27/05/2026
ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙
ফরিদপুর ডিবেট ফোরামের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা।
ত্যাগ, মানবতা ও আত্মশুদ্ধির মহান আদর্শে উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন হোক আরও দৃঢ়।
সকলের জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ।
ঈদ মোবারক! 🐐🌙
26/05/2026
" চির উন্নত মম শির " স্লোগানে গত ১৮ই মে ২০২৬ ফরিদপুর ডিবেট ফোরাম(এফডিএফ) প্রথমবারের মতো ভিন্নমাত্রায় আয়োজন করে
Dynamic Host BD নিবেদিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
বৃহত্তর ফরিদপুরের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৬ টি দল নিয়ে আয়োজিত হয় এবারের আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজবাড়ী সরকারি কলেজ এবং রানার আপ হয় সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।
আয়োজনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর এর পরিদর্শক জনাব আব্দুল মালেক তালুকদার, প্রথম আলো ফরিদপুর এর সম্পাদক জনাব পান্না বালা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতির সাধারণ সম্পাদক জনাব হাসানুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকলের অংশগ্রহণে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় ফরিদপুর ডিবেট ফোরামের এবারের আয়োজন।
22/05/2026
প্রতিটি ধর্ষণ, প্রতিটি নির্যাতন, প্রতিটি নিপীড়ন মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ অপরাধ।আজ যখন বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে, তখন নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো।
আমরা এমন একটি বাংলাদেশ চাই,
যেখানে কোনো নারী ভয়ের মধ্যে বাঁচবে না,
কোনো শিশু নিরাপত্তাহীনতায় বড় হবে না,
আর কোনো অপরাধী ক্ষমতার আড়ালে লুকিয়ে পার পাবে না।
ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে,
বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে হবে,
এবং প্রতিটি নাগরিককে সচেতন ও সোচ্চার হতে হবে।
প্রতিবাদ হোক আমাদের শক্তি,
সচেতনতা হোক পরিবর্তনের হাতিয়ার,
আর ন্যায়বিচার হোক প্রতিটি নির্যাতিত মানুষের অধিকার।
নিরাপদ বাংলাদেশ চাই।
14/04/2026
ফিরে আসুক ঐতিহ্য, জেগে উঠুক উৎসবের প্রাণ! 🌸
নানা আয়োজন, রঙিন মুহূর্ত আর প্রাণবন্ত অংশগ্রহণে এফডিএফ পরিবার একসাথে বরণ করে নিয়েছে বাংলা নববর্ষকে—জাঁকজমকপূর্ণ, আনন্দঘন আর স্মরণীয় করে।
ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) বরাবরের মতোই পহেলা বৈশাখ উদযাপনে ফরিদপুর শহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নানা প্রতিকূলতার কারণে বিগত কয়েক বছর সেই ধারাবাহিকতা কিছুটা থমকে থাকলেও—এ বছর আমরা আবারও নতুন উদ্যমে, নতুন প্রাণে ফিরে এসেছি। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
শুভ নববর্ষ ১৪৩৩!
26/03/2026
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
Rajbari Debate Association (RDA) এর সাংগঠনিক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের(JUDO) সাবেক সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান, তার মা এবং ভাগিনা মারা যাওয়ায় ফরিদপুর ডিবেট ফোরাম গভীরভাবে শোক প্রকাশ করছে।
আমরা মরহুম এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
একই সাথে, এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ যাত্রীর দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আল্লাহ সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।
26/03/2026
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি শুরু করেছিল তার অস্তিত্ব রক্ষার লড়াই- স্বাধীনতার অদম্য সংগ্রাম। অসংখ্য শহীদের আত্মত্যাগ, অগণিত মানুষের ত্যাগ ও সাহসের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ।
ফরিদপুর ডিবেট ফোরাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই সকল বীর শহীদদের, যাদের রক্তে রঞ্জিত হয়ে এসেছে আমাদের স্বাধীনতা।
এই দিন আমাদের নতুন করে শপথ নিতে শেখায়-
সত্যের পক্ষে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এবং যুক্তির আলোয় আলোকিত একটি প্রগতিশীল সমাজ গড়ে তোলা।
আসুন, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আমরা গড়ে তুলি একটি মানবিক, সচেতন ও যুক্তিবাদী বাংলাদেশ।
শুভ স্বাধীনতা দিবস!
ফরিদপুর ডিবেট ফোরাম
25/03/2026
শোক বার্তা!
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ আমাদের গভীরভাবে শোকাহত করেছে। এই দুর্ঘটনায় প্রাণহানির খবর বিশেষভাবে বেদনাদায়ক।
Rajbari Debate Association (RDA) এর সাংগঠনিক সম্পাদক আহনাফ রাইয়ান এর মায়ের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে নিখোঁজ আহনাফ সহ সকল নিখোঁজ যাত্রীর দ্রুত সন্ধান ও সুস্থভাবে ফিরে আসার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা জানাই।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আমরা সবাই তাদের পাশে আছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করে নিখোঁজদের সন্ধান নিশ্চিত করা হোক।
আল্লাহ সকলকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।
24/03/2026
২৫শে মার্চ-বাংলার ইতিহাসে এক বিভীষিকাময় রাত, এক অমোচনীয় শোকের দিন।
১৯৭১ সালের এই কালোরাত্রিতে নিরস্ত্র বাঙালির ওপর নেমে এসেছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই ভয়াল রাতের শহীদদের প্রতি ফরিদপুর ডিবেট ফোরামের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি।
এই রাত আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির ত্যাগ, সংগ্রাম আর অদম্য সাহসের কথা।
শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের দায়িত্ব, আমাদের গর্ব।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদকে।
তাদের আত্মত্যাগ চিরকাল আমাদের পথ দেখাবে।
#কালোরাত্রি
#২৫শেমার্চ
17/03/2026
গৌরবময় পথচলার দুই দশক!
ফরিদপুর ডিবেট ফোরামের জন্মদিনের এই বিশেষ দিনে রইলো সবাইকে উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা!
এই বিশেষ উপলক্ষে আজ আমাদের সাবেক, বর্তমান অনেকেই একত্রিত হয়েছিলাম এক আন্তরিক মিলনমেলায়, যেখানে ছিল স্মৃতিচারণ, পুরনো দিনের গল্প, বন্ধুত্বের উষ্ণতা এবং ইফতারের পবিত্র মুহূর্ত।
জয়তু বিতর্ক।
জয়তু ফরিদপুর ডিবেট ফোরাম।