26/07/2026
"ফুটবল,ফুটবল, ফুটবল, ফুটবল "
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহণের জন্য আগামী ২৭/০৭/২০২৬ তারিখ থেকে দল গঠনের জন্য কলেজ মাঠে অনুশীলন শুরু হবে, অত্র কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আগ্রহী খেলোয়াড়দের সকাল ১০ঘটিকায় কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্ ভান করা হলো,
নোট: ক্রিড়া শিক্ষক আব্দুল গাফফার স্যারের সাথে যোগাযোগ করবেন।
মোবাইল নম্বর :০১৭২৪১৬২১৯২।
16/07/2026
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে প্রথম শহীদ বীর আবু সাঈদসহ সকল শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সালাম জানাই। তাঁদের আত্মত্যাগ আমাদের চিরকাল পথ দেখাবে।
আমরা শোকাহত, কিন্তু তাঁদের আত্মত্যাগের চেতনায় অবিচল। মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
#জুলাইশহীদদিবস #১৬জুলাই #শহীদআবুসাঈদ #বৈষম্যবিরোধীছাত্রআন্দোলন #শ্রদ্ধাঞ্জলি #চাঁদগঞ্জডিগ্রীকলেজ
15/07/2026
🚨 জরুরি বিজ্ঞপ্তি: ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষা স্থগিত ও নতুন সময়সূচি 🚨
চাঁদগঞ্জ ডিগ্রী কলেজের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬/০৭/২০২৬ (বৃহস্পতিবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত 'ইংরেজি আবশ্যিক' বিষয়ের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি নিচে দেওয়া হলো:
📋 পরিবর্তিত পরীক্ষার বিবরণ:
পরীক্ষার বিষয়: ইংরেজি আবশ্যিক (বিষয় কোড: ১২১১০১)
পূর্ব ঘোষিত তারিখ: ১৬/০৭/২০২৬ (বৃহস্পতিবার)
নতুন পরিবর্তিত তারিখ: ২৫/০৭/২০২৬ (শনিবার)
⚠️ গুরুত্বপূর্ণ নোট:
১১/০৬/২০২৬ তারিখে প্রকাশিত পূর্বের মূল রুটিন অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পরীক্ষার্থীদের যথাসময়ে পরিবর্তিত নতুন তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
পরীক্ষার্থী বন্ধুদের সুবিধার্থে পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
আদেশক্রমে,
কর্তৃপক্ষ
চাঁদগঞ্জ ডিগ্রী কলেজ
09/07/2026
📢 ডিগ্রি (পাস) ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ 📢
চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ৩য় বর্ষের (বিএসএস) ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের পরীক্ষার এডমিট কার্ড (Admit Card) আগামী ১২/০৭/২০২৬ ইং তারিখ হতে ১৪/০৭/২০২৬ ইং তারিখ পর্যন্ত বিতরণ করা হবে।
নির্ধারিত তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে কলেজে উপস্থিত হয়ে নিজ নিজ এডমিট কার্ড যাচাইপূর্বক স্বাক্ষর করে সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
📌 বিশেষ দ্রষ্টব্য:
এক জনের এডমিট কার্ড অন্য কোনো শিক্ষার্থী বা ব্যক্তিকে দেওয়া হবে না। অবশ্যই নিজেকে উপস্থিত থেকে কার্ড সংগ্রহ করতে হবে।
ধন্যবাদান্তে,
কলেজ কর্তৃপক্ষ
চাঁদগঞ্জ ডিগ্রি কলেজ, দিনাজপুর।
08/07/2026
এইচ এস সি ইংরেজি ২য় পত্রের গ্রামার(১--১২) সলিউশন
08/07/2026
আজকের ইংরেজি (২য় পত্র) প্রশ্নপত্র -২০২৬
06/07/2026
পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
01/07/2026
এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি 🔴
আগামী ০২/০৭/২০২৬ ও ০৪/০৭/২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার আসন বিন্যাস (দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজ কেন্দ্র, কোড: ৭৩৫) প্রকাশ করা হলো।
পরীক্ষার্থীদের নিজ নিজ রোল নম্বর অনুযায়ী ভবন ও কক্ষ নম্বর মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে নিচের ছবিটি লক্ষ্য করুন।
সকল পরীক্ষার্থীদের জন্য কলেজের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা! 🎓✨