19/08/2016
মেডিকেল!!! . মেডিকেল!!! . মেডিকেল!!!
হাজারও শিক্ষার্থীর এক স্বপ্নের নাম। এই স্বপ্ন তীরে
তরী ভিড়াতে হলে যেমনি পড়ার প্রয়োজন, তেমনি
টেকনিকেরও বিকল্প নেই।
#মেডিকেল ভর্তি পরীক্ষা তুমুল প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা-
এটা যতটা সত্য, সত্যিকার অর্থে
প্রতিযোগিতায় আসার মতো প্রার্থী খুব বেশি
সাধারণত থাকে না, এটা আরো বেশি সত্য।
এই পরীক্ষায় ৫০% ক্যান্ডিডেট যায়
জাস্ট ঘুরতে, কোনো কারণ ছাড়াই, অনেকটা
গেট-টুগেদার করতে। (মজার ব্যাপার হলো,
এদের কেউ কেউ সফলও হয়ে যায়! 'এলাম,
দেখলাম, জয় করলাম' টাইপের আরকি!)
রিয়েল কম্পিটিটিশনে আসার মতো
ক্যান্ডিডেট থাকে মাত্র ৭ শতাংশের মতো। এর মানে,
আপনার কম্পিটিটর আপনি যতটা ভাবছেন,তত বেশি না।
ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য
কী কী পড়বা, সেটা জানার চেয়ে অনেক
বেশি গুরুত্বপূর্ণ হলো, কী কী বাদ দিয়ে পড়বা,সেটা ঠিক
করা।
কোচিং সেন্টারে দৌড়ঝাঁপ করে আর গাইড বই পড়ে
তেমন কোনো কাজই হবে না, যদি না নিজের মাথায় কিছু
থাকে। ভালো প্রস্তুতি নেওয়া অপেক্ষা ভালো পরীক্ষা
দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
যে টপিকস গুলো বারবার পড়লেও
মনে থাকে না, সেগুলো মনে রাখার চিন্তা বাদ দাও।
একটা কঠিন প্রশ্নেও ১ নম্বর, একটা সহজ প্রশ্নেও ১ নম্বর।
৫ নম্বরের কঠিন প্রশ্নের পেছনে সময় দেওয়ার চেয়ে বরং
২০নম্বরের সহজ প্রশ্নের পেছনে সেই একই সময় দেওয়াই
বুদ্ধিমানের কাজ। জোর করে আর আবেগ দিয়ে
নয়, বুদ্ধি দিয়ে বুঝেশুনে পড়।