28/09/2026
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ১ম ধাপে চূড়ান্ত মনোনয়ন ও নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে যারা কোনো কারণে কলেজে ভর্তি হতে পারেনি, ভর্তি হতে ইচ্ছুক নয় অথবা অন্য কলেজে নতুন করে আবেদন করতে চায়, তারা ২য় ধাপে আবেদন করতে পারবে। তবে ২য় ধাপে আবেদন করার আগে সংশ্লিষ্ট বোর্ডের কলেজ শাখায় ১ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৪টার মধ্যে গিয়ে ১ম ধাপের আবেদন/ভর্তি বাতিল করতে হবে। আবেদন বা ভর্তি বাতিলের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।