27/08/2026
আলোকিত জ্ঞানী
কুরআনের আলোয় জীবন গড়ি 🌙
Quran & Sahih Hadith based reminders
Follow করুন প্রতিদিনের হেদায়েতের জন্য 🤍
27/08/2026
27/08/2026
🖤 শোক সংবাদ 🖤
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আলহাজ আবু বকর সিদ্দিক—নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদরপুর উপজেলা শাখা— ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
মরহুমের ভাগ্নে দেলোয়ার হোসেন তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
🕊️ জানাজার নামাজ
আজ সকাল ৯টায় সদরপুর উপজেলা পরিষদ সংলগ্ন হলমাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
মরহুমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন দ্বীনপ্রিয়, সমাজসচেতন ও সজ্জন ব্যক্তি। তাঁর মৃত্যুতে আমরা একজন আপনজন, শুভাকাঙ্ক্ষী ও সমাজের একজন গুণী মানুষকে হারালাম।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আগামীকাল সদরপুরের সকল মসজিদে নামাজের পর মরহুম আলহাজ আবু বকর সিদ্দিকের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মুনাজাত করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
🤲 মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
শোকসন্তপ্ত পরিবারকে সবর-ই-জামিল দান করুন।
آمِينَ يَا رَبَّ الْعَالَمِينَ
20/08/2026
سبحان الله.♡
🖤 إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ 🖤
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, হাফেজ, মাওলানা, মুফতি হুসাইন আহমেদ রহিমাহুল্লাহ— হাজী জয়নাল চাকলাদার কাসেমুল উলূম রহমানিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক এবং পূর্ব সুতারপাড়া ভূইয়া বাড়ি জামে মসজিদের বর্তমান ইমাম ও খতিব—ইন্তেকাল করেছেন।
তিনি ছিলেন আমার প্রিয় উস্তাদ। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল দ্বীনি খেদমত কবুল করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া'ফু আনহু।
সকলের নিকট মরহুমের জন্য দোয়ার আবেদন রইল।
আমিন, ইয়া রাব্বাল আলামিন। 🤲🖤
02/08/2026
🚨 ব্রেকিং নিউজ 🚨
ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাঁদে পানিতে পড়ে গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, এ ভয়াবহ দুর্ঘটনায় শিশু, নারী ও পুরুষসহ বহু যাত্রী হতাহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।
28/07/2026
ভালোবাসা কাকে বলে? সাহাবিদের জীবনই তার সবচেয়ে উজ্জ্বল উত্তর।
রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি তাঁদের ভালোবাসা শুধু মুখের দাবি ছিল না; প্রতিটি আচরণে, প্রতিটি ত্যাগে, প্রতিটি অশ্রুবিন্দুতে সেই ভালোবাসা ফুটে উঠেছিল।
আবু বকর (রা.) একদিন দেখলেন, প্রিয় নবী ﷺ-এর চোখ অশ্রুসজল। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, “আমি কাঁদছি কারণ আমার প্রিয় নবী কাঁদছেন।” প্রিয় মানুষের হাসিতে হাসা সহজ, কিন্তু তাঁর দুঃখকে নিজের হৃদয়ে অনুভব করাই সত্যিকারের ভালোবাসা।
জুবাইর ইবনুল আওয়াম (রা.) তখনও কিশোর। যখন শুনলেন—রাসুলুল্লাহ ﷺ-কে হত্যা করা হয়েছে, তিনি এক মুহূর্তও দেরি না করে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন। ভালোবাসা কখনো বয়সের হিসাব করে না।
বনু দীনার গোত্রের সেই সাহসী নারী উহুদের ময়দানে বাবা, ভাই ও স্বামী—তিনজনকেই হারিয়েছিলেন। তবুও তাঁর প্রথম প্রশ্ন ছিল, “আল্লাহর রাসুল ﷺ কেমন আছেন?” যখন জানতে পারলেন তিনি নিরাপদে আছেন, তখন বললেন, “আপনি ভালো থাকলে আমার সব শোকই তুচ্ছ।”
একদিন রাসুলুল্লাহ ﷺ মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, “আয়েশাকে নিয়ে আমাকে কষ্ট দিও না।” প্রিয়জনকে সম্মান ও নিরাপত্তা দেওয়ার এমন সুন্দর দৃষ্টান্ত ইতিহাসে বিরল।
হিজরতের পথে সাওর গুহার সামনে আবু বকর (রা.) নবীজিকে বললেন, “আপনি আগে প্রবেশ করবেন না, আগে আমি ঢুকি। যদি কোনো বিপদ থাকে, তা আগে আমার ওপর আসুক।” নিজের জীবনকে ঢাল বানিয়ে দেওয়ার নামই তো ভালোবাসা।
বিলাল (রা.) নবীজি ﷺ-এর ইন্তিকালের পর আর আজান দিতে পারতেন না। “আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ” উচ্চারণ করলেই তাঁর চোখ ভিজে যেত। বহু বছর পর আবার আজান দিলে উপস্থিত মানুষের কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছিল।
হিজরতের কঠিন সফরে আবু বকর (রা.) এক পাত্র দুধ এনে নবীজির হাতে তুলে দিলেন। তিনি পরে বলেছিলেন, “নবীজি পান করলেন, কিন্তু তৃপ্তি পেল আমার হৃদয়।” এটাই ভালোবাসার সৌন্দর্য—প্রিয়জনের শান্তিতেই নিজের শান্তি খুঁজে নেওয়া।
সাওবান (রা.) একদিন বিমর্ষ হয়ে পড়েছিলেন। নবীজি ﷺ কারণ জানতে চাইলে তিনি বললেন, “আপনাকে না দেখলে আমার মন অস্থির হয়ে যায়। আপনার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কোনো শান্তি পাই না।”
রাবিয়া ইবন কাব (রা.)-কে যখন রাসুলুল্লাহ ﷺ বললেন, “কিছু চাও”, তখন তিনি দুনিয়ার কিছুই চাননি। তাঁর একমাত্র প্রার্থনা ছিল—“জান্নাতেও যেন আপনার সঙ্গ লাভ করতে পারি।”
এমন ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ—যিনি নিজের উম্মতের জন্য অশ্রু ঝরিয়েছেন, দোয়া করেছেন, ক্ষমা চেয়েছেন। তাঁর প্রতি ভালোবাসা শুধু অনুভূতিতে সীমাবদ্ধ না রেখে আমাদের আমল, চরিত্র ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে প্রকাশ করা উচিত
।
🌿 আসুন, এই লেখা পড়ে অন্তত একবার আন্তরিকভাবে দরুদ শরিফ পাঠ করি— اللهم صل وسلم وبارك على نبينا محمد ﷺ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসুলুল্লাহ ﷺ-এর প্রকৃত অনুসারী হওয়ার তাওফিক দান করুন।
আমীন।
28/07/2026
🖤 শোকবার্তা 🖤
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, সদরপুর উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, উলামা-তুলাবা হিলফুল ফুযূল যুব সংগঠনের সম্মানিত সভাপতি এবং ফরিদপুরের সদরপুরের ঐতিহ্যবাহী যাত্রাবাড়ী মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হাজারো আলেমের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মোজাফফর হোসেন (রহ.) ইন্তেকাল করেছেন।
মরহুম ছিলেন একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন, আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ দ্বীনি খাদেম। ইলমে দ্বীনের খেদমত এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে সদরপুরসহ সমগ্র দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরময় করুন, কবরের সকল প্রশ্ন সহজ করে দিন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের সবরে জামীল দান করুন।
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه، وأكرم نزله، ووسع مدخله، وأسكنه الفردوس الأعلى من الجنة. آمين يا رب العالمين.
Click here to claim your Sponsored Listing.