বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র, Faridpur, Dhaka, Faridpur.

দেশীয় ইতিহাস, সংস্কৃতি চর্চা, তথ্যসমৃদ্ধ দেশ ও জ্ঞানমনস্ক সমাজ গঠনে অদেখা চিত্র ও তথ্য হোক উন্মুক্ত।
ইনস্টাগ্রাম: instagram.com/bdcs.official
ইউটিউব: youtube.com/@bdcs.official
এক্স/টুইটার: x.com/B_D_C_S

যেকোনো প্রয়োজনে:
[email protected] বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
(Bangladesher Dushprappo Chobi Somogro - BDCS)

'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' একটি সম্পূর্ণ অলাভজনক ও অবাণিজ্

04/06/2026

১৯৭১: পাকিস্তানি বা/হিনীর অ/ত্যাচারের প্রতিবাদে লন্ডনের রাজপথে প্রবাসী বাংলাদেশিদের মিছিল।

ু #মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

১০ জানুয়ারি ১৯৭২: চারদিকে চাউর হয়ে গেছে বঙ্গবন্ধু দেশে ফিরছেন; তাই তাঁকে বরণ করতে রাস্তায় নেমে এসেছেন মানুষজন।

ফটোগ্রাফার: SN (ICRC)

#স্বদেশ_প্রত্যাবর্তন #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভিড়ে
জ্ঞানী আর গুণীদেরআসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।
না, না, না—শোধ হবে না।।
— খান আতাউর রহমান

ছবি: ৩ ফেব্রুয়ারি ১৯৭২ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় ছাপা হওয়া একটি ছবি, যেখানে উল্লেখ করা হয়েছে ভিয়েতনাম নয়, বাংলাদেশের দুজন মুক্তিযোদ্ধা জমিতে হাল চষছেন। যে হাত মা/রণা/স্ত্র চালিয়েছে সে হাত লাঙ্গল ঠেলতেও জানে।

#মুক্তিযুদ্ধ #মুক্তিযোদ্ধা #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

“বেগম”। সম্ভবত জন্মের পর থেকেই এর সঙ্গে আমাদের পরিচয়। মা পড়তেন নিয়মিত। বাবা একটি দৈনিক পত্রিকার সঙ্গে আরও যে দুটি পত্রিকা ঘরে রাখতেন, তার একটি ছিল “চিত্রালী”, অন্যটি “বেগম”। বাবা এ দুটো পত্রিকা ভ্রু কুঁচকে পড়লেও, মা’র পেটের ভাত হজম হতো না এই দুই পত্রিকা ছাড়া।

আমার বেড়ে ওঠা এই দুই পত্রিকার ছবি দেখে। বাল্যশিক্ষায় যখন ‘অ, আ, ক, খ’ চিনতে শুরু করেছি, তখন এই দুই পত্রিকার অক্ষর মেলাতাম। আর “অজগরটি আসছে তেড়ে, আমটি আমি খাব পেড়ে” যখন পড়তে শিখে গেছি, তখন “জুলেখা বাদশার মেয়ে” বা “গনী মিঁয়া একজন কৃষক” পড়ার চেয়ে লুকিয়ে লুকিয়ে পড়তাম “বেগম”-এর গল্প-কবিতা।

অর্থাৎ, আমার বাল্যশিক্ষার বিরাট এক দায়িত্ব পালন করেছে “বেগম”।

এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল যে নামটি, তিনি নূরজাহান বেগম। ডাকনাম নূরী। বাংলা নারী সাংবাদিকতার পথিকৃৎ। তিনি তাঁর বাবার সম্পাদিত “সওগাত” পত্রিকায় লিখতেন। “বেগম” পত্রিকা প্রকাশিত হওয়ার পর তিনি ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক। দেশ বিভাগের পর সম্পাদক কবি সুফিয়া কামাল ঢাকায় চলে এলে তিনিই “বেগম”-এর সম্পাদক হন।

১৯৫০ সালে তাঁরা কলকাতা থেকে ঢাকায় আসেন। এরপর ঢাকা থেকেই নূরজাহান বেগমের সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হতে থাকে “বেগম”।

তিনি পেয়েছেন “বেগম রোকেয়া পদক”সহ আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা।

নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৩ মে প্রয়াত হন এই পথিকৃৎ, এই শিক্ষক।

লেখা: মুজতবা সৌদ/ বাদুছস

#নূরজাহানবেগম #বেগম #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগমের জন্মবার্ষিকী আজ।

#নূরজাহানবেগম #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

১৯৮১ সালে মতিঝিলে বিমান বাংলাদেশের কার্যালয়; সামনের খালি স্থানে বর্তমান বলাকা ভাস্কর্য।

ফটোগ্রাফার: Martin Backhouse

#মতিঝিল #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

সত্তরের দশকের মাঝামাঝি: ঢাকার মতিঝিল দিলকুশার রাস্তার দৃশ্য।

#বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

১৯৭১: মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতিতে প্রশিক্ষণরত কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

#মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

04/06/2026

১৯৭১: সিলেটের উত্তর সীমান্তে রাধানগর ও গোয়াইনঘাটে পাকিস্তানি ঘাঁটি দখলের অভিযানে মুক্তিবাহিনী।

#মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

03/06/2026

১৯৫১: চার প্রজন্ম এক ফ্রেমে

ছবিতে ছোট্ট রুমীকে কোলে নিয়ে শহীদ জননী জাহানারা ইমাম; পাশে তাঁর মা সৈয়দা হামিদা আলী, সামনে চেয়ারে বসা নানী মাহাজারা বিবি।

#জাহানারাইমাম #রুমী #শহীদজননী #একাত্তরেরদিনগুলি # #মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Faridpur, Dhaka
Faridpur
7800