শোক সংবাদ, ঈশান ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থী (এসএসসি ২০২৪) খাদিজা আক্তার ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুল"
হে আমাদের রব! আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন
08/04/2025
#এসএসসি #২০২৫ পরীক্ষার্থীদের জন্য #ঈশান #ইনস্টিটিউশন এর পক্ষ থেকে শুভকামনা রইলো।
এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা-
১. ৩০ মিনিট আগে আসন গ্রহণ৷
প্রথম দিন পরীক্ষার্থীকে অবশ্যই সকাল ৯টায় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা দরকার। কারণ, বসার নির্দিষ্ট আসন তোমাকে খুঁজে বের করতে হবে। অন্যান্য দিন পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রবেশ করে নিজের আসন গ্রহণ করতে হবে। রাস্তায় যানজটের কথা মাথায় রেখে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে।
২. OMR শিট লিখে বৃত্ত ভরাট
পরীক্ষার সময় তোমার উত্তরপত্রের সঙ্গে OMR শিট থাকবে। এই OMR শিটে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বোর্ডের নাম ইত্যাদি যথাযথভাবে প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখতে হবে। পরে বলপয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। মনে রাখবে সঠিক ডিজিটের বৃত্তটি অবশ্যই ভরাট করতে হবে।
৩. বিরতি থাকবে না
এসএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের (তথ৵ ও যোগাযোগপ্রযুক্তি বাদে) পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. উত্তরপত্র ভাঁজ করবে না
মনে রেখো, কোনো অবস্থাতেই তোমার এসএসসি পরীক্ষার খাতা বা উত্তরপত্র ভাঁজ করবে না। উত্তরপত্র ভাঁজ করলে এর সঙ্গে থাকা OMR শিটটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
৫. ক্যালকুলেটর ব্যবহার
পরীক্ষার সময় পরীক্ষার্থীদের শুধু ‘সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর’ ব্যবহারের অনুমতি রয়েছে। কোনোভাবেই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
৬. মুঠোফোন
কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাই এ বিষয়টি মেনে চলতে হবে।
৭. পৃথকভাবে পাস
প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. নিবন্ধিত বিষয়ে পরীক্ষা
পরীক্ষার্থী শুধু নিবন্ধনপত্রে যে বিষয়/বিষয়গুলোর উল্লেখ আছে, সেসব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বা অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
৯. উপস্থিতিপত্রে স্বাক্ষর
সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় ‘পরীক্ষার্থীর উপস্থিতিপত্র’ রয়েছে। মনে করে অবশ্যই পরীক্ষার উপস্থিতির জন্য উপস্থিতিপত্রে তোমাকে স্বাক্ষর করতে হবে।
#এসএসসি #দাখিল #সমমান #পরিক্ষা ২০২৫ ইং।
ফরিদপুর জেলার ঐতিহ্যবাহি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান "ঈশান ইনস্টিটিউশন" এর ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল আগামীকাল ২৬/১২/২০২৪ তারিখে প্রকাশ করা হবে। সকল শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ে উপস্থিত থেকে রেজাল্ট কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
05/10/2024
ঈশান ইনস্টিটিউশন পরিবারের পক্ষ থেকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা
04/10/2024
11/09/2024
https://nctb.portal.gov.bd/site/page/b2290560-6cf0-4952-94f9-ca9906e62470/-
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ক্র. বিষয় ডাউনলোড ১ ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ডাউনলোড ২ ২০২৪ শিক্ষাবর.....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Faridpur
7800