St. Francis Xavier High School

St. Francis  Xavier High School

Share

Pre-Primary, Primary and Secondary School

Photos from St. Francis  Xavier High School's post 23/05/2026

❤️❤️তিন দিনব্যাপী "Leadership & Management" শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আজ সফল সমাপ্তি ঘটল।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যে যাত্রার সূচনা হয়েছিল, তা আজ নতুন জ্ঞান, দক্ষতা ও অনুপ্রেরণার আলোয় সমৃদ্ধ হয়ে পরিসমাপ্তি পেল। এই প্রশিক্ষণের প্রতিটি সেশন আমাদের নেতৃত্বের গুণাবলি, কার্যকর ব্যবস্থাপনা, দলগত সহযোগিতা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, শান্তিরাণী সিস্টার্স সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার বীণা এস. রোজারিও, সিআইসি এবং সহকারী প্রধান শিক্ষক সিস্টার সুরমা কোড়াইয়া, সিআইসি।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত প্রশিক্ষক William Jariel, CDI, Caritas Dhaka, Bangladesh-কে, যাঁর দক্ষ পরিচালনা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক উপস্থাপনা এই কর্মশালাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছে।

আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাদের শিক্ষাদান পদ্ধতিকে আরও কার্যকর করবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, মানবিক ও গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

সকল অংশগ্রহণকারী, আয়োজক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একসঙ্গে শেখার এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।
❤️ শিক্ষা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের বিকাশেই আমাদের অঙ্গীকার।

23/05/2026

👏👏 if you are happy, clap your hands 🙌

23/05/2026

👏👏👏

23/05/2026

👍✌️... 🤚👏👏👏

22/05/2026

❤️❤️🤗🤗

21/05/2026

💐💐🕯️🕯️প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজ শুরু হলো শিক্ষকদের জন্য তিন দিনব্যাপী " Leadership & Management " শিক্ষক প্রশিক্ষণ। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হাই স্কুলের সম্মানিত সভাপতি বিশপ মহোদয় সেবাস্টিয়ান টুড ডিডি দিনাজপুর ধর্মপ্রদেশ শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও শান্তিরাণী সিস্টার্স সংঘের সুপিরিয়র জেনারেল বীণা এস রোজারিও সিআইসি, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সুরমা কোড়াইয়া এবং শিক্ষক প্রতিনিধি।
নেতৃত্বের দক্ষতা, সুশাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ❤️❤️ প্রশিক্ষক William Jariel CDI, Caritas, Dhaka, Bangladesh.

21/05/2026
Photos from St. Francis  Xavier High School's post 20/05/2026

✍️আজকের এই কঠোর পরিশ্রম, একদিন গর্বের গল্প হবে।✌️

উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় শেষ শব্দটি লিখে, ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষার একটি অধ্যায় শেষ হলো।
প্রথম সাময়িক পরীক্ষা–২০২৬ সমাপ্ত।

Photos from St. Francis  Xavier High School's post 19/05/2026

🤗✌️আজ শারীরিক শিক্ষা ও হাতের লেখা বিষয়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের ৩য় থেকে ৫ম শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা–২০২৬ সফলভাবে সমাপ্ত হলো।💐💐
পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ, অধ্যবসায় ও শৃঙ্খলা ছিল প্রশংসনীয়। তাদের এই নিষ্ঠা ও পরিশ্রম ভবিষ্যতের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
✍️জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে চলুক প্রত্যেক শিক্ষার্থী। 📚

17/05/2026

✌️ গর্বের এক অনন্য অর্জন ✌️

💐অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই
সিস্টার সুরমা কোড়াইয়া, সিআইসি-কে 💐

তিনি M.Ed পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অর্জন করে আমাদের সকলকে গর্বিত করেছেন। তাঁর এই অসাধারণ সাফল্য অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত।

শিক্ষা ও মানবিক মূল্যবোধের পথে তাঁর এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও আরও সাফল্য কামনা করছি।

💐 অভিনন্দন, সিস্টার সুরমা কোরাইয়া, সিআইসি 💐

আপনার এই সাফল্যে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dinajpur

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:45 - 13:30