17/12/2025
দেবীগঞ্জের জমজ দুই বোনের মেডিকেল জয়
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে উপজেলার জমজ দুই বোন মেডিকেল ভর্তি পরীক্ষায় একসঙ্গে সাফল্য অর্জন করেছে। যমজ দুই বোন হলো, পুজা রানী রায় ও পলি রানী রায়।
গত ১৪ই ডিসেম্বর প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে পুজা রানী রায় কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং পলি রানী রায় নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন।
সফল দুই শিক্ষার্থীর পিতা ভূপেন্দ্র নাথ রায় একজন কৃষক এবং মাতা শান্তনা রানী মহন্ত বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগের হাট এলাকায়।