Ad-Doha Ideal Madrasah

Ad-Doha Ideal Madrasah মাদরাসাতুদ-দোহা আল ইসলামিয়্যাহ

নোটিশবিষয়: ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণাপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম।আনন্দের সঙ্গে জানানো ...
26/08/2026

নোটিশ
বিষয়: ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা
প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আদ-দোহা আইডিয়াল মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে।
সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত থেকে ফলাফল জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তারিখ: আগামীকাল
সময়: সকাল ৯:০০টা
স্থান: আদ-দোহা আইডিয়াল মাদরাসা
আপনাদের উপস্থিতি শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
আদ-দোহা আইডিয়াল মাদরাসা
ডোমরাকান্দি, বদরপুর, ফরিদপুর।

🌸 বিশেষ দাওয়াত 🌸পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ মহিলা তা‘লিমبِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআসসালামু আলাইকুম ওয়...
25/08/2026

🌸 বিশেষ দাওয়াত 🌸

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বিশেষ মহিলা তা‘লিম

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আদ-দোহা আইডিয়াল মাদরাসার উদ্যোগে সম্মানিত মহিলা অভিভাবক ও সকল আগ্রহী বোনদের জন্য বিশেষ তা‘লিমের আয়োজন করা হয়েছে।

🌿 আলোচনার বিষয়:
রাসূলুল্লাহ ﷺ-এর জীবন, আদর্শ ও আমাদের করণীয়

এই তা‘লিমে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করা হবে। তাই সকল সম্মানিত মহিলা অভিভাবক ও অন্যান্য দ্বীনপ্রিয় বোনদেরকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপকৃত হওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

📍 স্থান: আদ-দোহা আইডিয়াল মাদরাসা
🗓️ তারিখ: ১২ই রবিউল আউয়াল, বুধবার
⏰ সময়: সকাল ১০:০০টা – ১১:৩০টা

আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে সার্থক করবে।
আসুন, আমরা সকলে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসা, সুন্নাহ ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার প্রত্যয়ে একত্রিত হই।

🌸 সকল সম্মানিত মহিলা অভিভাবক ও বোনদের সাদর আমন্ত্রণ।

আদ-দোহা আইডিয়াল মাদরাসা

23/08/2026

বিরতিতে আনন্দের খেলা

23/08/2026

বিরতির সময়ে আনন্দের খেলা

১০০% সঠিক বলেছেন।
03/08/2026

১০০% সঠিক বলেছেন।

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে সুস্থ সমাজ সম্ভব: সেনাপ্রধান

যেখানে জিতেও কোনো জিত নেই, সেখানে হেরে যাওয়াটাই উত্তম।
02/08/2026

যেখানে জিতেও কোনো জিত নেই, সেখানে হেরে যাওয়াটাই উত্তম।

জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে সুন্দর! আজ আমি আর আমার স্ত্রী আমাদের ছোট্ট রাজকন্যা ফারিশতাকে তার নতুন স্কুলে নিয়ে গেলা...
31/07/2026

জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে সুন্দর!
আজ আমি আর আমার স্ত্রী আমাদের ছোট্ট রাজকন্যা ফারিশতাকে তার নতুন স্কুলে নিয়ে গেলাম। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তার জীবনের প্রথম শিক্ষাযাত্রা। শিক্ষক যখন তার ছোট্ট হাতটি ধরে স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি করিডোর ঘুরে দেখাচ্ছিলেন, আমি দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে ছিলাম। জানি না কেন, আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠছিল। মনে হচ্ছিল, আমার হৃদয়ের একটি ছোট্ট অংশ ধীরে ধীরে আমার হাত ছেড়ে নিজের পথে হাঁটতে শিখছে।

আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। অসংখ্য ব্যবসায়িক সভা, বিনিয়োগ, সুযোগ, সবই জীবনের অংশ। আলহামদুলিল্লাহ, জীবনে এমন অনেক বড় বড় সুযোগ এসেছে, যা হয়তো অনেকের স্বপ্ন। কিন্তু মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করে, আপনি এত সুযোগ কেন ফিরিয়ে দেন?

আজ হয়তো তার উত্তর দিতে পারি।
কারণ আমার সন্তানেরা আমার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ।
আমি অর্থ উপার্জন করতে পারি, ব্যবসা আবার গড়ে তুলতে পারি, নতুন সুযোগ আবার আসবে। কিন্তু আমার সন্তানের শৈশব একবার চলে গেলে, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেই একটি মুহূর্ত আর কখনো ফিরিয়ে আনতে পারব না।

এই কারণেই আমি জীবনের অনেক সম্মান, অনেক ব্যবসায়িক সুযোগ, অনেক দীর্ঘ সফর, হাসিমুখে ফিরিয়ে দিয়েছি। কারণ আমি জানি, একদিন আমার সন্তানরা বড় হয়ে যাবে। তখন তারা আর আমার আঙুল ধরে হাঁটবে না। তাই আজ, যখন তারা ছোট, তখন তাদের প্রতিটি মুহূর্তের পাশে থাকা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় ইবাদত।

আমার মেয়েটা যখন রাতে আমার পাশে ঘুমিয়ে থাকে, আমি অনেক সময় কোনো শব্দ না করে শুধু তার ছোট্ট নিঃশ্বাসের শব্দ শুনি। সেই নিঃশ্বাস আমার ক্লান্ত হৃদয়ে এমন শান্তি এনে দেয়, যা পৃথিবীর কোনো বিলাসিতা, কোনো সাফল্য, কোনো সম্পদ কখনো দিতে পারেনি। তার ছোট্ট হাতটি যখন আমার হাত শক্ত করে ধরে বলে, “বাবা”, তখন মনে হয় পৃথিবীর সমস্ত অর্জন এক পাশে, আর এই একটি ডাক অন্য পাশে।

আজ যখন ভাবলাম, সেপ্টেম্বর থেকে প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য সে আমার চোখের আড়ালে থাকবে, তখন বুঝলাম একজন বাবার হৃদয় কতটা নরম হতে পারে। মানুষ ভাবে, বাবারা নাকি কাঁদে না। সত্যটা হলো, বাবারা কাঁদে, শুধু চোখ দিয়ে নয়, বুকের ভেতর নিঃশব্দে।

আজ আমার রাজকন্যা জীবনের প্রথম পাঠশালার পথে হাঁটছে। আজ সে শুধু স্কুলে যাচ্ছে না, সে ধীরে ধীরে বড় হয়ে ওঠার পথে প্রথম পদক্ষেপ রাখছে। আর আমি, আমি শিখছি কীভাবে ধীরে ধীরে তাকে পৃথিবীর হাতে তুলে দিতে হয়।

আজ পৃথিবীর সব বাবা-মায়ের কাছে আমার একটি অনুরোধ,
আপনার সন্তানকে সময় দিন। আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু আপনার সন্তানের হারিয়ে যাওয়া শৈশব কখনো কিনে আনতে পারবেন না।

একদিন আপনার সন্তান আপনার কোলে ঘুমাবে না, আপনার আঙুল ধরে হাঁটবে না, আপনার জন্য অপেক্ষা করে দরজায় দাঁড়িয়ে থাকবে না। তাই আজ যখন সে আপনাকে খুঁজে, তখন তাকে সময় দিন। ফোনটা একটু দূরে রাখুন, কাজটা একটু পরে করুন, কারণ আপনার সন্তানের কাছে আপনার উপস্থিতিই পৃথিবীর সবচেয়ে দামি উপহার।

সন্তানদের কাছে বাবা-মা কখনো ধনী বা গরিব নয়। তারা শুধু চায়, “আমার বাবা আমার পাশে থাকুক। আমার মা আমাকে জড়িয়ে ধরুক।”

—একজন বাবার লেখা

30/07/2026
এরপরেও কেউ যদি সাবধান না হয়, তবে আর কী বলার আছে! উপযুক্ত শাস্তিই তার প্রাপ্য।
30/07/2026

এরপরেও কেউ যদি সাবধান না হয়, তবে আর কী বলার আছে! উপযুক্ত শাস্তিই তার প্রাপ্য।

29/07/2026

প্রিয় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর খেলা

Address

Badarpur, Faridpur
Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad-Doha Ideal Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category