ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা

Share

শিক্ষাই জাতির মেরুদন্ড

18/07/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম সাহেবের শ্রদ্ধেয় শ্বশুর মোঃ ওসমান গণি সরদার আজ, ১৮ জুলাই (শনিবার) ভোর ৫:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমীন।

মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২:০০ ঘটিকায় বিলনয়বাদ ছহীরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

সকলের নিকট বিনীত অনুরোধ, মরহুমের জানাজায় উপস্থিত হয়ে তাঁর জন্য দোয়া করার চেষ্টা করবেন।

আল্লাহ তাআলা মরহুমকে মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমীন।

12/07/2026

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শ্রেণীর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল ১৩ই জুলাই (সোমবার) অনুষ্ঠিতব্য সকল অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে। তবে রুটিন অনুযায়ী বাকি অন্যান্য সমস্ত পরীক্ষা যথানিয়মে চলবে।
আদেশক্রমে,
কর্তৃপক্ষ

04/07/2026

হে প্রিয় দাখিল ২০২৬,

যে যুগে সবাই দ্বীনি ইলম, আমল, আখলাক ও মাদ্রাসা শিক্ষা বিমুখ; তুমিও কি তাদের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে হুমকির মুখে ফেলবে! রবের শাশ্বত বাণী, ইলমে হাদীসে নবীজির প্রেম তোমার দিলে কি একটুও আকর্ষণ করে না! কলেজ কে না বলে মাদ্রাসা শিক্ষাকে হ্যাঁ বলো।

04/07/2026

২০২৪ সালে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার। তারাই ২০২৬ সালে আলিম পরীক্ষার্থী। এবারের সংখ্যা মাত্র ৮০ হাজার। প্রায় ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী উধাও। কিন্তু কেনো ?

04/07/2026

এইচএসসি আলিম পরীক্ষার্থী 2026 এর ০২/০৭/২০২৬ তারিখের সকল বোর্ডের উপস্থিত অনুপস্থিত পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আপডেট পেতে যুক্ত থাকুন 👇
দাখিল ৬ষ্ঠ থেকে আলিম শ্রেণি (মাদ্রাসা শিক্ষা বোর্ড)

শিক্ষা বার্তা বাংলাদেশ 👈 পেজে ফলো করুন।

01/07/2026

🌿 আলিম পরীক্ষা–২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দিকনির্দেশনা, নসীহত ও দোয়া 🌿

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

প্রিয় পরীক্ষার্থী,

আগামীকাল থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা–২০২৬। এটি শুধু একটি পাবলিক পরীক্ষা নয়; বরং তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য ও আত্মবিশ্বাসের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

মনে রেখো—

"পরিশ্রম কলম চালায়, আর দোয়া তাতে বরকত এনে দেয়।"

তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই নিচের বিষয়গুলো অনুসরণ করবে—

🌸 ঘর থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই দুই রাকাত নফল সালাত আদায় করবে এবং মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করবে, যেন তিনি তোমাদের পরীক্ষা সহজ করে দেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করেন এবং উত্তম ফলাফল দান করেন।

🌸 বাবা-মা, শিক্ষক এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে। তাদের দোয়া একজন শিক্ষার্থীর জীবনের অমূল্য সম্পদ।

🌸 প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম ও প্রয়োজনীয় সব উপকরণ আগে থেকেই গুছিয়ে রাখবে এবং সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবে।

🌸 পথে অপ্রয়োজনীয় কথাবার্তা, হাসি-ঠাট্টা বা মোবাইল ফোনে সময় নষ্ট না করে শান্ত মনে আল্লাহর জিকির করবে এবং পড়া বিষয়গুলো মনে মনে সংক্ষেপে পুনরাবৃত্তি করবে। এতে মনোযোগ বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস দৃঢ় হয় এবং পড়া বিষয় সহজে স্মরণে আসে।

🌸 পরীক্ষা হলে প্রবেশ করে "বিসমিল্লাহির রাহমানির রাহিম" পড়ে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে প্রশ্নপত্র হাতে নেবে। প্রশ্ন ভালোভাবে পড়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর লিখবে। কোনো অবস্থাতেই অসদুপায়ের আশ্রয় নেবে না।

আমাদের প্রিয় প্রতিষ্ঠান ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া—

হে আল্লাহ! আমাদের সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দিন, তাদের অন্তরে প্রশান্তি দান করুন, স্মৃতিশক্তি বৃদ্ধি করুন, কলমে বরকত দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা নসিব করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।

আল্লাহ তাআলা তোমাদের সকলের সহায় হোন এবং সর্বোত্তম ফলাফল অর্জনের তাওফীক দান করুন। আমীন।

শুভেচ্ছান্তে
আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলাম (দা:বা)
অধ্যক্ষ
ভগীরথপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

27/05/2026
18/05/2026

মানুষ যখন আল্লাহর রহমতের আশা করতে করতে পাপের সাগরে ডুবে থাকে, তখন আল্লাহ তাআলা তাঁর রহমত ও সতর্কবার্তা একসাথেই নাযিল করেন।
- কিতাবুল ফিতান

17/05/2026

বেসরকারি স্কু-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের পরিচয় পত্র তৈরি এবং প্রদানের বিষয়ে জরুরি নোটিশ।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ 👈 গ্রুপে যুক্ত থাকুন।

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

ভগীরথপুর, রশোড়া,মুলঘর
Faridpur
7700