Alor Path

Alor Path

Share

ان الدين عند الله الاسلام
অর্থ: নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত এক মাত্র দীন হলো ইসলাম।

08/04/2024

আসুন কিছু আদব-লেহাজ শিখি.....

একত্রে বসে খাওয়ার কিছু আদব লেহাজ:

১. যে পাত্র থেকে সবাই খাবার নিচ্ছে ( খিচুড়ি বা মুড়ি মাখা), তার উপর ঝুঁকে খাবার নেওয়া যাবে না, মুখ থাকবে মুখের জায়গায় - হাতে খাবার নিয়ে হাতটাকে মুখের কাছে নিতে হবে।

২. হাতে থেকে যাওয়া অতিরিক্ত খাবার যা একেবারে মুখে ঢুকানো যায়নি তা ঝাড়া মেরে প্লেটে ফেলে দেওয়া যাবে না, হাতে ধরে রাখতে হবে তারপর মুখের খাবার শেষ হলে বাকিটুকু মুখে দিতে হবে।

৩. হাতে নেওয়া সমস্ত খাবার মুখে দিয়েছেন, এখন হাত কোথায় রাখবেন? অনেকে মুখে খাবার খাচ্ছেন আর খালি হাতটা সম্মিলিত খাবারের পাত্রে রেখে দিচ্ছেন, এটা করা যাবে না। হাত নিজের কাছে রাখতে হবে।

৪. কিছুক্ষণ পরপর সকলের অনুমতি না নিয়ে নিজের ইচ্ছেতেই "ভালো করে মিশানো" র অজুহাতে খাবার উলট পালট করা যাবে না।

৫. সকলের অনুমতি না নিয়ে নিজের পছন্দমতো এডিশনাল ফুড ( মুড়ি মাখার ক্ষেত্রে বুন্দিয়া বা পুদিনা পাতা, খিচুড়ির ক্ষেত্রে লাউয়ের ঝোল) ফট করে পাত্রে ঢেলে দেওয়া যাবে না।

৬. আপনি যেদিক দিয়ে খাচ্ছেন সেদিকে যা আছে তাই খাবেন, আরেকজনের দিক থেকে বারবার পিয়াজুর পার্ট বা মাংসের টুকরো নিবেন না।

৭. সবাই যে আইটেম খাচ্ছে সেটাই খেতে হবে। সবাই যখন করলা ভাজি খাচ্ছে তখন আপনি "করলা ভাজি খাই না" বলে তড়িঘড়ি করে রোস্টের বড় পিচটা নিয়ে নিবেন - এটা ঠিক হবে না। অপেক্ষা করুন - করলা ভাজি দিয়ে সবার খাওয়া শেষ হোক।

৮. হোস্ট একজনকে খাবার সার্ভ করছে, তাকে সিরিয়ালি তা করতে দিন। মাঝখান থেকে সিরিয়াল ব্রেক করে আপনার দিকে ডাকবেন না তাকে।

৯. নিজের খাবারের দিকে তাকিয়ে থাকুন, অন্যদের পাতের দিকে ঘনঘন তাকাবেন না।

১০. যে হাতে খাবার খাচ্ছেন - ঐ হাতে চামচ, প্লেট, গ্লাস ইত্যাদি ধরবেন না।

১১. খাওয়ার সময় ঢেঁকুর পারবেন না, কোঁৎ কোঁৎ শব্দ করবেন না।

১২. হুট করে নিজের পাতের খাবার আরেকজনের পাতে দিয়ে দিবেন না। আপনি সিদ্ধ ডিম না খেয়ে একটা মাংসের পিচ বেশি খাবেন বা জিলিপি না খেয়ে আলুর চপ খাবেন বাড়তি তাই বলে জিলিপি বা সেদ্ধ ডিম পাশেরজনের পাতে দিয়ে দিবেন না - আপনার মতো সেইম চিন্তা তারও থাকতে পারে।

১৩. যতটুকু খেতে পারবেন ততটুকুই পাতে নিবেন। খাবারের দখল নেওয়ার অপচেষ্টা চালাবেন না। মুখে অল্প করে খাবার নিবেন, খাবার মুখে ঢোকানোর পর দুই গাল যাতে দৃষ্টিকটু ভাবে ফুলে না যায় সেদিকে খেয়াল রাখবেন।

১৪. খাবারের শেষে দই বা ডাল আছে কিনা জিজ্ঞেস করবেন না ; সেটা নাই ধরে খাওয়া চালাতে থাকবেন।

১৫. হোস্ট আপনার সামনে টিস্যু রাখবে কিন্তু তাই বলে সেটা অযথা অপচয় করবেন না। পর্যাপ্ত পানি দিয়ে হাত ধুয়ে তারপর রুমাল বা টিস্যু দিয়ে ভেজা হাতটা মুছবেন।

১৬. নির্দিষ্ট কোন খাবার বেশি ভালো লেগেছে এটা বলবেন না, হোস্ট সবগুলো আইটেমই যথেষ্ট মমতা সহকারে রান্না করেছেন আপনাদের জন্য - এটা মাথায় রাখবেন।

১৭. খাবার মুখে নিয়ে চপ চপ করবেন না, খাইতে খাইতে নাকে সর্দি আসলে সেটা আস্তে করে মুছে নিবেন - উখ্খু উখ্খু শব্দ করে সেটাকে পেটে ঢুকানোর চেষ্টা করবেন না। মুখে কাকড় বা কাটা পড়লে মুখের খাবারটুকু বের করে সকলের সামনে ফেলে দিবেন না, সকলের আড়ালে কোথাও ফেলুন।

১৮. কোন একটা আইটেম নেওয়ার জন্য যদি আপনি প্রথমে উদ্যোগ নেন তাহলে চেষ্টা করবেন আশেপাশে দুএকজনকে আগে দিয়ে পরে নিজে নিতে। নিজে বড়ো পিসটা নিয়ে পাশেরজনের দিকে বাটি ঠেলে দিবেন না। নেওয়ার সময় চামচ দিয়ে সবগুলো পিস ঘাটাঘাটি করবেন না, চোখের আন্দাজে আগে সিলেক্ট করে তারপর সেটা চামচে তুলবেন।

১৯. দূরে থাকা কোন খাবার নেওয়ার জন্য বাটি নিজের দিকে দেওয়ার জন্য আরেকজনকে বলবেন না, সেটা উনার জন্য পরিশ্রমের। আপনার প্লেট বাটির কাছে এগিয়ে নিয়ে তারপর প্লেটে নিজে নেন বা কাউকে দিতে বলেন।

২০. নিজে ডিমের কুসুম না খেয়ে রেখে দিয়ে পাশেরজনকে কুসুমের পুষ্টিগুণ বুঝাতে যাবেন না।

২১. সালাদের বাটি থেকে বেছে বেছে শুধু টমেটো নিবেন না। টমেটো, শসা, মূলা আনুপাতিক হারে নিবেন।

২২. শুধুমাত্র আপনাকে একা কাঁচামরিচ বা লবন এনে দেওয়ার জন্য কাউকে অনুরোধ করবেন না।

২৩. হোস্ট পোলাওয়ের বাটি আনার সাথে সাথেই জিজ্ঞেস করে বসবেন না - সাদা ভাত আছে কিনা?

২৪. মজলিশে যিনি সবচেয়ে আস্তে খান তার সাথে তাল মিলিয়ে খাওয়ার চেষ্টা করুন, এতে করে সবাই সমানভাবে খাওয়ার অংশ পাবে।

২৫. সকলের সাথে একসাথে খাওয়া শেষ করুন।

২৬. গলা পর্যন্ত খেয়ে হোস্টের মুখে " কিছুই তো খাইলেন না " শোনার জন্য " বেশি খায়ালছি " বলে ঢং করবেন না। আপনি যে বেশি খায়ালছেন এটা সবাই এতোক্ষণে ভালোই বুঝে গেছে!

আজ এ পর্যন্তই ।

এর বাইরে আরো পয়েন্ট থাকলে কমেন্টে যোগ করুন।

থিউরি বুঝতে সমস্যা হলে - বাসায় দাওয়াত দিন, হাতে কলমে শিখুন!

collected

11/01/2024
11/01/2024

🏮বর্তমানে বিকল্প ও সম্মানজনক একটি পেশা হলো ফ্রিল্যান্সিং।🏮
🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।
ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না।
🔰মেয়েদের জন্য জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করে মেয়েরা এখন ঘরে বসে আয় করতেছে মাসে ১০হাজার থেকে ৫০হাজার প্লাস টাকা ।
🔰এখন বাসায় বসেই লাখো লাখো দক্ষ ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়ে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত।
আমাদের ফ্রিল্যান্সিং এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত মেন্টরিং সেশনের ব্যবস্থা করা হবে। যা আপনার কর্মব্যবস্থা নিশ্চিত করতে শতভাগ ভূমিকা রাখবে।
🔰প্রতিদিন মাএ ১/২ ঘন্টা কাজ করে নিজেই উপার্জন করতে পারেন হাজার হাজার টাকা, যা অনেকেই করছে আর আপনি দেখছেন কিন্তু নিজে করতে পারছেন না, তাই আর দেরি না করে আজি ডিজিটাল মার্কেটিং শিখে নিজের উপর ডিপেন্ড করতে শিখুন।

💢ফ্রিল্যান্সিং শিখতে কোন উচ্চ শিক্ষার প্রয়োজন হয় না। দরকার আপনার শেখার আগ্রহের। আপনি যদি কম্পিউটারের কিছুই না যানেন তাহলেও সমস্যা নেই , আমরা আপনাদের একদম বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত শেখাবো।
💢জীবন আপনার স্বপ্ন ও আপনার ,সুতরাং বাস্তবায়ন আপনাকেই করতে হবে। আপনার এই ছোট্ট একটি সিদ্বান্ত আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার শীর্ষে।
🔅আর নয় দেরি এখনই চলে আসুন ⭕US Rik e-learning Platform⭕ এ।
আমাদের প্রতিষ্ঠান এর আন্ডারে শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স, সাথে পাচ্ছেন নতুন বছর উপলক্ষ্যে ১০% ডিসকাউন্ট,
৪র্থ ব্যাচ এ ভর্তি চলছে, ভর্তি কনফার্ম করতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

মোবাইলঃ ০১৯২৮-১১১১২৮
যোগাযোগের ঠিকানা:-
শ্রীঅঙ্গন মার্কেট, মেইনগেট সংলগ্ন পূর্ব পাশ্বে(২য় তলা) রুম নং-৩,
গোয়ালচামট,ফরিদপুর।

11/01/2024

তুমি কি জানো না আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আর তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এবং কোনো সাহায্যকারী ও নাই।
সুরা বাকারাহ'র আয়াত (১০৭)

09/01/2024

🚶‍♀️🚶‍♂️ *সফল হতে হলে* 🚶‍♂️🚶‍♀️

*হরিণ ১ ঘন্টায় ৯০ কিলোমিটার যেতে পারে। বাঘ যেতে পারে এক ঘণ্টায় ৫০ কিলোমিটার।*

অংকের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। বাঘের হাতে হরিনকে কাবু হতে হয়।

কারণটা কি!?
কারণ হলো হরিণ দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছন ফিরে তাকায় বাঘের চাইতে একটু এগিয়ে আছে কি না তা বোঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পিছনের দিকে তাকাতে গিয়ে হরিণের বেগ কমে যায়। অপরদিকে বাঘ তার বেগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে।

⭐ শিক্ষা: চলার পথে কখনোই পেছনের দিকে তাকাতে নেই। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে। তাহলেই তুমি সফল হবে।

03/06/2023

, '🛑📖 জরুরী নোটিস 📖 🛑
_____________________________________________
অনুগ্রহপূর্বক জানানো হচ্ছে যে , আমাদের 📚(تعليم القرآن )📚 তালিমুল কুরআন ক্লাস ,ব্যাচ নাম্বার:- 103 আজ (03/06/2023) রোজ শনিবার থেকে সন্ধ্যা ৭:০০ মিনিটে ক্লাস শুরু হবে । আপনি ক্লাসে উপস্থিত থাকবেন ইনশা আল্লাহ্।_

26/05/2023

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুলক।’
(‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’)

❤️❤️ ৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে ❤️❤️

🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জিলহজ্জ মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানী ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন।

18/05/2023

সুরায়ে মুলক। পবিত্র নগরী মক্কায় অবর্তীণ কোরআনুল কারিমের ৬৭তম সূরা। আয়াত সংখ্যা ৩০। রুকূ : ২। কোরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সূরাটি অনেক ফযিলতপূর্ণ। যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকে।

16/05/2023

◼️ সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখা প্রত্যেকের উপর ফরজ।

◼️ আল্লাহ তায়ালা মানবজাতির জন্য কুরআন শিক্ষাকে সহজ করে দিয়েছেন।কিন্তু প্রচলিত শিক্ষায় পদ্ধতিগত ভুলের কারনে কঠিন মনে হয়।আলহামদুলিল্লাহ! দীর্ঘ দিনের প্রচেষ্টার ফলে এমন এক পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হয়েছি যে পদ্ধতি অবলম্বন করলে যে কেউ মাত্র ৩০ দিনে সহি শুদ্ধভাবে কুরআন শরীফ শিখতে পারবে ইনশাআল্লাহ।

◼️ আলহামদুলিল্লাহ! বিগত দিনে অনেকগুলো ব্যাচ সফলতার সহিত সম্পন্ন হয়েছে এবং যারা নিয়মিত ক্লাস করেছে কিন্তু কোর্স শেষে কুরআন শরীফ টেনে পড়তে পারেনি এমনটি হয়নি। তাই গ্যারান্টি দিচ্ছি আপনিও মাত্র ৩০ দিনে কুরআন শরীফ টেনে পড়তে পারবেন ইনশাআল্লাহ।

👉 কোর্সটি না করলে বুঝতে পারবেন না যে, এত সহজে কুরআন শেখা যায়!

👉 কোর্সের বিশেষত্বঃ
◾️ ক্লাস হবে অনলাইনে Google meet এ।
◾️ ক্লাসের বই PDF আকারে দেয়া হবে।
◾️ ক্লাসের রেকর্ডেড ভিডিও দেয়া হবে।
◾️ প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমাদের সকল সদস্যদের সব ধরনের আজীবন সাপোর্ট দেয়া হবে।
◾️ কোর্স শেষে যে কোন আরবী স্বাচ্ছন্দে দেখে দেখে টেনে পড়তে পারবে।

♦️ কোর্স ফি মাত্র ৫০০ টাকা। ৫০০ টাকা ছাড়া আর কোন খরচ নেই।

👉 মাত্র ৩০ দিনে কুরআন শেখা সম্ভব কিনা যাচাই করতে যোগ দিন অথবা ভর্তি হতে চাইলে মেসেজ করুন।

বিঃ দ্রঃ ১৫ থেকে ৪০ বছরের পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

📞 বিস্তারিত জানতে এই whatsapp নাম্বারে কল অথবা মেসেজ দিন 01581832513 অথবা ইনবক্স করুন।
অথবা এই লিংকে টাচ করে ফরম পূরণ করুন। 👇
https://usrike-learning.com/sign-up/4668956

14/05/2023

📖 কুরআন শিক্ষা কোর্স
*******************
যে কোনো শ্রেণী-পেশার মানুষ ভর্তি হতে পারবে, যারা সহীহ্ ভাবে কুরআন পড়া শিখতে চান।

🎓 শিখনফল- কুরআন শিক্ষা কোর্সঃ
******************************
✒️সহীহ্-শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারা।

📚আমাদের কুরআন ক্লাসে আমরা যে বিষয় গুলো শিখতে পারবো ।
*******************************

১. আরবী বর্ণমালা।
২. মাখরাজ / আরবী হরফ উচ্চারণ।
৩. তমীজে হরফ/ হরফে , হরফে উচ্চারণ পার্থক্য।
৪. হরকত এর পরিচয় ও উচ্চারণ পদ্ধতি ব্যবহার।
৫. তানভীন এর পরিচয় ও ব্যবহার।
৬. জযম ও তাশদীদের পরিচয় ও ব্যবহার।
৭. আলিফের ব্যবহার।
৮. মুরাক্কাব/ যুক্তাক্ষরের পরিচয়।
৯. কলকলার হরফ শিক্ষা ও মাশক ।
১০. ওয়াজিব গুন্নাহ পরিচয় ও ব্যবহার।
১১. মাদের পরিচয় ও ব্যবহার।
১২. ১০ (দশ) প্রকার মাদের পরিচয় ও ব্যবহার।
১৩. দ. মীরে আনা (সর্বনাম) انا পড়ার নিয়ম ।
১৪. নূন সাকিন , তানবীনের পরিচয় ও তার ব্যবহার।
১৫. মীম সাকিনের পরিচয় ও ব্যবহার।
১৬. আল্লাহ্ ( الله) শব্দের লাম (ل) পড়িবার নিয়ম ।
১৭. 'র' ( ر ) হরফ পোড় ও বারিক করে পড়ার নিয়ম।
১৮. নূনে كتين পরিচয় ও ব্যবহার।
১৯. سكتا পরিচয় ও ব্যবহার।
২০. ওয়াকফ (وقف) পরিচয় ও ব্যবহার।

📑 ক্লাসের বিস্তারিত :
🔷 ৩০ দিন ব্যাপী কোর্স ।
🔷 সপ্তাহে ৭ দিন ক্লাস।

🔷 সময়ঃ রাত ৮:৩০ - ৯:৩০ টা পর্যন্ত
🔷 ক্লাস মাধ্যমঃ Google Meet

______________________________________
______________________________________

___________________________________________
___________________________________________

✴️ কোর্সের বৈশিষ্ট্যসমূহঃ
************************
১/ সহজ ভাষায় উপস্থাপনা।
২/ হোম ওয়ার্ক নেওয়া হবে ।
৩/ ঘরে বসে ক্লাস করার সুযোগ।
৪/ অনলাইন ভিত্তিক পাঠদান।
৫/ সরাসরি প্রশ্ন করার সুযোগ।

________________________________________
________________________________________

💸 কোর্স ফি/ভর্তি ফি:
মাত্র ৫০০৳ (এককালীন)
আগ্রহীরা ইনবক্সে মেসেজ মেসেজ দিন । 📩📩📩📩
অথবা , এই লিংকে টাচ করে ফরম টি পূরণ করুন ।
👇👇👇👇👇👇👇👇👇
https://usrike-learning.com/sign-up/4668956

Want your school to be the top-listed School/college in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Faridpur