Que explain

Que explain Friends,welcome to QExplain page. On this page,you can learn details about all the learnable subjects

05/10/2025

জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?
জিন্সের প্যান্ট পরলে নিশ্চয়ই খেয়াল করেছেন কোমরের কাছে থাকা একেবারে ছোট্ট একটি পকেট—যেটা এতটাই ছোট, মোবাইল তো দূরের কথা, কয়েন বা চাবিও ঠিকঠাক রাখার উপায় নেই। তাহলে প্রশ্ন জাগে—এই পকেটের কাজটা কী? নিছকই কি ফ্যাশনের অংশ? আসলে নয়। এর পেছনে রয়েছে পুরোনো সময়ের এক দরকারি ইতিহাস।

বর্তমানে অনেকেই একে সাজসজ্জার অংশ মনে করলেও ১৯ শতকে এই পকেট ছিল অত্যন্ত কার্যকর। মূলত, এটি তৈরি হয়েছিল পকেট ঘড়ি রাখার জন্য। সেই সময় কাউবয়রা ঘোড়ায় চড়ে পাড়ি দিচ্ছিলো বিশাল ওয়েস্টার্ন প্রান্তর। তখন সময় জানার একমাত্র উপায় ছিল পকেট ঘড়ি, যা ছিল অনেকের কাছে দামী ও আবেগের বস্তু। এই ঘড়ি যেন পড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই জিন্সে যুক্ত হয় এই ছোট পকেটটি, যা পরিচিত হয় 'ওয়াচ পকেট' নামে।

পকেট ঘড়ি সাধারণত কোমরের সাথে লটকে রাখা হতো। কিন্তু ঘোড়ায় চড়া কাউবয়দের জন্য ঘড়ি রাখা ছিল একটা চ্যালেঞ্জ—ঝাঁকুনিতে পড়ে যাওয়ার ঝুঁকি তো আছেই। এজন্যই জিন্সে যুক্ত হয় এই নিরাপদ, আঁটসাঁট ছোট পকেট—যাতে ঘড়িটি সুরক্ষিত থাকে।

আজ আর কেউ পকেট ঘড়ি ব্যবহার করে না। কিন্তু সেই ছোট পকেট এখনো জিন্সের অংশ হয়ে টিকে আছে। লেভিস বলছে, এখন এই পকেটে মানুষ রাখে কয়েন, ইউএসবি ড্রাইভ, লাইটার, এমনকি ছোট চাবিও। কাজের জিনিস রাখার এই খুদে জায়গাটি এখনও অনেকেরই দরকারি।

তাই যখনই আপনি জিন্সের সেই ছোট পকেটটায় কিছু রাখবেন, মনে রাখবেন—একসময় এখানেই থাকত কাউবয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ: তার পকেট ঘড়ি।

03/03/2025

কখন আপনার স্মার্টফোনটি চার্জে বসাচ্ছেন । কারও কারও ক্ষেত্রে দেখা যায়, ব‍্যাটারি সামান‍্য কমতে না কমতেই ফের ফোনকে বসিয়েদেন চার্জে।আবার কোনও কোনও ব‍্যবহারকারী ফোনের ব‍্যাটারি একেবারে লাল না হওয়া পর্যন্ত ফোনকে চার্জে বসান না। কিন্তু আপনি কি জানেন কোনটা সঠিক?
ফোনের ব‍্যাটারি ঠিক কত % পৌঁছলে ফের চার্জে বসানো উচিত?বিশেষজ্ঞদের মতে, ফোনের ব‍্যাটারির ভাল অবস্থা বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।বিশ্বসেরা ব্রান্ড অ্যাপলের পরামর্শ অনুযায়ী , প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।

12/02/2025

ইদুর বই,কাগজপত্র, জামাকাপড় খায়না,তাহলে কেন কাটে?

07/02/2025

কেন পরিক্ষায় পাশ নম্বর ৩৩?
৩৩ই কেন পাশ?

31/01/2025

তুমি যে কখন এসে মন চুরি করেছ।বুঝিনি কখন তুমি এত ভালবেসেছ।

19/01/2025

এই ভিডিওতে মৌমাছি সম্পর্কে ৬টি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা হয়তো আমরা অনেকেই জানিনা।

Address

Dhunchi, Godarbazar. Rajbari
Faridpur
7700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Que explain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share