20/07/2026
একজন ফিল্ড ইঞ্জিনিয়ার ভাইটি বসে আছে। ফেসবুকে পরিচয় করিয়ে দিচ্ছে নন-ক্যাডার অথচ জীবনেও কোনদিন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
এভাবেই অফিসের চেয়ারে বসে থেকে সরকারকে ও আমাদেরকে গান শোনায় তারা ফিল্ড ইঞ্জিনিয়ার। আর আমরাও সরল বিশ্বাসে তাদেরকে ডিব্বা হাম্বা ইত্যাদি বলে ইগনোর করে এত গুরুত্বপূর্ণ একটা পোষ্ট (স্যালারি ও পদমর্যাদায়ও) আমরা তাদেরকে ছেড়ে দিতে চাই।
এরা তারাই যারা সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়।
16/07/2026
আজ ১৬/০৭/২০২৬ ইং তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮ জন ডিপ্লোমাধারীকে সহকারী প্রকৌশলী থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী (গ্রেড-৬) পদে প্রমোশন দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে ৪৭ তম বিসিএসের রেজাল্ট প্রকাশিত হয়েছিলো। সেই ৪৭ তম বিসিএস সার্কুলারে সহকারী প্রকৌশলী নিয়োগের পদসংখ্যা ছিলো মাত্র ১ টি। যদিও বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দকৃত ৬৭% পদে পোস্ট ফাঁকা ছিলো ১০৭ টি, তবুও ৪৭ তম বিসিএস সার্কুলারে ১ টির বেশি পদে নিয়োগ দেওয়া হয় নি।
অন্যদিকে, বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত সেই সহকারী প্রকৌশলী পদগুলোতে বর্তমানে ১০০ এর অধিক ডিপ্লোমাধারী ব্যক্তি সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত রয়েছে। এজন্য এই বিশাল পদগুলোতে কখনো নিয়োগ হবে কিনা, তা আজও সন্দিহান।
বলা বাহুল্য যে, এই সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি হলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওয়ান অব দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব। কিন্তু এক শ্রেনীর ব্যক্তি বিশাল প্রতিযোগিতামূলক ১৪০০ মার্কের বিসিএস প্রিলি,রিটেন,ভাইভা দেওয়া ব্যতিতই বিসিএস ক্যাডার হয়ে, উপরের পদগুলোতে ব্যাপক আকারে প্রমোশন নিয়ে, দিনশেষে বিএসসি ইঞ্জিনিয়ারদেরকেই অবাঞ্চিত ঘোষণা করছে।
~~Md Sakibul Haque Lipu
10/07/2026
গতকাল রেলওয়েতে ৭৯ জন উপ-সহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ) নিয়োগ দেওয়া হয়েছে। এরাই এখন প্রমোশন নিয়ে সহকারী প্রকৌশলী হয়ে যাবে।
ততদিনে আপনাদের আসবে না কোনো সার্কুলার। ঘরে বসে বসে স্বপ্ন দেখুন সবাই আর অযোগ্য ডি/ব্বাদের হাতে দেশকে তুলে দিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকুক নীতিনির্ধারকরা।
আমরা জাগতে যত দেরি করব জাতি তত পেছাতে থাকবে।
09/07/2026
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (BOF) -এর ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদের সার্বিক নিয়োগ কার্যক্রম স্থগিত। (উল্লেখ্য যে, BOF এর উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছিলো)
Watch what we're capable of!
© Sakibul Haque Lipu
05/07/2026
দেশের প্রকৌশলখাত আর্টস, কমার্স থেকে ডিপ্লোমা পাস অযোগ্যদের হাতে তুলে দিয়ে দেশের বাস্তবতা এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি।
অথচ দেশের মেধাবী প্রকৌশলীরা বিদেশে গিয়ে গবেষণা, বিভিন্ন টেক জায়ান্টে জব, বিদেশে ইনোভেশন সহ সবই করছে।
এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন, মেধাকে কাজে লাগান দেশ বদলে যাবে।
02/07/2026
১০ম গ্রেডে শতভাগ ডিপ্লোমা কোটা, ৯ম গ্রেডে ৭০-৮০% প্রমোশন কোটা, চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত দায়িত্ব, সিনিয়রিটি কোটা, রিট করে নিয়োগ বন্ধ করে রাখা ইত্যাদির নামে প্রকৌশলী সেক্টরে চলে টেকনিশিয়ানদের ইস রা য়ে লি আগ্রাসন—যাদের সাধারণ চাকরির ১৫তম গ্রেডেও আবেদন করার যোগ্যতা নেই, তারাই আজ পুরো প্রকৌশল সেক্টর নিয়ন্ত্রণ করছে।
আজ ০২ জুলাই, ২০২৬ ইং তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ ১৩৭ জন ডিপ্লোমা টেকনিশিয়ানকে উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে প্রমোশন দেওয়া হয়েছে।
আশা করা যায়, আগামী ১০ বছরেও এলজিইডিতে বিএসসি ইঞ্জিনিয়ারের নিয়োগ হবে না। সকল IEB নেতৃবৃন্দ, প্রকৌশলী, প্রকৌশল শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীদের ধন্যবাদ, থার্ড ক্লাস ডিপ্লোমা টেকনিশিয়ানদের ইস রা য়ে লি আগ্রাসন চোখ বুজে সহ্য করার জন্য।
© Abdullah Al Masud
02/07/2026
এবার আরও ৩১৩ জন উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার এমসিকিউ রেজাল্ট প্রকাশ করল পিএসসি।
খাদ্য মন্ত্রণালয়ে আরো একঝাঁক ডিক্লোমা টেকনিশিয়ানকে নিয়োগ দিচ্ছে সরকার।
অথচ লাস্ট কবে এতজন বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়েছে সরকার এর কোনো হদিস নেই।
আর হ্যাঁ এভাবেই এগিয়ে যাচ্ছে দেশ ভিন্ন দিকে দূর্বার গতিতে মেধাকে অবজ্ঞা করে।
আর এভাবেই ডিপ্লোমাদের ১০০% কোটা প্রদান করে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে অন্যান্য সেক্টরে এবং বিদেশে পাঠাতে বাধ্য করে সরকার দেশকে এগিয়ে নিতে চায়।
How funny!!!!!
যতদিন না প্রকৌশল খাতের সিন্ডিকেট এবং কোটামুক্ত না হবে ততদিন দেশ উন্নয়নের কোনো কার্যত সুফল ভোগ করতে পারবে না।
Ministry of Education, Bangladesh
PMO Bangladesh
01/07/2026
ছবিতে যাদেরকে দেখা যাচ্ছে (২০২) জন তারা বাংলাদেশ রেলওয়েতে ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো তারা কেউই প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন নি, বিভিন্ন টেকনোলজির ওপর ডিপ্লোমা ডিগ্রি নিয়েছে।
প্রত্যেকেই ১০০% কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছে যেখানে একজন প্রকৌশলীও আবেদন করার সুযোগ পায় নি। ফলে কি হয়েছে মেধাবীরা নিজ সেক্টর বাদে অন্য দিকে ঝুঁকছে। এর প্রমাণ ৪৭ তম বিসিএসে রুয়েটের ২৮ জন ক্যাডারের মধ্যে ২৬ জনই প্রশাসন পুলিশ সহ অন্যান্য ক্যাডারে চলে গেছে মাত্র দুজন প্রকৌশল ক্যাডারে। কারন ইঞ্জিনিয়ারিং সেক্টর ডিপ্লোমা সিন্ডিকেট ও কোটার কাছে জিম্মি। আর এভাবেই নাকি রেলওয়ে সহ অন্যান্য সেক্টর জাতিকে উন্নত সেবা নিশ্চিত করবে!!!
নাদান সরকার মেধাকে সাইডলাইনে রেখে বাংলাদেশকে মালোশিয়া সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখছে।
জুলাই আসে যায়, জাতি বারবার রক্ত দেয় কিন্তু কোটা প্রথা দূর হয়ে মুক্তি মেলে না।
29/06/2026
৪৭তম বিসিএসে এ পর্যন্ত হাবিপ্রবি থেকে সুপারিশপ্রাপ্তরা:
👔 প্রশাসন ক্যাডার (২ জন)
▪️ Elius Ahmed Miraz
▪️ Amir Hamja
📚 শিক্ষা ক্যাডার (২ জন)
▪️ Nazima Bristy
▪️ Jakirul Islam Jewel
🌾 কৃষি ক্যাডার (৫ জন)
▪️ Md. Mehedi Hasan
▪️ Rahat Sazzad Tushar
▪️ Sadik Al Amin
▪️Khanjahan Ali Nahid
▪️U.T. Mim
🐟 মৎস্য ক্যাডার (১ জন)
▪️ Rakiba Akter Rima
🐄 প্রাণিসম্পদ ক্যাডার (৩ জন)
▪️ Abs Siddique
▪️ M. Rezaul Karim
▪️Ajoy Kumar Pal
© Voice of HSTU
📌 মোট সুপারিশপ্রাপ্ত: ১৩ জন
যদি কারও নাম বাদ পড়ে থাকে বা নতুন কোনো সুপারিশপ্রাপ্তের তথ্য পাওয়া যায়, তাহলে জানালে তালিকাটি হালনাগাদ করা হবে।
সকল সুপারিশপ্রাপ্তকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।