, চাক, কুকি ও মগ)
১২) বাংলাদেশের ভিতর ভারতের
ছিটমহল?? উঃ ১১১টি
১৩) টাইটানিক ছবি অস্কার পুরস্কার
লাভ করে-- ১১টি বিভাগে
১৪) বাংলাদেশের সমুদ্র উপকূলের
দৈর্ঘ্য-- ৭১১কি.মি/ ৭১৬কি.মি
১৫) ১৯৬৫ সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল-- ১১টি
১৬) বীরপ্রতীক তারামন বিবি- ১১নং সেক্টরে ছিলেন ( ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়)
১৭) ব্রিটিশ অর্থমন্ত্রির সরকারি
বাসভবনের নাম-- ১১নং ডাউনিং
ষ্ট্রীট
১৮) সর্বকনিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল
ইসলাম যুদ্ধ করে-- ১১নং সেক্টরে
( ময়মনসিংহও টাঙ্গাইল জেলায়)
১৯) ক্রিকেট/ফুটবল খেলায় প্রতি দলে খেলোয়াঢ় থাকে-- ১১জন
২০) সর্বদলীয় ছাত্র সংগ্রাম
পরিষদ ”গণঅভ্যূত্থানে কর্মসূচী ঘোষনা করে--১১দফা
২১) ব্রিটেনের একমাত্র নারী
প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার
(ইউরোপের লৌহমানবী) ১১ বছর ক্ষমতায় ছিলেন ( ১৯৭৯-১৯৯০).
২২) ১১ জানুয়ারি মারা গেলেন
আমাদের দেশের অন্যতম চলচিত্র
নিম্মাতা "চাষি নজরুল ইসলাম"

21/07/2022

কেমন হবে?

18/07/2022

** কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং: জ্বালানি উপদেষ্টা।

** লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে।

** অফিস সময় কমিয়ে আনার চিন্তাভাবনা: জ্বালানি উপদেষ্টা।

** সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

** রাত ৮টার পর বন্ধ থাকবে দোকানপাট।

** সরকারি-বেসরকারি সব বৈঠক ভার্চুয়ালি করার সিদ্ধান্ত।

** মসজিদে এসি ব্যবহার না করার সিদ্ধান্ত।

Want your school to be the top-listed School/college in Fatikchari?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Narayanhat
Fatikchari
NARAYANHAT