Ittehad College of Health Science

Ittehad College of Health Science Ittehad College of Health Science in Dinajpur is affiliated with Rajshahi Medical University and managed by the Saic Group.

দৃষ্টিশক্তির সুরক্ষা ও চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী চেহেলগাজী স্কুল এন্ড কলেজ, দিনাজপুরে অত্য...
27/09/2026

দৃষ্টিশক্তির সুরক্ষা ও চোখের স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঐতিহ্যবাহী চেহেলগাজী স্কুল এন্ড কলেজ, দিনাজপুরে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো একটি বিশেষ চক্ষু সেবা ও সচেতনতা ক্যাম্প।

ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স-এর আয়োজনে এই মহতী উদ্যোগটি সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​প্রোগ্রামটিতে সরাসরি রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন আমাদের সম্মানিত শিক্ষক আহসান হাবিব স্যার। আর এই চমৎকার আয়োজনে স্যারের সাথে উপস্থিত ছিল ইত্তেহাদ কলেজের 'ব্যাচেলর অব অপ্টোমেট্রি' (Bachelor of Optometry) ডিপার্টমেন্টের একঝাঁক শিক্ষার্থী।
​ক্যাম্পে যে সকল চিকিৎসাসেবা ও দিকনির্দেশনা প্রদান করা হয়:
✔️ চোখের বিভিন্ন ধরনের আধুনিক পরীক্ষা-নিরীক্ষা।
✔️ বিনামূল্যে প্রাথমিক রোগ নির্ণয় ও ভিশন টেস্ট।
✔️ সঠিক চিকিৎসাপত্র (Prescription) প্রদান।
✔️ চোখের যত্ন, সাধারণ সমস্যা থেকে পরিত্রাণ এবং ভবিষ্যতে চোখ ভালো রাখতে করণীয় সম্পর্কে বিশেষ কাউন্সেলিং।
​ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স সর্বদা যুগোপযোগী, মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষায় বিশ্বাসী। আমাদের অপ্টোমেট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষেই আবদ্ধ নয়; বরং মাঠপর্যায়ে এমন জনকল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত থেকে তারা প্রমাণ করছে যে, ভবিষ্যৎ স্বাস্থ্যখাতের নেতৃত্ব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। দেশ ও সমাজ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের এমন অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের।
​সুস্থ চোখ, সুন্দর পৃথিবী! সকলের সুস্থতা কামনায়— ইত্তেহাদ কলেজ পরিবার।

​

🎓 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (RMU) অধিভুক্ত ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সেস, দিনাজপুর-এ শুরু হয়েছে ২ বছর মেয়াদী M...
21/09/2026

🎓 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (RMU) অধিভুক্ত ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সেস, দিনাজপুর-এ শুরু হয়েছে ২ বছর মেয়াদী Master of Physiotherapy (MPT) প্রোগ্রামের ক্লাসের কিছু স্থির চিত্র।

📚 MPT-এর বিশেষায়িত কোর্সসমূহ:
✅ Master of Physiotherapy in Musculoskeletal Medicine (MPT-MSKM)
✅ Master of Physiotherapy in Neurology (MPT-Neurology)

🌟 ফিজিওথেরাপি পেশাজীবীদের উচ্চতর জ্ঞান, দক্ষতা ও বিশেষায়িত চিকিৎসা-দক্ষতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সুযোগ।

🎯 আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিতে শুরু করুন উচ্চশিক্ষার নতুন যাত্রা।

📍 ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সেস
সুইহারী, দিনাজপুর
🏛️ Affiliated with Rajshahi Medical University

📞 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।
www.ichs.ac.bd
Ittehad College of Health Science
01936005804, 01335151266

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স (ICHS)-এ ফিজিওথেরাপি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্র...
08/09/2026

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স (ICHS)-এ ফিজিওথেরাপি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় বিশেষ উদযাপন অনুষ্ঠান।

🎂 কেক কাটার মধ্য দিয়ে দিনটির আনন্দঘন উদযাপন শুরু হয়। পাশাপাশি ফিজিওথেরাপির গুরুত্ব, মানুষের সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপনে এর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ ফিজিওথেরাপিস্ট তৈরির প্রত্যয়কে সামনে রেখে দিনটি উদযাপন করা হয়।

মানুষকে ব্যথামুক্ত, সচল ও স্বনির্ভর জীবনে ফিরিয়ে দেওয়ার মহৎ যাত্রায়—
ফিজিওথেরাপি হোক সুস্থতার শক্তি, মানবসেবার অঙ্গীকার। 💙

উচ্চশিক্ষার নতুন দিগন্তে এক গৌরবময় সূচনা ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সে মাস্টার্স অব ফিজিওথেরাপি (এমপিটি)-এর দুইটি বিশ...
05/09/2026

উচ্চশিক্ষার নতুন দিগন্তে এক গৌরবময় সূচনা

ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সে মাস্টার্স অব ফিজিওথেরাপি (এমপিটি)-এর দুইটি বিশেষায়িত কোর্স—মাস্টার্স অব ফিজিওথেরাপি ইন মাস্কুলোস্কেলেটাল মেডিসিন (এমপিটি–এমএসকেএম) এবং মাস্টার্স অব ফিজিওথেরাপি ইন নিউরোলজি (এমপিটি–নিউরোলজি)-এর গ্র্যান্ড ইনাগুরেশন অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পর্দা উন্মোচন ও কেক কাটার মধ্য দিয়ে মাস্টার্স অব ফিজিওথেরাপি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডা. মোঃ সোহরাব হোসেন, ইডি, সিআরপি।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ—
🔹 আবু হাসনাত মোঃ ইয়াহিয়া — চেয়ারম্যান, সাইক গ্রুপ
🔹 অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন — বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি
🔹 সোহেলী ইয়াসমিন — এমডি, সাইক গ্রুপ
🔹 অধ্যাপক ডা. মোঃ ওবায়দুল হক — অধ্যাপক ও ভাইস প্রিন্সিপাল, বিএইচপিআই, সিআরপি
🔹 ডা. রাজীব হাসান — ডেপুটি রেজিস্ট্রার, বিআরসি
🔹 ডা. মোঃ ফিরোজ কবির — সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, যবিপ্রবি
🔹 মোঃ এহসানুর রহমান — সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রয়াশ ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (PISER)
🔹 ডা. মোঃ নুরুল ইসলাম — অধ্যক্ষ, ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স

পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে মাস্টার্স অব ফিজিওথেরাপির অতীত, বর্তমান ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ফিজিওথেরাপি শিক্ষায় উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, তাঁরা ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

উচ্চতর জ্ঞান, আধুনিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষের প্রত্যয়ে—ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্সে শুরু হলো মাস্টার্স অব ফিজিওথেরাপির এক নতুন অধ্যায়।

#ইত্তেহাদ_কলেজ_অব_হেলথ_সায়েন্স #মাস্টার্স_অব_ফিজিওথেরাপি #এমপিটি #এমপিটি_এমএসকেএম #এমপিটি_নিউরোলজি #গ্র্যান্ড_ইনাগুরেশন #ফিজিওথেরাপি #উচ্চশিক্ষা #নতুন_অধ্যায়

ইত্তেহাদ কলেজ অফ হেলথ সাইন্সে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মাস্টার্স অফ ফিজিওথেরাপি (মাস্কুলোস্কেলেটাল এবং নি...
03/09/2026

ইত্তেহাদ কলেজ অফ হেলথ সাইন্সে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মাস্টার্স অফ ফিজিওথেরাপি (মাস্কুলোস্কেলেটাল এবং নিউরোলজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।

আগামী দিনের দক্ষ ফিজিওথেরাপি প্রফেশনাল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।

কমিউনিটির পাশে, স্বাস্থ্যসচেতনতায় একসাথে 💙 শিক্ষার্থীদের Community Visit, Survey & Awareness কার্যক্রমের মাধ্যমে মানুষের...
29/08/2026

কমিউনিটির পাশে, স্বাস্থ্যসচেতনতায় একসাথে 💙 শিক্ষার্থীদের Community Visit, Survey & Awareness কার্যক্রমের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও সচেতনতার প্রয়োজনকে আরও কাছ থেকে জানা ও বোঝার প্রয়াস। 🩺

ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রির পর এবার আপনার পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ।রাজশাহী মেডিকেল বিশ্ববিদ...
27/08/2026

ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রির পর এবার আপনার পেশাগত দক্ষতা ও জ্ঞানকে আরও একধাপ এগিয়ে নেওয়ার সুযোগ।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স, দিনাজপুর-এ শুরু হয়েছে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ১ম ব্যাচের ২ বছর মেয়াদী Professional Master of Physiotherapy (MPT) প্রোগ্রামে ভর্তি।
📚 বিশেষায়িত প্রোগ্রাম 🔹 MPT in Musculoskeletal Medicine (MPT-MSKM)
🔹 MPT in Neurology (MPT-Neurology)
✨ যা থাকছে • IT-based Smart Campus
• আধুনিক Digital Student Portal
• অনলাইন ও অন-ক্যাম্পাসের সমন্বিত Hybrid Learning
• দেশ-বিদেশের অভিজ্ঞ Faculty Panel
• আধুনিক Research Laboratory
🎯 যোগ্যতা: ১ বছরের ইন্টার্নশিপসহ ৫ বছর মেয়াদী BPT ডিগ্রিধারী হতে হবে, যা যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত।
🌐 অনলাইনে আবেদন: www.ichs.ac.bd/online-admission
📍 ক্যাম্পাস: মির্জাপুর, সুইহারী, দিনাজপুর
📞 হটলাইন: ০১৩৩৫-১৫১২৭৮ | ০১৩৩৫-১৫১২৬৬
আপনার BPT ডিগ্রিকে রূপ দিন আরও উন্নত পেশাগত দক্ষতায়—MPT-এর মাধ্যমে গড়ে তুলুন ভবিষ্যতের ক্যারিয়ার।

স্বাস্থ্যসেবা সবার অধিকার, আর এই লক্ষ্যে আমরা সদা প্রস্তুত! ‘ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্স’-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন ...
26/08/2026

স্বাস্থ্যসেবা সবার অধিকার, আর এই লক্ষ্যে আমরা সদা প্রস্তুত!

‘ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্স’-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো একটি 'ফ্রি হেলথ ক্যাম্প'।
আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত গর্বিত।


#ফ্রিহেলথক্যাম্প #চিকিৎসাসেবা #ইত্তেহাদকলেজ #সুস্থসমাজ

Address

মির্জাপুর, সুইহারি
Dinajpur
5200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Ittehad College of Health Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share