Saint Philip's High School & College Rover Scout Group

Saint Philip's High School & College Rover Scout Group

Share

স্কাউটিং ১টি স্বেচ্ছাসেবী,অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন যা বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল

31/07/2025

১ আগস্ট — স্কাউট স্কার্ফ ডে 🌍
স্কাউট স্কার্ফ ডে, যা প্রতি বছর ১ আগস্ট পালিত হয়। এটি বিশ্ব স্কাউট আন্দোলনের একটি ঐতিহাসিক ও গর্বময় দিন। ১ আগস্ট, ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল ব্রাউনসি দ্বীপে প্রথম স্কাউট ক্যাম্প শুরু করেছিলেন, সেই ঘটনাকে স্মরণ করেই এই দিনটি "স্কার্ফ দিবস" হিসেবে পালন করা হয়।

এই দিনে স্কাউটরা গলায় স্কার্ফ পরে গুরুত্বপূর্ণ বার্তা দেয়— "আমি প্রস্তুত, আমি দায়িত্বশীল, আমি সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।"

স্কার্ফ কেবল একটি পোশাক নয়, এটি সততা, দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রতীক। বিশ্ব স্কাউট পরিবারের সঙ্গে ঐক্যের প্রতিচ্ছবি, একজন স্কাউটের চেতনা ও মূল্যবোধের বহিঃপ্রকাশ।

এই দিনে বর্তমান ও প্রাক্তন স্কাউটরা একসঙ্গে স্কার্ফ পরেন, যাতে বোঝানো হয় স্কাউটিং একটা সময়ের অভিজ্ঞতা নয় বরং একটি আজীবন শিক্ষা।
“Once a Scout, always a Scout.”

স্কার্ফ দিবস একটি নীরব ঘোষণা — আমরা বিশ্বকে একটু ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ।



23/06/2025
07/06/2025

Happy Birthday Edward Michael Bear Grylls ♥
(born on 7 June 1974)
He is the Cheif ambassador of world scouting and also the
Chief scout of United Kingdom.

08/04/2025

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।

আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।

২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে "বাংলাদেশ স্কাউটস দিবস" উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে "বাংলাদেশ স্কাউটস দিবস"। বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ এর থিম "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"। এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।

স্কাউটরা আছে সবখানে—দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর দেশের জন্য নিবেদিত হতে। আসুন, স্কাউটস দিবসে শপথ নিই— নিজেকে গড়ি, দেশকে ভালোবাসি।

13/03/2025

সকল গার্ল ইন স্কাউট এবং গার্ল ইন রোভারদের অভিনন্দন। প্রথমবারের মত উদযাপিত হবে গার্ল ইন স্কাউট দিবস।

04/03/2025

স্কাউট আইন ৭টি।
১/স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী।
২/স্কাউট সকলের বন্ধু।
৩/স্কাউট বিনয়ী ও অনুগত।
৪/স্কাউট জীবের প্রতি সদয়।
৫/স্কাউট সদা প্রফুল্ল।
৬/স্কাউট মিতব্যয়ী।
৭/স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।

Photos from Saint Philip's High School & College Rover Scout Group's post 15/02/2025

সেন্ট ফিলিপস্ হাইস্কুল এন্ড কলেজ এর দীক্ষা ক্যাম্প ২০২৪।

09/02/2025

অভিনন্দন স্যার, ৬ষ্ঠ ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের
নব-নির্বাচিত রোভার লিডার প্রতিনিধি



বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাইস্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাইস্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ।

Want your school to be the top-listed School/college in Dinajpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Auliapur/Kasba Road
Dinajpur
Z5025