08/03/2026
আজ আমাদের প্রথম শ্রেণির ছোট্ট শিক্ষার্থীদেরকে সাদাকা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।
ছোট ছোট কাগজের বাক্সের মাধ্যমে তারা শিখেছে—
ভালো কাজ করা, কাউকে সাহায্য করা, এবং সামান্য কিছু দান করাও অনেক বড় সওয়াবের কাজ।
শিশুদের মনে যদি ছোটবেলা থেকেই দান-সদকার শিক্ষা গড়ে ওঠে, তাহলে তারা বড় হয়ে হবে দয়ালু, সহানুভূতিশীল ও মানবিক মানুষ।
আজকের এই ছোট্ট শিক্ষাটাই হয়তো তাদের জীবনের বড় একটি মূল্যবোধ হয়ে থাকবে।
আল্লাহ আমাদের সন্তানদেরকে উত্তম চরিত্রের মানুষ হিসেবে কবুল করুন।
21/02/2026
'আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি' ❤️
08/02/2026
এই ছোট্ট মুখগুলোই
আমাদের সবচেয়ে বড় শক্তি।
আলহামদুলিল্লাহ।
শ্রেণি: প্লে
06/02/2026
শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়।
দিয়ারা নারিকেলবাড়িয়া চরে শিক্ষা সফরে শিখেছি—ডিসিপ্লিন, দলগত কাজ আর আনন্দের সাথে শিখে নেওয়ার পাঠ। খোলা আকাশ, নদীর হাওয়া, খেলাধুলা আর শৃঙ্খলার সুন্দর সমন্বয়ে মাদরাসার শিক্ষা সফর
একটি দিন, অসংখ্য শিক্ষা।
29/01/2026
Draw, have fun, learn & create—
এই ক্লাসরুমে শুধু আঁকা নয়, শেখা হয় কল্পনা করতে,
শেখা হয় আনন্দ ভাগ করে নিতে।
09/01/2026
আজ শুরু হলো ইকরা মডেল মসজিদ নির্মাণের উদ্বোধনী কাজ।
মাদরাসার ঠিক পাশেই একটি মসজিদ—
আহ! ভাবলেই হৃদয়টা কেমন যেন কেঁপে ওঠে, চোখ ভিজে আসে।
এই মসজিদে একদিন ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা কাতারে দাঁড়াবে,
তাদের কণ্ঠে ভেসে আসবে আল্লাহু আকবার ধ্বনি।
নামাজের সাথে সাথে গড়ে উঠবে তাদের চরিত্র,
আলোয় ভরে উঠবে তাদের ভবিষ্যৎ।
আজ যে ইটটি বসানো হলো,
তা শুধু একটি নির্মাণের শুরু নয়—
এটি ঈমান, শিক্ষা ও আদর্শ প্রজন্ম গড়ার এক মহান যাত্রার সূচনা।
আল্লাহ তায়ালা যেন এই কাজ কবুল করেন,
এ মসজিদকে দ্বীনি শিক্ষা ও হিদায়াতের আলোয় ভরিয়ে দেন।
আমাদের সবাইকে এই নেক কাজে শরিক হওয়ার তাওফিক দান করুন।
05/01/2026
হাসিমুখে শিক্ষার্থীদের উপস্থিতিতে বছরের প্রথম দিনটা হয়ে উঠল আরও সুন্দর।
নতুন বছরে সবাইকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করুন—আমিন।