HSTU Hunters

HSTU Hunters

Share

HSTU HUNTERS Online Admission Platform শিক্ষার্থীদের আস্থার নাম। HSTU+ GST এডমিশন প্রস্তুতির সেরা প্লাটফর্ম।

12/04/2026

💥💥💥Breaking💥💥💥
4th Merit Has Been Published

06/04/2026

সুপ্রিয় শিক্ষার্থী HSTU HUNTERS Admission Platform থেকে হাবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিবছরের ন্যায় এইবারো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ আয়োজিত হতে যাচ্ছে। তাই দ্রুত নিচের ফর্মটি পূরন করে ফেলো
ধন্যবাদ💜
https://form.svhrt.com/69cd1f9b001e39939d2d4116

01/04/2026

‎🌸 কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান – ২০২৬ 🌸

‎🌸 প্রিয় শিক্ষার্থীরা🌸

‎🎉 তোমরা যারা আমাদের HSTU Hunter's Admission Platform-এর সাথে যুক্ত ছিলে, আর আজ তোমাদের কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি ও দীর্ঘ ধৈর্যের ফসল হিসেবে অর্জন করেছো নতুন একটি পরিচয়— “হাবিপ্রবিয়ান!"

‎🎉তোমাদের এই অর্জনের জন্য শুভকামনা। এই সাফল্য কেবল একটি ফলাফল নয়—এটি দীর্ঘ পরিশ্রম, অসংখ্য ত্যাগ, নিরলস প্রচেষ্টা এবং দৃঢ় স্বপ্নের বাস্তব রূপ।এই পথচলায় পাশে থাকতে পেরে HSTU Hunter's পরিবার গর্বিত।

‎📣তোমাদের এই অর্জনকে সম্মান জানাতে HSTU Hunter's Addmission Platform চলতি মাসের তৃতীয় সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান। এটি হতে যাচ্ছে গর্ব, আনন্দ আর অনুপ্রেরণার এক অসাধারণ মুহূর্ত।

‎📌 তোমরা যারা 2026 session এ HSTU তে ভর্তি হয়েছো, তারা নিচের link এ দেয়া ফর্মটি পূরণ করে ফেলো___
‎( https://form.svhrt.com/69cd1f9b001e39939d2d4116)

‎📣 সকল কৃতী শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি একান্তভাবে কাম্য। তোমাদের উপস্থিতিতেই এই আয়োজন হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।

‎🎉HSTU HUNTERS—শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার।যেখানে স্বপ্ন গড়ে ওঠে, আর সাফল্য পায় নতুন পরিচয়।

‎ধন্যবাদান্তে,
‎HSTU HUNTERS Admission Platform

20/03/2026

🌙✨ ঈদ উল ফিতরের শুভেচ্ছা ✨🌙
পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন।
ঈদ মোবারক! 🤍
শুভেচ্ছান্তে
HSTU HUNTERS Admission Platform

02/02/2026

Subject Review

Development Studies (উন্নয়ন অধ্যয়ন)

ডেভেলপমেন্ট স্টাডিজ (Development Studies)-কে অনেক সময় “উন্নয়ন গবেষণা” বলেও অভিহিত করা হয়। এটি এমন একটি বিষয়, যার আওতায় বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক—এই তিন ধারাই একসঙ্গে অন্তর্ভুক্ত, যা অন্য কোনো সাবজেক্টে সচরাচর দেখা যায় না। এই বহুমাত্রিক চরিত্রই ডেভেলপমেন্ট স্টাডিজকে করেছে ব্যতিক্রমী ও আধুনিক।

আমরা অনেকেই ইকনমিক্স বা ব্যবসায় প্রশাসনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি—নিশ্চয়ই তা দেওয়ার মতোই। তবে বাস্তবতা হলো, ডেভেলপমেন্ট স্টাডিজ কোনো অংশেই এসব বিষয় থেকে কম গুরুত্বপূর্ণ নয়। বরং সমাজ, রাষ্ট্র ও মানুষের বাস্তব জীবনের উন্নয়নকে একসঙ্গে বিশ্লেষণ করার সক্ষমতা এই বিষয়ের বড় শক্তি।

যদিও বাংলাদেশে ডেভেলপমেন্ট স্টাডিজ তুলনামূলকভাবে নতুন, তবে বিশ্বপরিসরে এর যাত্রা শুরু হয়েছিল ১৯৬৬ সাল থেকেই। বর্তমানে এই বিষয়ে পড়তে আসছেন বিভিন্ন পেশার মানুষ—
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনজিও ও আইএনজিও কর্মীসহ বহু পেশাজীবী। এমনকি আইবিএ-এর শিক্ষার্থীরাও ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চশিক্ষার জন্য আগ্রহী হচ্ছেন।

আসলে প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত, আর সেই উন্নয়নকে বোঝা, বিশ্লেষণ ও বাস্তবায়নের শিক্ষাটাই হলো ডেভেলপমেন্ট স্টাডিজ।

🟥 কেন ডেভেলপমেন্ট স্টাডিজ পড়বে? (Why Choose Development Studies)
এটি বাস্তবমুখী ও সমস্যা-ভিত্তিক সাবজেক্ট
দেশ ও বৈশ্বিক উন্নয়ন ইস্যু একসঙ্গে শেখায়
পলিসি মেকিং, রিসার্চ ও ফিল্ড ওয়ার্ক—সব কিছুর সমন্বয় রয়েছে
সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক—সব সেক্টরেই প্রযোজ্য
সমাজে সরাসরি পরিবর্তন আনার সুযোগ তৈরি করে

🟦 ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটি কী?

১) এটি একটি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট।
২) এতে অন্তর্ভুক্ত রয়েছে—

ইকনমিক্স
সমাজকর্ম ও সমাজবিজ্ঞান
ব্যবসায় ও মানবসম্পদ ব্যবস্থাপনা
রাষ্ট্রবিজ্ঞান ও জনপ্রশাসন
জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
পরিবেশ উন্নয়ন ও পরিবেশনীতি
গ্লোবালাইজেশন
নগর ও গ্রাম উন্নয়ন
সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
৩) এটি একটি সার্বজনীন ও বৈশ্বিক ইস্যুভিত্তিক বিষয়।

🟦 জব সেক্টর ও ক্যারিয়ার সম্ভাবনা

বর্তমানে বাংলাদেশসহ পুরো বিশ্ব যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন ডেভেলপমেন্ট স্টাডিজের চাহিদা নিয়ে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন নেই।

যদিও এই বিষয়টি মূলত NGO-based হিসেবে পরিচিত ছিল, তবে বর্তমানে
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সেক্টরেও এর চাহিদা দ্রুত বাড়ছে।

উদাহরণস্বরূপ—
আগে বাংলাদেশ শিল্প ব্যাংক থাকলেও বর্তমানে সেটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে পরিচিত।

ডেভেলপমেন্ট স্টাডিজ গ্র্যাজুয়েটদের জন্য সম্ভাব্য কর্মক্ষেত্রগুলো হলো—

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

NGO ও INGO

World Bank ও এর সহযোগী সংস্থা

আন্তর্জাতিক সংস্থা ও মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান
(ADB, JICA, AusAID, USAID, IMF, WB, IDS, UNDP, UNESCO, UNICEF, OXFAM, Save the Children, CARE ইত্যাদি)

বিসিএস ও বাংলাদেশ ব্যাংক

BIDS, PKSF

বিভিন্ন সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান

এছাড়া CGPA 3.75+ থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগও রয়েছে।
CPD-এর মতো প্রতিষ্ঠানে ফেলোশিপ পাওয়ার সম্ভাবনাও থাকে।

🟦 একনজরে হাবিপ্রবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ

হাবিপ্রবিতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ চালু হয় ২০১৯ ব্যাচ থেকে।

এ বছর চান্স পাওয়া শিক্ষার্থীরা হবে ৮ম ব্যাচ

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৭ জন শিক্ষক আছেন

🟦🟦সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
এই বিভাগে কোনো সেশন জট নেই এবং একাডেমিক কার্যক্রম খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে

🟦Higher Study & Global Opportunity
ডেভেলপমেন্ট স্টাডিজ গ্র্যাজুয়েটদের জন্য রয়েছে ব্যাপক Higher Study ও স্কলারশিপ সুযোগ—
Erasmus Mundus
DAAD (Germany)
Commonwealth Scholarship
Chevening
World Bank Scholarship
উচ্চশিক্ষা শেষে জাতিসংঘ, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ তৈরি হয়।

Md. Aftab Hossain
Department of Development Studies
5th Batch

01/02/2026

Congratulations! 🎉
Heartiest congratulations on your outstanding achievement in the HSTU Admission Exam.
Name: Nusrat
Position: C (Business)=63th
We are proud that you secured your chance through HSTU Hunters Admission Platform.
Wishing you a bright and successful academic journey ahead! ✨

31/01/2026

২য় বারের মতো HSTU Hunters এর বাজিমাত🎉
জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের অপেক্ষায়🌸

31/01/2026

যারা এখনো রেজাল্ট জানাওনি তারা দ্রুত যোগাযোগ করো

31/01/2026

Congratulations! 🎉
Heartiest congratulations on your outstanding achievement in the HSTU Admission Exam.
Name: Muttakin Hasan Sami
Position: C(BS)= 74
We are proud that you secured your chance through HSTU Hunters Admission Platform.
Wishing you a bright and successful academic journey ahead! ✨

31/01/2026

Congratulations! 🎉
Heartiest congratulations on your outstanding achievement in the HSTU Admission Exam.
Name: Tahsin
Position: C (Business)=193th
We are proud that you secured your chance through HSTU Hunters Admission Platform.
Wishing you a bright and successful academic journey ahead! ✨

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Hajee Mohammad Danesh Science And Technology University
Dinajpur
5200