MedScrape

MedScrape

Share

Banglay medical + Nursing study tips �. MedScrape – শেখা এখন মজাদার!

30/12/2025

🧠 একটা সত্য ঘটনা, যেটা মেডিকেল সায়েন্সকেও চমকে দিয়েছে!

১৯৯৯ সালে অভিজ্ঞ স্কাইডাইভার Joan Murray প্রায় ১৪,৫০০ ফুট ওপর থেকে পড়ে যান।
বিমান থেকে লাফ দেওয়ার পর তার main parachute কাজ করেনি।
Emergency হিসেবে খোলা backup parachute-টিও ৭০০ ফুটে এসে deflate হয়ে যায়।
তখন তার গতি ছিল প্রায় ৮০ mph।

এত উঁচু থেকে পড়ে গিয়েও তিনি বেঁচে যান—এটাই অবিশ্বাস্য।

❗ সবচেয়ে আশ্চর্যের বিষয় কী?
তিনি পড়েছিলেন fire ants (অগ্নি পিঁপড়া/লাল পিঁপড়া)-এর একটি ঢিবির ওপর।
সেখানে তাকে ঢিবিতে থাকা পিঁপড়া গুলো ২০০টিরও বেশি কামড় দেয়।

👩‍⚕️ ডাক্তারদের ব্যাখ্যা কী?
Fire ants-এর বিষ শরীরে হঠাৎ একটি massive adrenaline surge তৈরি করে।
এই adrenaline সম্ভবত—
- হার্টের কার্যক্রম চালু রাখতে সাহায্য করেছে
- শক থেকে রক্ষা করেছে
- Cardiac arrest হওয়ার ঝুঁকি কমিয়েছে

👉 Epinephrine (Adrenaline) হলো সেই একই ড্রাগ,
যেটা আমরা ICU ও Emergency সেটআপে জীবন বাঁচাতে ব্যবহার করি—
প্রকৃতি এখানে সেটা করেছে নিজের মতো করে।

📌 বিজ্ঞান যেখানে সীমানা খুঁজে পায়,
প্রকৃতি সেখানে কখনো বিষকেও জীবন রক্ষার অস্ত্র বানায়।

—সৌজন্যে: MedScrape
Like ও follow দিয়ে পাশেই থাকুন।

09/12/2025

🇧🇩 নার্সিং-এ পিএইচডি! স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ! 💖🎓
​দীর্ঘ অপেক্ষার পর, বাংলাদেশের নার্সিং কমিউনিটির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত!
​আমাদের দেশের নার্সিং পেশাজীবীরা এখন আর বিদেশে নয়, দেশের মাটিতেই নিজেদের সর্বোচ্চ স্বপ্নটি পূরণ করতে পারবেন—হ্যাঁ, নার্সিং-এ পিএইচডি (PhD)!
​বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU)-এর ২০২৬ সালের জানুয়ারি সেশনের PhD ভর্তি বিজ্ঞপ্তিতে Faculty of Nursing অন্তর্ভুক্ত হওয়া, আমাদের পেশার জন্য কেবল একটি একাডেমিক পদক্ষেপ নয়; এটি আমাদের গবেষক, শিক্ষক ও সেবাদানকারীদের জন্য এক বিশাল স্বীকৃতি।
​যারা দিনের পর দিন মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, এবার তারা জ্ঞান ও গবেষণার মাধ্যমে পুরো নার্সিং ব্যবস্থাকেই নতুন উচ্চতায় নিয়ে যাবেন। এই সুযোগ শুধু ডিগ্রি এনে দেবে না, এনে দেবে আমাদের পেশার জন্য সম্মান ও মর্যাদা।
​আসুন, এই অর্জনকে আমরা একসাথে উদযাপন করি! দেশের মাটিতে শ্রেষ্ঠত্ব অর্জনের এই পথটি আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।
​এই আনন্দময় বার্তাটি আপনার সকল সহকর্মী, বন্ধু এবং ছাত্রদের সাথে শেয়ার করুন!
MedScrape

​ #স্বপ্নপূরণ

09/12/2025
08/12/2025

এই গুরুত্বপূর্ণ সাধারণ তথ্যগুলো প্রত্যেকের জানা উচিত! 🩺
রক্তচাপ, পালস, তাপমাত্রা, হিমোগ্লোবিন, কোলেস্টেরল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলোর স্বাভাবিক মাত্রা সম্পর্কে জেনে নিন। সুস্থ থাকতে এই বেসিক জ্ঞান থাকা খুবই জরুরি।
আপনার পরিবারের সদস্যদের বা বন্ধুদের জানাতে পোস্টটি শেয়ার করুন! ❤️
আরও স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য MedScrape কে ফলো করুন।

#স্বাস্থ্য #স্বাস্থ্যটিপস #স্বাভাবিকমাত্রা #শরীরেরতথ্য #সুস্থজীবন #রক্তচাপ #কোলেস্টেরল #হিমোগ্লোবিন #প্যারামিটার #স্বাস্থ্যসচেতনতা

07/12/2025

মাসিক বা ঋতুস্রাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা এবং সেগুলোর অর্থ নিচে দেওয়া হলো, যা আমাদের সকলের জানা উচিত:

07/12/2025

পেটের কোন অংশে ব্যথা হলে কী কী রোগের সম্ভাবনা থাকতে পারে? এই চার্টটি প্রাথমিক ধারণা দিতে পারে। তবে মনে রাখবেন, এটি কেবল তথ্য, রোগ নির্ণয়ের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন!
MedScrape

#পেটেব্যথা #স্বাস্থ্যসচেতনতা #চিকিৎসা #রোগ #ডাক্তার #পেট #ব্যথা

06/12/2025

বুঝিনা নার্স বান্ধবীরা এমন কেনো? 🥲🥲
MedScrape

06/12/2025

লাইফ এ অনেক পাপ করেছি
কিন্তু এক্সাম টাইমে কাউকে
ইচ্ছা করে ভুল উত্তর বলিনি 🥺
Fact: ৭ তারিখে exam

06/12/2025

জেনে নিন ফুসফুসের রোগগুলি।
MedScrape

#ফুসফুস #শ্বাসতন্ত্রেররোগ #স্বাস্থ্য

05/12/2025

বাংলাদেশে হাজার হাজার নার্সিং গ্রাজুয়েট আছে।
অনেকে ১৫–২৫ হাজার টাকায় চাকরি করছে। শুধু ডিগ্রি থাকলে আর ভিড়ের মধ্যে আলাদা হয়ে থাকা যায় না—এটাই বাস্তব কথা।

নিজেকে আলাদা করতে চাইলে একটা জিনিস লাগবেই: স্কিল আপগ্রেড।
অতিরিক্ত কোর্স, সার্টিফিকেট, ডিপ্লোমা—এগুলোই তোমাকে ভিড় থেকে তুলে আলাদা করে।

নরসিং ডিগ্রি সবাইই করেছে।
যারা বাড়তি কিছু শিখেছে, তারাই সামনে এগোয়।
এখন প্রশ্ন—কোন কোন সেক্টরে কোর্স করলে ক্যারিয়ার আরও শক্ত হবে?

চলো দেখে নিই, বাংলাদেশে নার্সদের জন্য কোন কোন সেক্টরে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করা যায়—

১. ICU & Critical Care Nursing
হাসপাতালে সবচেয়ে বেশি ডিমান্ড। স্কিল ভালো হলে সেলারিও বেশি।

২. Emergency & Trauma Care
ER-এ কাজ করতে চাইলে এই কোর্স সোনার মত কাজ দেয়।

৩. OT (Operation Theatre) Nursing
সার্জিকাল সেটআপে ক্যারিয়ার গড়তে চাইলে বেস্ট অপশন।

৪. Dialysis Nursing
দেশে ও বিদেশে দু’জায়গাতেই অসাধারণ চাহিদা।

৫. Midwifery & Obstetric Nursing
মায়ের স্বাস্থ্য ও প্রসব ব্যবস্থাপনায় স্পেশালাইজেশন।

৬. Cardiac Nursing
কার্ডিয়াক হাসপাতাল ও ICCU-তে এগুলোর চাহিদা খুব বেশি।

৭. Oncology Nursing
ক্যান্সার কেয়ারে প্রশিক্ষিত নার্স তুলনামূলক কম—চাহিদা বেশি।

৮. Mental Health / Psychiatric Nursing
এখন বাংলাদেশে দ্রুত বাড়ছে এই সেক্টরের গুরুত্ব।

৯. Infection Control & Hospital Epidemiology
হাসপাতালের সব প্রতিষ্ঠানে হাই-ডিমান্ড স্কিল।

১০. Geriatric & Home Care Nursing
বয়সী রোগীর কেয়ার ও হোম-নার্সিং সেক্টর এখন খুবই দ্রুত বাড়ছে।

শেষ কথা:
ডিগ্রি হচ্ছে শুরু। ক্যারিয়ার তৈরি হয় স্কিল দিয়ে।
কেউ চাইলে ২০ হাজারে আটকে থাকে, আর কেউ অতিরিক্ত ২–৩টা কোর্স করে ৫০–৮০ হাজার পর্যন্ত আয় করে—ফারাকটা শুধু স্কিলের।

নিজেকে লেভেল আপ করতে এখনই শুরু করো।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dinajpur
5200