Birol Govt.Pilot Model High School,Dinajpur

Birol Govt.Pilot Model High School,Dinajpur Welcome to Birol Govt. Pilot Model High School's fan Page. Stay Connect With Us.

ধন্যবাদ বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা। কে এরকম শিক্ষায় সহোযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।
31/10/2025

ধন্যবাদ বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা। কে এরকম শিক্ষায় সহোযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য।

বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত...
03/04/2025

বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।
=========================
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে একটি পূর্ণমিলনী আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষকগণসহ বিদ্যালয়ের সকল জ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থী এবং আশেপাশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীগণ সভায় উপস্থিত থেকে পূর্ণমিলনী উদযাপনে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে কমিটির আহ্বায়ক করা হয়েছে- প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতিউর রহমানকে ও সদস্য সচিব করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টুকে। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য হতে যুগ্ম আহ্বায়ক মোঃ আতিউর রহমান আতিক, মোঃ দেলোয়ার হোসেন ও ডাঃ মোঃ ইমরান হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
আসছে ঈদুল আযহায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তাবিত পূর্ণমিলনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফরম অনলাইনে শীঘ্রই প্রকাশ করা হবে এবং অফলাইনে বিদ্যালয়ে এসেও যে কোন শিক্ষার্থী পূরণ করার সুযোগ রাখা হবে। নির্বাচিত কমিটি পূর্ণমিলনী অনুষ্ঠানে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন উপকমিটি প্রস্তুতপূর্বক অনুষ্ঠানের বিস্তারিত আয়োজনে ব্যবস্থা গ্রহণে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে সকল অধ্যয়নরত শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করা হয়েছে।

সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম, আরিফা আক্তার ও আব্দুর রাজ্জাক, উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী মোঃ লিয়াকত আলী, ইস্কান্দার হাসান সহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।

আজকে Birol Govt.Pilot Model High School,Dinajpur  নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্ক...
12/02/2024

আজকে Birol Govt.Pilot Model High School,Dinajpur নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, দোয়া মাহফিল এবং এসএসসি ২০২৪ ব্যাচ এর শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু চিত্র।
📸 Ńây Ém󱢏

13/10/2022

২০২৩ সালে বিরল পাইলট উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পর্দাপন করবে। বিরল পাইলট উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন গঠন করে ৭৫ বছর পূর্তি পালন করলে কেমন হয়। সবার মতামত জানাবেন।❤️

14/04/2020

জরুরী নোটিশ :
দিনাজপুর জেলায় ৭ টি কোভিড -১৯ পজিটিভ রোগী পাওয়া গিয়েছে।
সদর- ৩ জন
নওয়াবগঞ্জ -৩ জন
ফুলবাড়ী - ১ জন।

26/10/2017

শৈশবের সেই দিনগুলি
মনে হলেই কাঁদে মন,
দুরন্ত দামাল বন্ধুরা আজ
হয়ে গেছে বিভাজন।
চড়ুইভাতি গোল্লাছুট আর
বউছি খেলার ধুম
খেলার ছলে মত্ত হয়ে
নষ্ট চোখের ঘুম।
আম কুড়ানি ভোরের আলোয়
খুশির ছড়াছড়ি
ধুলোবালির ঘর বানিয়ে
দিতাম গড়াগড়ি।
পাঠশালাতে যাবার পথে
মৌমাছির ঐ চাকে,
ঢিল ছুঁড়ে কেউ পালায় ছুটে
রেললাইনের বাঁকে।
জীবন থেকে হারিয়ে গেছে
মধুময় সেই দিন,
জানিনা আজ কে কোথায় আছে
আছে শুধু সেই ঋণ।

04/07/2016

"ইনশাআল্লাহ"ঈদের তৃতিয় দিনে #বিরল_পাইলট_মডেল_উচ্চ_বিদ্যালয়ে ঈদ পূর্নমিলন-2016 উনুষ্ঠিত হতে যাচ্ছে।।
"অত্র স্কুলের সকল প্রাক্ত ছাত্রছাত্রিদেরকে আমন্ত্রন করা যাচ্ছে।
~আহব্বানে পূর্নমিলন উদযাপন কমিটি B.P.M.H.S~

18/04/2016

Birol pilot model high school এ একদিন reunion করা হবে।।।
(এই বিদ্যালয়টি বিরল থানার মধ্যে অত্যন্ত সুনামধন্য ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান)
www.birolpilotmodelhighschool.com '1948 to 2016'

04/01/2016

2015 শিক্ষাবর্ষে সাফল্যের ধারাবাহিকতায় আবারো jsc এ বিরল থানার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে #বিরল_পাইলট_মডেল_উচ্চ_বিদ্যালয়।
এই বিদ্যালয়টি সম্পৃতি সরকারিকরন চলমান রয়েছে ও দিনদিন সামনে এগিয়ে চলছে!

Address

বিরল থানার সামনের গেট
Dinajpur
5210

Alerts

Be the first to know and let us send you an email when Birol Govt.Pilot Model High School,Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category